গাজীপুরের কাপাসিয়ায় বৃষ্টিতে বিপাকে পড়েছেন আমন ধান চাষিরা। মাঠে পাকা ধান থাকলেও বৃষ্টির কারণে সময়মতো ফসল কেটে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। ব্যাহত হচ্ছে ধান কাটার কাজ। একই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন ধান কাটতে দিনাজপুর থেকে আসা শ্রমিকেরাও। বৃষ্টির কারণে সরিষা বপনেও বিলম্ব হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।