Bangladesh · 2026-11-21 07:00:00

কোয়ান্টাম জগৎ: মাপার আগ পর্যন্ত কোয়ান্টাম কণাগুলো একাধিক অবস্থায় থাকতে পারে

কোয়ান্টাম জগৎ: মাপার আগ পর্যন্ত কোয়ান্টাম কণাগুলো একাধিক অবস্থায় থাকতে পারে
আগের পর্বআমাদের সাধারণ জগতের বস্তুগুলো যেকোনো মুহূর্তে একটা নির্দিষ্ট অবস্থায় এবং নির্দিষ্ট জায়গাতেই থাকে। ধরা যাক, সার্কাসে একজন অ্যাক্রোব্যাট একটি লাঠির ওপর প্লেট ঘুরিয়ে খেলা দেখাচ্ছেন। প্লেটটি হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, নয়তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। দর্শকেরা সবাই ঘুমিয়ে পড়ে এবং দৃশ্যটা যদি কেউ না-ও দেখে—তাতেও কিছু যায় আসে না। প্লেটটি একই সময়ে দুইভাবে ঘুরতে পারে না।
কিন্তু কোয়ান্টাম কণার ক্ষেত্রে ব্যাপারটা এমন নয়। এদের তরঙ্গের মতো ধর্মের কারণে একই সময়ে কণাগুলো একাধিক অবস্থায় থাকতে পারে। এই ব্যাপারটিকে বলা হয় সুপারপজিশন। যেমন চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে একটি ইলেকট্রনের দুটি শক্তির স্তর থাকে। ইলেকট্রনের স্পিন ওপরের দিকে নাকি নিচের দিকে—তার ওপর নির্ভর করে এই শক্তিস্তর দুটির একটি বেছে নিতে পারে ইলেকট্রন।
ধরা যাক, একটা ইলেকট্রনকে স্পিন-ডাউন (নিচের দিকে স্পিন) অবস্থায় রেখে দেওয়া হলো। এরপর চারপাশের পরিবেশের সাথে তাকে নিজের মতো করে থাকতে দেওয়া হলো। কিছুক্ষণ পর যখন তা মাপা হবে, তখন দুটি সম্ভাবনা থাকবে। একটা সম্ভাবনা থাকবে যে সেটা স্পিন-ডাউন অবস্থাতেই আছে। আবার আরেকটা সম্ভাবনা থাকবে যে সেটা উল্টে গিয়ে স্পিন-আপ হয়ে গেছে।
কিন্তু এর মাঝের সময়টায়, যখন আমরা ইলেকট্রনটিকে দেখছিলাম না, তখন কী ঘটেছিল?
ইলেকট্রনটি শুরুতে ছিল শুধু স্পিন-ডাউন অবস্থায়। পরে সে এমন একটি সুপারপজিশনে চলে গেছে, যেখানে একই সঙ্গে তার স্পিন ওপরের দিকেও এবং নিচের দিকেও থাকার সম্ভাবনা রয়েছে।
কোয়ান্টাম জগৎ: ফার্মিয়নরা অসামাজিক, বোসনরা কি মিশুকচুম্বকীয় ক্ষেত্রের মধ্যে একটি ইলেকট্রনের দুটি শক্তির স্তর থাকে। ইলেকট্রনের স্পিন ওপরের দিকে নাকি নিচের দিকে—তার ওপর নির্ভর করে এই শক্তিস্তর দুটির একটি বেছে নিতে পারে ইলেকট্রন।কোয়ান্টাম জগতের একটি মৌলিক বৈশিষ্ট্য হলো—কোনো কোয়ান্টাম ব্যবস্থাকে মাপলেই তার ওপর সেই মাপার প্রভাব পড়ে। মাপার মুহূর্তে সুপারপজিশন ভেঙে যায়। তখন ইলেকট্রনকে হয় স্পিন-আপ, নয়তো স্পিন-ডাউন অবস্থায় পাওয়া যায়। দুটি অবস্থার কোনটি পাওয়া যাবে, তার সম্ভাবনা নির্ভর করে সুপারপজিশনে থাকা অবস্থায় ইলেকট্রনের তরঙ্গ ফাংশনের মধ্যে ওই অবস্থার অংশ কতটা ছিল, তার ওপর।
কোয়ান্টাম কণার অবস্থান মাপার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। কোনো কোয়ান্টাম কণাকে পর্যবেক্ষণ করলে, তার তরঙ্গ ফাংশন তখন পর্যন্ত পুরো স্থানজুড়ে ছড়িয়ে থাকা একটি ঝাপসা মেঘের মতো থাকে। কিন্তু পর্যবেক্ষণের মুহূর্তে সেই তরঙ্গ ফাংশন সংকুচিত হয়ে একটি নির্দিষ্ট বিন্দুতে এসে দাঁড়ায়।
ছবি ২০: একটি কোয়ান্টাম কণা একই সঙ্গে একাধিক সম্ভাব্য অবস্থায় থাকতে পারে। মাপার আগে তার অবস্থা যেন একাধিক সম্ভাবনার সুতোয় বোনা। কিন্তু পরিমাপ করলেই সেই সম্ভাবনাগুলোর মধ্যে একটি নির্দিষ্ট ফল দেখা যায়। কোয়ান্টাম জগতের এই অদ্ভুত বৈশিষ্ট্যের নাম সুপারপজিশন।কল্পনা করো, একটি ইলেকট্রনের মতো আধানযুক্ত কণা ক্লাউড চেম্বারের মধ্য দিয়ে যাচ্ছে। তখন এটি আশপাশের গ্যাসের অণুগুলোকে আয়নিত করবে। ক্লাউড চেম্বারের ভেতরে ভাসমান এই গ্যাস অণুগুলো ঘনীভূত হয়ে ছোট ছোট ফোঁটায় পরিণত হয়। ফলে ইলেকট্রন যে পথ দিয়ে গেছে, সেখানে একটি স্পষ্ট রেখার মতো দাগ তৈরি হয়।
কোয়ান্টাম জগৎ: শূন্যস্থান কেন পুরোপুরি ফাঁকা নয়কোয়ান্টাম জগতের একটি মৌলিক বৈশিষ্ট্য হলো—কোনো কোয়ান্টাম ব্যবস্থাকে মাপলেই তার ওপর সেই মাপার প্রভাব পড়ে। মাপার মুহূর্তে সুপারপজিশন ভেঙে যায়।এই পরীক্ষায় আমরা যেন নিজের চোখেই দেখতে পাই, ইলেকট্রনটি মহাশূন্যের একটি নির্দিষ্ট পথ ধরে এগিয়েছে। কিন্তু আসলে তরঙ্গ ফাংশনটি ভেঙে একটি নির্দিষ্ট পথে আসার ঘটনা ঘটছে শুধু ক্লাউড চেম্বারের ভেতরেই। কারণ ক্লাউড চেম্বার এখানে একটি পরিমাপক যন্ত্র বা পর্যবেক্ষক হিসেবে কাজ করছে। আর এর ভেতরেই কেবল ইলেকট্রনের ওই তরঙ্গের রূপটি ভেঙে নির্দিষ্ট আকার নেয়। এর মানে হলো, পর্যবেক্ষণ বা মাপার কাজটিই কোয়ান্টাম কণাকে একটি নির্দিষ্ট পথ ধরে চলতে বাধ্য করে। ব্যাপারটা অনেকটা এমন এক দুষ্টু শিশুর মতো, যে জানে তার বাবা-মা তাকিয়ে আছেন—তখনই কেবল ভালো হয়ে যায়!
এবার যদি ক্লাউড চেম্বারটি সরিয়ে নেওয়া হয় এবং ইলেকট্রনকে কোনো রকম পর্যবেক্ষণ ছাড়াই নিজের মতো চলতে দেওয়া হয়, তাহলে তার তরঙ্গ ফাংশন আবার পুরো স্থানজুড়ে ছড়িয়ে থাকবে। কোনো নির্দিষ্ট মুহূর্তে তার একটি নির্দিষ্ট অবস্থান থাকবে না। এরপর আবার যদি ক্লাউড চেম্বার বসিয়ে ইলেকট্রনের অবস্থান মাপা হয়, তাহলে তার তরঙ্গ ফাংশন ভেঙে যাবে। তখন মাপার মুহূর্তে ইলেকট্রনটি ঠিক কোথায় ছিল, তা নির্দিষ্ট করে বলা যাবে।
এবার একই পরীক্ষা বারবার করা যাক। প্রতিবার একই প্রাথমিক অবস্থা থেকে একটি ইলেকট্রনকে ‘গুলি’ করে ছুড়ে দেওয়া হবে। তারপর তাকে কিছু সময় পর্যবেক্ষণ না করে নিজের মতো চলতে দেওয়া হবে। শেষে নির্দিষ্ট একটি সময়ে তার অবস্থান মাপা হবে। তখন দেখা যাবে, প্রতিবার ইলেকট্রনটি একই জায়গায় নেই। গুলি থেকে বের হওয়ার পর একই সময়ে করা মাপেও ইলেকট্রনকে বিভিন্ন জায়গায় পাওয়া যাবে।
কোয়ান্টাম জগৎ: কোয়ান্টাম কণারা কেন এক জায়গায় স্থির থাকতে পারে নাআসলে তরঙ্গ ফাংশনটি ভেঙে একটি নির্দিষ্ট পথে আসার ঘটনা ঘটছে শুধু ক্লাউড চেম্বারের ভেতরেই। কারণ ক্লাউড চেম্বার এখানে একটি পরিমাপক যন্ত্র বা পর্যবেক্ষক হিসেবে কাজ করছে।এভাবে বারবার পরীক্ষা করে আমরা পর্যাপ্ত পরিসংখ্যান সংগ্রহ করতে পারি। সেখান থেকে বের করা যায় ইলেকট্রনকে বিভিন্ন জায়গায় পাওয়ার সম্ভাবনা কত। মানে, মাপার আগে ইলেকট্রনের সম্ভাব্যতা-বণ্টন কেমন ছিল, তা জানা যায়। আর সেই সম্ভাব্যতা-বণ্টনের আকারই আসলে ইলেকট্রনের তরঙ্গ ফাংশনের আকৃতি।
একটা কোয়ান্টাম সার্কাসের কথা কল্পনা করো। সেখানে খুব ক্ষুদ্র আকৃতির অ্যাক্রোব্যাটরা ইলেকট্রন সাইজের প্লেট ঘোরাচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সেই প্লেটগুলো একই সাথে ঘড়ির কাঁটার দিকে এবং উল্টো দিকে ঘুরছে। অর্থাৎ সুপারপজিশনে আছে। তবে হ্যাঁ, দর্শকরা যতক্ষণ না বাইনোকুলার দিয়ে প্লেটটার দিকে তাকাচ্ছে, ততক্ষণই এমনটা ঘটবে। দর্শক যখন দূরবিন দিয়ে তাকাবে, তখন দেখবে প্লেটটি হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, নয়তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে।
একই খেলা বারবার দেখানো যেতে পারে। দর্শকরা চাইলে লিখে রাখতে পারে যে, প্রতিবার খেলার নির্দিষ্ট একটা সময়ে প্লেটটি কোন দিকে ঘুরছিল। এভাবে ধীরে ধীরে বোঝা যাবে, নির্দিষ্ট একটি অবস্থায় প্লেটটিকে পাওয়ার সম্ভাবনা কতটা। তাহলে সেই দর্শক আরও একটি মজার বিষয় জানতে পারবে। কেউ তাকানোর আগেই প্লেটটি যে সুপারপজিশন অবস্থায় ছিল, তার কত অংশ ঘড়ির কাঁটার দিকে ঘুরছিল আর কত অংশ ঘড়ির কাঁটার বিপরীত দিকে—তার একটি হিসাব পাওয়া যাবে। অর্থাৎ, পরিমাপের ফলে সুপারপজিশন ভেঙে যাওয়ার আগেই প্লেটটির তরঙ্গ ফাংশন কেমন ছিল, সেটিও জানা যাবে।
কোয়ান্টাম জগৎ: মহাবিশ্ব কীসের তৈরি, কণা নাকি তরঙ্গদর্শকরা চাইলে লিখে রাখতে পারে যে, প্রতিবার খেলার নির্দিষ্ট একটা সময়ে প্লেটটি কোন দিকে ঘুরছিল। এভাবে ধীরে ধীরে বোঝা যাবে, নির্দিষ্ট একটি অবস্থায় প্লেটটিকে পাওয়ার সম্ভাবনা কতটা।আমাদের প্রতিদিনের চিরায়ত জীবনের সঙ্গে কোয়ান্টাম জগতের এই সুপারপজিশনের ধারণাটি কতটা অদ্ভুত, তা বোঝার জন্য এবার একটি থট এক্সপেরিমেন্টের কথা ভাবা যাক। এই বিখ্যাত চিন্তন পরীক্ষাটি ১৯৩৫ সালে প্রস্তাব করছিলেন পদার্থবিদ আরউইন শ্রোডিঙ্গার।
আমরা ধরে নিচ্ছি, একটি বাক্সের ভেতর একটি বিড়াল এবং বিষাক্ত গ্যাসভরা একটি ছোট শিশি রাখা আছে। বাক্সে একটি গাইগার কাউন্টারও রাখা আছে। কোনো তেজস্ক্রিয় পরমাণু ক্ষয় হলে গাইগার কাউন্টার শনাক্ত করতে পারবে। আর সেটা ঘটলেই বিষাক্ত গ্যাসের শিশিটি ভেঙে যাবে এবং সঙ্গে সঙ্গে গ্যাসও বেরিয়ে আসবে।
এখন ব্যাপারটা একটু জটিল। একটি পরমাণু একটি কোয়ান্টাম কণা এবং তেজস্ক্রিয় ক্ষয় একটি সম্ভাবনাভিত্তিক ঘটনা। একে কোয়ান্টাম পদার্থবিজ্ঞান দিয়ে বর্ণনা করা যায়। তাই পরমাণুটি একই সময়ে দুটি অবস্থার সুপারপজিশনে থাকবে। মানে হলো, পরমাণুটি ক্ষয় হয়ে গেছে এবং এখনো ক্ষয় হয়নি—দুই অবস্থাতেই থাকবে। ফলে বিষাক্ত গ্যাসের শিশিটিও একই সঙ্গে দুটি অবস্থায় থাকবে। এক অবস্থায় শিশিটি ভেঙে গেছে এবং বিষাক্ত গ্যাস বেরিয়ে গেছে। অন্য অবস্থায় শিশিটি অক্ষত রয়েছে এবং বিষটি নিরাপদে তার ভেতরেই আটকে আছে।
কোয়ান্টাম জগৎ: যেখানে লুকিয়ে আছে ভবিষ্যতের চাবিকাঠিপরমাণুটি একই সময়ে দুটি অবস্থার সুপারপজিশনে থাকবে। মানে পরমাণুটি ক্ষয় হয়ে গেছে এবং এখনো ক্ষয় হয়নি—দুই অবস্থাতেই থাকবে। ফলে বিষাক্ত গ্যাসের শিশিটিও একই সঙ্গে দুটি অবস্থায় থাকবে।এর মানে দাঁড়ায়, কেউ একজন বাক্সটি খুলে ভেতরে কী ঘটেছে তা দেখার আগ পর্যন্ত বিড়ালটি একই সঙ্গে মৃত এবং জীবিত—দুই অবস্থাতেই রয়েছে! ব্যাপারটা একটু নিষ্ঠুর মনে হলেও, এই থট এক্সপেরিমেন্টটি কোয়ান্টাম সুপারপজিশনের অদ্ভুত দ্বন্দ্বটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এটি এমন কিছু প্রশ্নও উসকে দেয়। যেমন পরিমাপ করার সময় তরঙ্গ ফাংশন আসলে কীভাবে ভেঙে যায়? নাকি আদৌ ভেঙে যায় না?
ছবি ২১: একে বলা হয় শ্রোডিঙ্গারের বিড়াল প্যারাডক্স। কোয়ান্টাম জগতের নিয়ম মেনে, বাক্স না খোলা পর্যন্ত বিড়ালটিকে একই সঙ্গে জীবিত ও মৃত—দুই সম্ভাবনার সুপারপজিশনে কল্পনা করা হয়। কোয়ান্টাম তত্ত্বের অদ্ভুত নিয়মকে চোখে আঙুল দিয়ে দেখানোর এই বিখ্যাত থট এক্সপেরিমেন্ট প্রশ্ন তোলে যে—পরিমাপ করার আগে বাস্তবতা আসলে কেমন?এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কোয়ান্টাম তত্ত্বের নানা ধরনের ব্যাখ্যা তৈরি হয়েছে। এর মধ্যে জনপ্রিয় ব্যাখ্যা হলো, ডিকোহেরেন্স বা দশা-অসংসঙ্গতি। সহজ বাংলায় বলা যায়, তাল কেটে যাওয়া বা সামঞ্জস্য হারানো। এই বহুল আলোচিত ব্যাখ্যা বলছে, তেজস্ক্রিয় পরমাণুর মতো কোনো কণার কোয়ান্টাম ধর্ম তার চারপাশের পরিবেশের সংস্পর্শে আসে, তখন ডিকোহেরেন্স নামের একটি প্রক্রিয়ায় তাদের কোয়ান্টাম বৈশিষ্ট্য হারিয়ে যায়। শ্রোডিঙ্গারের বিড়ালের ক্ষেত্রে তেজস্ক্রিয় পরমাণুটিই তো বিড়ালের জন্য বিপদ ডেকে আনছে।
কোয়ান্টাম বলবিদ্যার অদ্ভুত জগৎপ্রতিবার কোনো কোয়ান্টাম সিস্টেম পরিমাপ করা হলে মহাবিশ্ব একাধিক সমান্তরাল জগতে বা প্যারালাল ওয়ার্ল্ডে ভাগ হয়ে যায়। এই জগৎগুলোর সবকিছু হুবহু একই থাকে। শুধু পরিমাপের ফলটি আলাদা হয়।কোনো কোয়ান্টাম কণা যখন তার চেয়ে অনেক বড় কোনো স্থূল বা ম্যাক্রোস্কোপিক ব্যবস্থার সঙ্গে মিথস্ক্রিয়া করে—যেমন গাইগার কাউন্টার—তখন তার কোয়ান্টাম তথ্য ধীরে ধীরে ডিকোহের করে। এটিই তখন ওই কোয়ান্টাম কণাটির এক ধরনের ‘পরিমাপ’ হিসেবে কাজ করে। কণাটিকে তখন একটি নির্দিষ্ট অবস্থায় যেতে হয়। এই ব্যাখ্যা অনুযায়ী, তেজস্ক্রিয় পরমাণুটির সঙ্গে তার পরিবেশ, অর্থাৎ গাইগার কাউন্টারের মিথস্ক্রিয়াই পরমাণুটিকে ঠিক করে দেয়—সে ক্ষয় হয়েছে কি না। তাই কোনো মানুষ বাক্সের ঢাকনা তুলে তাকানোর আগেই বিড়ালটির ভাগ্য নির্ধারণ হয়ে যায়—সে হয় বেঁচে থাকে, না হয় মারা যায়। সেজন্য মানুষের তাকানোর জন্য অপেক্ষা করতে হয়নি।
আরেকটি আরও অদ্ভুত বা অতিপ্রাকৃত ব্যাখ্যাও রয়েছে। এই ব্যাখ্যা অনুযায়ী, প্রতিবার কোনো কোয়ান্টাম সিস্টেম পরিমাপ করা হলে মহাবিশ্ব একাধিক সমান্তরাল জগতে বা প্যারালাল ওয়ার্ল্ডে ভাগ হয়ে যায়। এই জগৎগুলোর সবকিছু হুবহু একই থাকে। শুধু পরিমাপের ফলটি আলাদা হয়। প্রতিটি পরিমাপের সঙ্গে তৈরি হয় নতুন নতুন জগতের শাখা। এভাবে অসংখ্য—হয়তো এমনকি অসীমসংখ্যক—আলাদা মহাবিশ্ব নিয়ে গড়ে উঠতে পারে একটি বহুমহাবিশ্ব বা মাল্টিভার্স।
কোয়ান্টাম মেকানিক্সের এসব ব্যাখ্যা থেকে বিজ্ঞান কল্পকাহিনি ভিত্তিক সিনেমাগুলো কীভাবে আইডিয়া পায়, তা এখান থেকে সহজেই বোঝা যায়!
কোয়ান্টাম জগৎ কি আসলেই অদৃশ্য

Source - www.bigganchinta.com ↗