Bangladesh · 2026-11-21 00:00:00

কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা

কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা
কখনো সমুদ্রের ধারে, কখনো বরফঢাকা ইউরোপে—ঘুরে বেড়াতে ভালোবাসেন নেহা শর্মা। ভ্রমণের সেই সব মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন বলিউডের এই অভিনেত্রী। পর্দায়ও তাঁকে দেখা গেছে নানা ভূমিকায়। রাম চরণের বিপরীতে তেলেগু সিনেমায় অভিনয়জীবন শুরু, ইমরান হাশমির সঙ্গে বলিউডে অভিষেক। এরপর কখনো প্রেমের গল্পের নায়িকা, কখনো আদালতের লড়াইয়ে আইনজীবী। জন্মদিনের ছয় দিন পরই মুক্তি পাওয়ার কথা তাঁর নতুন পাঞ্জাবি সিনেমা ‘সঞ্জোগ’।আজ ২১ নভেম্বর, নেহা শর্মার জন্মদিন। ৩৯ পূর্ণ করলেন অভিনেত্রী। এ উপলক্ষে রইল পর্দায় ও পর্দার বাইরে তাঁর ২০টি ছবি। সঙ্গে রইল তাঁকে নিয়ে কিছু তথ্য।বিহারের ভাগলপুরে জন্ম নেহা শর্মার। অভিনয়ে আসার আগে দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজিতে
ফ্যাশন ডিজাইন পড়েছিলেন তিনিপ্রথম সিনেমাতেই রাম চরণের বিপরীতে নেহা। পুরী জগন্নাথের পরিচালনায় ২০০৭ সালের তেলেগু সিনেমা ‘চিরুথা’য় সঞ্জনা চরিত্রে অভিনয় করেন তিনি। এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হয় রাম চরণেরও তেলেগু সিনেমায় অভিষেকের তিন বছর পর বলিউডে পা রাখেন নেহা। মোহিত সুরির থ্রিলার ‘ক্রুক’-এ ইমরান হাশমির বিপরীতে তাঁর চরিত্রের নাম ছিল সুহানি২০১৬ সালে শিরীষ কুন্দরের স্বল্পদৈর্ঘ্য থ্রিলার ‘কৃতি’র নাম ভূমিকায় দেখা যায় নেহাকে। ছোট দৈর্ঘ্যের সেই সিনেমায় তাঁর সহশিল্পী ছিলেন মনোজ বাজপেয়ি ও রাধিকা আপ্তেএকই বছর অনুভব সিনহার প্রেমের সিনেমা ‘তুম বিন ২’-এ তারণ চরিত্রে অভিনয় করেন নেহা। তাঁর সঙ্গে ছিলেন আদিত্য সিল ও আশিম গুলাটিচারটি আলাদা গল্প নিয়ে তৈরি ২০১৭ সালের ‘সোলো’। তামিল ও মালয়ালম ভাষার এই সিনেমায় দুলকার সালমানের সঙ্গে পর্দা ভাগ করেন নেহা। তাঁর চরিত্রের নাম অক্ষরা২০২০ সালের পাঞ্জাবি সিনেমা ‘ইক সন্ধু হুন্দা সি’তে নেহা ছিলেন সিমরান। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির দ্বন্দ্বে জড়িয়ে পড়া সন্ধুর সঙ্গে সিমরানের প্রেম। সন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন গিপ্পি গ্রেওয়ালওয়েব সিরিজে নেহার অভিষেক আইনজীবী হিসেবে। ২০২০ সালে শুরু হওয়া ‘ইলিগ্যাল’-এ তিনি আইনজীবী নিহারিকা সিং। ২০২৪ সালে মুক্তি পাওয়া তৃতীয় মৌসুমেও এই চরিত্রে ফেরেন তিনিছোট বোন আয়েশা শর্মার সঙ্গে নেহাকে দেখা গেছে রিয়ালিটি সিরিজ ‘শাইনিং উইথ দ্য শর্মাস’-এ। ২০২২ সালের এই আয়োজনে ক্যামেরার সামনে উঠে আসে দুই বোনের দৈনন্দিন জীবনের নানা মুহূর্তগোয়ার এক আবাসনে এক রহস্যময় নারীর আগমন। তারপর একে একে বেরিয়ে আসতে থাকে বাসিন্দাদের গোপন কথা। ২০২৪ সালে সনি লিভে মুক্তি পাওয়া অপরাধভিত্তিক সিরিজ ‘৩৬ ডেজ’-এ সেই নারীর ভূমিকায় নেহা অভিনয়ের বাইরে রেস্তোরাঁ ব্যবসায়ও নাম লিখিয়েছেন নেহা। ২০২৪ সালের সেপ্টেম্বরে দিল্লির বসন্ত বিহারে জাপানি খাবারের রেস্তোরাঁ ‘কল মি টেন’ চালু করেন তিনি ‘ইক সন্ধু হুন্দা সি’র পর আবার পাঞ্জাবি সিনেমায় নেহা। হরিশ গার্গির পরিচালনায় ‘সঞ্জোগ’-এ তাঁর সহশিল্পী জ্যাসি গিল ও হ্যাপি রাইকোটি। সিনেমাটি ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথাকখনো সমুদ্রের ধারে, কখনো বরফের মাঝে। নেহা শর্মার ভ্রমণের অ্যালবামে এবার বরফঢাকা শিকাগোশিকাগোর শীত কেমন? নেহার ভ্রমণের এই ছবিতে ধরা পড়েছে তার একঝলকক্যামেরার বাইরে নেহার দিনের একঝলক। এবার তাঁকে দেখা গেল জিমে, শরীরচর্চার ফাঁকেসিনেমার চরিত্রে নেহাকে তো দেখেছেন। এবার দেখুন জিমের পোশাকে, ব্যায়ামের সময়সমুদ্রের পর এবার সুইমিংপুল। পানির কাছে নেহার অবসরের আরেকটি ছবি শিকাগোর বরফ থেকে সুইমিংপুলের নীল জল—একই অ্যালবামে নেহার দুই রকম অবসরনেহার ছবির অ্যালবামে কখনো ক্যামেরা ঘোরে খাবারের দিকেও। এবার ফ্রেমজুড়ে খাবারের টেবিলনেহা শর্মা

Source - www.prothomalo.com ↗