বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে আলমগীর হোসেনকে (৩৯) বাড়ি থেকে ডেকে নিয়েছিলেন তাঁর দুই বন্ধু। পরে আলমগীরের ভাই ও ভাবির পরিকল্পনা অনুযায়ী ওই বন্ধুরা আরও দুই ভাড়াটে ব্যক্তিকে নিয়ে তাঁকে হত্যা করেন। মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি খড়ের স্তূপ থেকে একজনের অর্ধগলিত লাশ উদ্ধারের পর তদন্তে এই হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই বলছে, স্বর্ণালংকার নিয়ে বিরোধের জের ধরে আপন ভাই ও ভাবির ষড়যন্ত্রে খুন হয়েছেন আলমগীর হোসেন। তাঁর বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরছড়ি গ্রামে। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকায় দেলোয়ার উকিলের বাসায় ভাড়া থেকে বিভিন্ন এলাকায় বাদাম-বুট ফেরি করে জীবিকা নির্বাহ করতেন।
পাত্রী দেখার কথা বলে ১১ নভেম্বর আলমগীরকে বাসা থেকে ডেকে নেন তাঁর দুই বন্ধু মো. সাদ্দাম হোসেন (৩৩) ও মো. শফিকুল ইসলাম (৩৩)। তার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ১৭ নভেম্বর মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আলমগীরের মা ছায়েরা বেগম। ওই দিন সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিরনগর এলাকায় একটি বাগান থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। বাগানের খড়ের স্তূপ থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন খড় সরিয়ে মরদেহটি দেখতে পান। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় জানার উপায় ছিল না। মরদেহের সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় জানতে পারে পুলিশ।
পাত্রী দেখতে দুই বন্ধুর সঙ্গে গিয়ে খুন, নেপথ্যে আপন ভাই-ভাবি

আলমগীরের লাশ উদ্ধারের পরদিন তাঁর মা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন। পরদিন গত বৃহস্পতিবার পিবিআই মুন্সিগঞ্জ জেলা স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটির তদন্তভার নেয়। পিবিআইপ্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোস্তফা কামালের নির্দেশনায় এবং মুন্সিগঞ্জ জেলা ইউনিটের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) জুবায়ের হোসেনকে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।
ভাই–ভাবিসহ চারজন গ্রেপ্তার
আলমগীরের লাশ উদ্ধারের পর তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় এক দিনের মধ্যেই হত্যার রহস্য উদ্ঘাটন করে পিবিআই। গ্রেপ্তার করা হয় আলমগীরের আপন ভাই, ভাবি ও তাঁর ওই দুই বন্ধুকে। পিবিআই বলছে, আলমগীরের এক ভরি স্বর্ণালংকারের মধ্যে তিন আনা গোপনে বন্ধক রেখে আট হাজার টাকা নেওয়াকে কেন্দ্র করে ভাই ও ভাবির সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরে তাঁকে হত্যার পরিকল্পনা করেন ভাই-ভাবি। আর এই পরিকল্পনা বাস্তবায়নে গ্রেপ্তার হওয়া দুই বন্ধুর একজন সাদ্দাম হোসেনকে এক লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরা।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা জাহান প্রথম আলোকে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহত আলমগীরের ভাই মো. জাহাঙ্গীর হোসেন (৩৫), তাঁর স্ত্রী রিনা বেগম (২৪) এবং আলমগীরের বন্ধু সাদ্দাম হোসেন ও শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণালংকার নিয়ে বিরোধের বিষয়টি সামনে আসে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাদ্দাম ও শফিকুল আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
নিহত আলমগীর হোসেনসোনা বন্ধকের বিরোধ থেকে হত্যার ছক
তদন্ত–সংশ্লিষ্ট পিবিআই কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আলমগীর আগে বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর আবার বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। নববধূর জন্য কিনে রাখা এক ভরি স্বর্ণালংকার প্রায় তিন মাস আগে ভাই জাহাঙ্গীর ও ভাবি রিনার কাছে জমা রাখেন। ওই স্বর্ণালংকার থেকে তিন আনা তাঁর অজান্তে স্থানীয় একটি স্বর্ণের দোকানে বন্ধক রেখে আট হাজার টাকা নেন জাহাঙ্গীর ও রিনা। বিষয়টি জানাজানি হলে আলমগীরের সঙ্গে তাঁদের বিরোধ হয়। একপর্যায়ে জাহাঙ্গীর সোনা বন্ধকের স্লিপ ও টাকা শফিকুলের কাছে জমা রেখে মানিকগঞ্জে চলে যান। কিছুদিন পর ওই সোনা ছাড়িয়ে অপর একটি দোকানে আবার বন্ধক রাখা হয়। এ বিষয়ে জানতে পেরে আলমগীর তাঁর ভাই ও ভাবির কাছে স্বর্ণালংকারের হিসাব চান। তাঁরা সদুত্তর দিতে না পারায় তাঁদের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিস বসে। সালিসে আলমগীরের স্বর্ণালংকার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জুবায়ের হোসেন জানান, জাহাঙ্গীর ও রিনা স্বর্ণালংকার ফেরত না দিয়ে ঘটনার আনুমানিক ১০ দিন আগে আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এ জন্য সাদ্দামকে এক লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন তাঁরা।
যেভাবে কার্যকর হয় হত্যার পরিকল্পনা
এসআই জুবায়ের জানান, পরিকল্পনা অনুযায়ী সাদ্দাম ও শফিকুল বিয়ের পাত্রী দেখানোর কথা বলে ১১ নভেম্বর আলমগীরকে বাসা থেকে ডেকে নেন। স্থানীয় রিকাবীবাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাঁকে বালুচরের দিকে নিয়ে যাওয়া হয়। পথে জাহাঙ্গীর ও রিনার ভাড়া করা আরও দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই অটোরিকশায় ওঠেন।
তদন্ত কর্মকর্তা বলেন, বালুচরের কালিরনগর এলাকায় পৌঁছানোর পর ওই ব্যক্তিরা আলমগীরের পকেটে থাকা টাকা ও স্বর্ণালংকার খুঁজতে থাকেন। এ সময় আলমগীর চিৎকার করলে ওই দুই ব্যক্তি তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং একপর্যায়ে মুখ চেপে ধরে মাটিতে ফেলে দেন। ধস্তাধস্তির মধ্যে ইট দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে খড় দিয়ে ঢেকে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা।
পিবিআই জানায়, তদন্তকালে গ্রেপ্তার সাদ্দাম ও শফিকুলের দেওয়া তথ্য এবং তাঁদের দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত জব্দ করা হয়।

Source - www.prothomalo.com ↗