এক জোড়া মোজার দাম ৮৫ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার টাকা; আর একটি চামড়ার কোটের দাম ৯ হাজার পাউন্ডের বেশি, অর্থাৎ বাংলাদেশের প্রায় ১৫ লাখ টাকা। অবিশ্বাস্য মনে হলেও এমন দামেই পোশাক বিক্রি করে ব্রিটিশ বিলাসপণ্যের ব্র্যান্ড বারবেরি।
বারবেরি ব্র্যান্ডের পণ্য তালিকায় কয়েক শ পাউন্ড দামের স্কার্ফ ও বিলাসবহুল হাতব্যাগসহ নানা ধরনের পোশাক ও ফ্যাশনসামগ্রী রয়েছে।
বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিলাসপণ্যের বাজারে মন্দাভাবের মধ্যেও বারবেরির ব্যবসা ঘুরে দাঁড়িয়েছে। গত বছরও প্রতিষ্ঠানটি লোকসানে ছিল। প্রায় দেড় শ বছরের পুরোনো এই ব্রিটিশ ব্র্যান্ডটি লোকসান কাটিয়ে আবার মুনাফার ধারায় ফিরেছে। বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর ১২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এক জোড়া মোজা ১৪ হাজার টাকা, একটি কোট ১৫ লাখ!

বারবেরি জানিয়েছে, গত ২৬ সেপ্টেম্বর শেষ হওয়া ছয় মাসে তাদের করপূর্ব মুনাফা হয়েছে ১ কোটি ৯০ লাখ পাউন্ড। অথচ আগের বছরের একই সময়ে প্রতিষ্ঠানটি ৪ কোটি ৮০ লাখ পাউন্ড লোকসান দিয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির আর্থিক ফলাফলে ইতিবাচক পরিবর্তন এসেছে ৬ কোটি ৭০ লাখ পাউন্ডের। একই সময়ে বারবেরির বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ১১০ কোটি পাউন্ডে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জশুয়া শুলম্যান জানিয়েছেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাঁদের বিক্রয় প্রবৃদ্ধি হয়েছে ৬ শতাংশ। বিশেষ করে অনলাইন ও পাইকারি বিক্রির ভালো ফল ব্যবসা ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে।
আঞ্চলিক বাজারের হিসাবে চীনে বারবেরির বিক্রি বেড়েছে ১৫ শতাংশ। উত্তর ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে বেড়েছে ১৪ শতাংশ। তবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বিক্রি কমেছে ১ শতাংশ করে। প্রতিষ্ঠানটির হিসাবে, এ অঞ্চলের ব্যবসায় নেতিবাচক প্রভাবের একটি কারণ ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি।
২০২৪ সালের ১৫ জুলাই যুক্তরাজ্যের লন্ডনের নিউ বন্ড স্ট্রিটে বারবেরির একটি শপিং ব্যাগ হাতে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি।যেভাবে ব্যবসা ঘুরে দাঁড়াল
বারবেরির ব্যবসা ঘুরে দাঁড়ানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পণ্যের দামে বৈচিত্র্য আনার কৌশল। প্রতিষ্ঠানটি এমনভাবে পণ্যের মূল্য নির্ধারণ করেছে, যাতে অপেক্ষাকৃত কম দামে বিলাসপণ্য কিনতে আগ্রহী ক্রেতাদের পাশাপাশি বিপুল অর্থ ব্যয় করতে সক্ষম ধনী ক্রেতারাও নিজেদের পছন্দের পণ্য খুঁজে পান।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জশুয়া শুলম্যান এই কৌশলকে বলছেন ‘পিরামিড অব প্রাইসিং’ বা স্তরভিত্তিক মূল্য নির্ধারণ। এ ব্যবস্থায় বারবেরির তুলনামূলক সাশ্রয়ী পণ্যের মধ্যে রয়েছে ৮৫ পাউন্ডের সুতি ও কাশ্মীরি উলের তৈরি মোজা। এ ছাড়া প্রতিষ্ঠানটির একটি স্কার্ফের দাম শুরু হয় ১৯৫ পাউন্ড থেকে।
অন্যদিকে দামি পণ্যের তালিকায় রয়েছে চামড়ার তৈরি বিশেষ কোট ও হাতব্যাগ। কিছু চামড়ার কোটের দাম ৯ হাজার পাউন্ডেরও বেশি।
বাংলাদেশ ব্যাংকের ১৯ নভেম্বরের বিনিময় হার অনুযায়ী, প্রতি ব্রিটিশ পাউন্ডের মূল্য প্রায় ১৬৪ টাকা। সেই হিসাবে বাংলাদেশ মুদ্রায় বারবেরির এক জোড়া মোজার দাম প্রায় ১৩ হাজার ৯৪০ টাকা। এই দামে কেনা যাবে আস্ত একটি স্মার্টফোন! আবার বারবেরির একটি স্কার্ফের সর্বনিম্ন দাম প্রায় ৩২ হাজার টাকা। আর ৯ হাজার পাউন্ডের একটি কোট কিনতে খরচ পড়বে প্রায় ১৪ লাখ ৭৬ হাজার টাকা।
তবে বারবেরির সব পণ্য যে এমন উচ্চমূল্যের, তা নয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন দামের পণ্য বাজারে রেখে তুলনামূলক বিস্তৃত ক্রেতা গোষ্ঠীর কাছে পৌঁছানোর চেষ্টা করে। এর ফলে একদিকে তারা বিলাসপণ্যের বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে, অন্যদিকে নতুন ক্রেতাদেরও আকৃষ্ট করতে পারছে।
বিলাসপণ্যের দাম নিয়ে ক্লান্ত ক্রেতারা
বিশ্বজুড়ে বিলাসপণ্যের বাজারে সাম্প্রতিক সময়ে বড় একটি পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে অত্যন্ত উচ্চমূল্যের পণ্য কেনার বিষয়ে ক্রেতাদের মধ্যে সতর্কতা বেড়েছে। অর্থনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণ কমে যাওয়ায় অনেক বিলাসবহুল ব্র্যান্ডের বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে।
বারবেরির প্রধান নির্বাহী জশুয়া শুলম্যান মনে করেন, বিলাসপণ্যের মাত্রাতিরিক্ত দাম নিয়ে ক্রেতাদের মধ্যে একধরনের ক্লান্তি তৈরি হয়েছে। ফলে শুধু বিলাসবহুল ব্র্যান্ডের পরিচিতি নয়, পণ্যের দামের বিপরীতে ক্রেতারা কতটা মূল্য পাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
জশুয়া শুলম্যান বলেন, বিশ্বজুড়ে বিলাসপণ্যের ক্রেতারা অস্বাভাবিক উচ্চমূল্যের কারণে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে দামের বিপরীতে ভালো মানের পণ্য দেওয়ার যে কৌশল বারবেরি নিয়েছে, তা বিশেষ করে চীনের ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে।
শুলম্যানের মতে, ইউরোপের অন্য কিছু বিলাসবহুল ব্র্যান্ডের তুলনায় বারবেরি বরাবরই অপেক্ষাকৃত বিস্তৃত ক্রেতাগোষ্ঠীকে গুরুত্ব দিয়েছে। প্রতিষ্ঠানটির পণ্য বিভিন্ন শ্রেণির বিলাসপণ্যের ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হচ্ছে।
২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত লন্ডন ফ্যাশন উইকে বারবেরির ফ্যাশন শোতে বিভিন্ন পোশাক প্রদর্শন করছেন মডেলরা। পুরোনো পরিচিতিতে ফিরেই সাফল্য
বারবেরি মূলত পরিচিত তার ট্রেঞ্চকোট, রেইনকোট এবং বিশেষ নকশার পোশাক ও ফ্যাশনসামগ্রীর জন্য। ১৮৫৬ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ ব্র্যান্ডটি দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী পোশাকের মাধ্যমে বিলাসপণ্যের বাজারে নিজেদের অবস্থান তৈরি করেছে।
তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটির ব্যবসায় চাপ তৈরি হয়। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে ‘বারবেরি ফরওয়ার্ড’ নামে একটি পুনর্গঠন কৌশল নেয়।
গত দুই বছর ধরে এই কৌশলের আওতায় বারবেরি তার ঐতিহ্যবাহী পণ্যের প্রতি গুরুত্ব বাড়িয়েছে। বিশেষ করে কোট, জ্যাকেট, রেইনকোট ও হাতব্যাগের মতো পণ্যে নতুন করে নজর দেওয়া হয়েছে।
গত গ্রীষ্মে প্রতিষ্ঠানটির হালকা জ্যাকেট ও গরম আবহাওয়ার উপযোগী গ্যাবার্ডিন কাপড়ের রেইনকোটের বিক্রি ভালো হয়েছে। পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে বারবেরির পরিচিত চেক নকশাসংবলিত চামড়ার ব্যাগ ও অন্যান্য ফ্যাশনসামগ্রীর ‘কটসওল্ড’ সংগ্রহ।
প্রধান নির্বাহী শুলম্যান জানিয়েছেন, বিলাসপণ্যের বাজারে বারবেরির ঐতিহাসিক অবস্থানে ফিরে যাওয়াই তাঁদের লক্ষ্য। তাঁর ভাষায়, ব্র্যান্ডটিকে বাজারের এমন একটি অবস্থানে নেওয়া হচ্ছে, যেখানে পণ্যের গুণগত মান, ঐতিহ্য এবং দামের মধ্যে উপযুক্ত সমন্বয় থাকবে।
চীন ও যুক্তরাষ্ট্রে বাড়ছে বিক্রি
বারবেরির ব্যবসা ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্রের বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে চীনের ক্রেতাদের আকৃষ্ট করতে স্থানীয় সংস্কৃতি ও উৎসবভিত্তিক বিপণনে জোর দিয়েছে প্রতিষ্ঠানটি।
চীনের ভালোবাসা দিবস উদ্যাপনকে কেন্দ্র করে বিশেষ পণ্য বাজারে এনেছে বারবেরি। একইভাবে আসন্ন চন্দ্র নববর্ষ উপলক্ষেও বিশেষ পণ্য বাজারে আনার প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।
শুলম্যান জানিয়েছেন, স্থানীয় ক্রেতাদের চাহিদা ও সংস্কৃতির সঙ্গে মিল রেখে পণ্য এবং বিপণন কার্যক্রম সাজানোর সুফল পাওয়া যাচ্ছে।
এদিকে আন্তর্জাতিক পর্যটন কমে যাওয়ায় বিলাসপণ্যের ব্যবসার ধরনেও পরিবর্তন এসেছে। আগে পর্যটকদের কেনাকাটার ওপর অনেক ব্র্যান্ড নির্ভরশীল থাকলেও এখন স্থানীয় ক্রেতাদের গুরুত্ব বাড়ছে।
শুলম্যানের মতে, আন্তর্জাতিক পর্যটন কমেছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে ক্রেতারা বিদেশে গিয়ে কেনাকাটা কমালেও নিজেদের দেশে কেনাকাটা করছেন। চলতি বছরজুড়েই এই প্রবণতা দেখা যাচ্ছে।
পর্যটকদের কেনাকাটা কমে যাওয়ায় বিভিন্ন ডিসকাউন্ট আউটলেটে বিক্রিতে প্রভাব পড়েছে। তবে লন্ডনসহ বড় শহরের প্রধান বিপণিবিতানগুলোয় স্থানীয় ক্রেতাদের কেনাকাটা তুলনামূলক ভালো রয়েছে।
বারবেরির মুনাফায় ফিরে আসা বিলাসপণ্যের বাজারের জন্য ইতিবাচক খবর হলেও পুরো খাতের সংকট কেটে গেছে, এমনটি এখনই বলা যাচ্ছে না।
বিশ্বের বিভিন্ন দেশে উচ্চমূল্যের পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতাদের সতর্কতা এখনো রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক পর্যটন ও ভ্রমণনির্ভর বিক্রির ক্ষেত্রে চাপ অব্যাহত আছে। ফলে বাজারের বর্তমান মন্দাভাব স্থায়ী হবে কি না, তা এখনো অনিশ্চিত। তবে ৮৫ পাউন্ডের মোজা থেকে ৯ হাজার পাউন্ডের বেশি দামের কোট বিক্রি করে বারবেরি যে ফল পেয়েছে তার আলোকে বলা যায়, কঠিন বাজারেও পণ্যের দাম এবং ক্রেতার চাহিদার মধ্যে ভারসাম্য রাখতে পারলে ব্যবসায় ঘুরে দাঁড়ানো সম্ভব।

Source - www.prothomalo.com ↗