Bangladesh · 2026-11-21 00:06:05

মৌলভীবাজারে ৩২০ জনকে ১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিল জেলা পরিষদ

মৌলভীবাজারে ৩২০ জনকে ১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিল জেলা পরিষদ
দুঃস্থ, অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে মৌলভীবাজার জেলা পরিষদ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ৩২০ জন উপকারভোগীর মাঝে মোট ১৭ লাখ ৩০ হাজার টাকার এ অনুদান দেওয়া হয়।

​জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামীমা খন্দকার।

​অনুষ্ঠানে জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং অনুদানপ্রাপ্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

​দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে জেলা পরিষদের এ ধরনের মানবিক উদ্যোগে উপকারভোগী ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

The post মৌলভীবাজারে ৩২০ জনকে ১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান
দিল জেলা পরিষদ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗