বিশ্বের নানা প্রান্ত থেকে আসা বিশ্ববিদ্যালয়প্রধানদের পদচারণে মুখর হয়ে উঠেছে ঢাকা। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার রাজধানীর বনানীর শেরাটনে অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক এই প্ল্যাটফর্মের সম্মেলন দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো হচ্ছে।
আয়োজক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী রজতজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে এ আয়োজন। এর মধ্য দিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা খাত বিশ্বের বিশ্ববিদ্যালয়-নেতৃত্বের সঙ্গে সংযোগ স্থাপন এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ পেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক এবং সিফাল গ্লোবাল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার এ মেজিয়া।
আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং: বিশ্বের বিশ্ববিদ্যালয়প্রধানদের মিলনমেলা

আরও উপস্থিত ছিলেন আইএইউপির প্রেসিডেন্ট শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের (ইউরাস) প্রেসিডেন্ট অধ্যাপক মুস্তাফা আইদিন এবং ডিআইইউর প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান। তিনি ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং আইএইউপির ট্রেজারার ইলেক্ট (২০২৭–২০৩০)।
এ ছাড়া বিভিন্ন দেশের ১০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, রেক্টর, শিক্ষাবিদ ও উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারকসহ দুই শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশ নেন।
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, ‘একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের শিক্ষা ও দক্ষতার ওপর। বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে বিশ্বমানের শিক্ষা ও যোগ্যতায় গড়ে তুলতে আমাদের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে।’ তিনি আরও বলেন, ‘আজকের এই সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতৃত্বকে একত্রিত করেছে, যা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, জ্ঞানচর্চা এবং বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে বিভিন্ন দেশের ১০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, রেক্টর, শিক্ষাবিদ ও উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারকসহ দুই শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশ নেনসবুর খান বলেন, ‘শিক্ষার্থীদের জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ক্লাস, গবেষণা, বিনিময় কর্মসূচি ও শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রকল্পের সুযোগ বাড়াতে চাই আমরা। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার পাশাপাশি নিজেদের গবেষণা ও উদ্ভাবনী কাজ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ পাবেন।’ তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতার সুফল যেন শিক্ষার্থী ও অভিভাবকেরা সরাসরি পান, সেটিই আমাদের লক্ষ্য। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির জন্যও এ আয়োজন আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দক্ষিণ এশিয়ায় আইএইউপির এই আয়োজনের স্বাগতিক হিসেবে ডিআইইউ বাংলাদেশের উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার সক্ষমতা বিশ্বমঞ্চে তুলে ধরার দায়িত্ব পালন করছে। একই সঙ্গে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর কার্যকর যোগাযোগের সেতুবন্ধ গড়ছে প্রতিষ্ঠানটি।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ফর আ সাসটেইনেবল, ইনোভেটিভ অ্যান্ড এআই-এমপাওয়ার্ড ফিউচার’। ১৯ থেকে ২১ নভেম্বর তিন দিনের এই আয়োজনে আলোচনার কেন্দ্রে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, উদ্যোক্তা তৈরি, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ, টেকসই ক্যাম্পাস, উন্মুক্ত বিজ্ঞান ও গবেষণা এবং ভবিষ্যতের শিক্ষাব্যবস্থার রূপান্তর।
সম্মেলনের বিভিন্ন পর্ব হচ্ছে ধানমন্ডির ড্যাফোডিল প্লাজা, বনানীর শেরাটন এবং সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে। যেখানে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা ও একাডেমিক কার্যক্রম, সমঝোতা স্মারক (এমওইউ) সই এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে গবেষণাভিত্তিক সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। ডিআইইউর অন্যতম লক্ষ্য আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা এবং সম্ভাব্য সহযোগিতাকে বাস্তব একাডেমিক উদ্যোগে রূপ দেওয়া।
সম্মেলন উপলক্ষে ডিআইইউর শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ভাবন, গবেষণার বাস্তব প্রয়োগ, ডিজিটাল শিক্ষায় প্রবেশাধিকার এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার নানা উদ্যোগ নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বসেছে ‘ঐতিহ্যের হাট’। সেখানে ৬৪ জেলার ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্য তুলে ধরার বিশেষ আয়োজন থাকছে, যার মাধ্যমে আন্তর্জাতিক অতিথিদের সামনে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় ও সম্ভাবনা উপস্থাপিত হবে। আগামীকাল শনিবার (২১ নভেম্বর) আন্তর্জাতিক প্রতিনিধিরা ডিআইইউর স্মার্ট সিটি ক্যাম্পাস পরিদর্শন করবেন।
ডিআইইউর কাছে এই আয়োজনের তাৎপর্য শুধু একটি সম্মেলনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা, অর্জন ও সম্ভাবনা আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতৃত্বের সামনে তুলে ধরা এবং দেশীয় প্রতিষ্ঠানের জন্য বৈশ্বিক সহযোগিতার নতুন দ্বার খোলাই এর অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে দেশের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকেরা জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা ও বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার নতুন সুযোগ পাবেন।
আন্তর্জাতিক সহযোগিতার কার্যকর সংযোগস্থল হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও দৃশ্যমান করা গেলে দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি হবে। আইএইউপি সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬ সেই লক্ষ্য অর্জনে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে বিশ্বাস করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Source - www.prothomalo.com ↗