মিয়ানমারের গণহত্যার রায় ‘টার্নিং পয়েন্ট’: ভলকার তুর্ক

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে সংগঠিত গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে ‘টার্নিং পয়েন্ট’ বা মোড় পরিবর্তনের ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ রায়কে স্বাগত জানান এবং দ্রুত তা বাস্তবায়নের পাশাপাশি অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটানোর জন্য বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
Source - www.risingbd.com ↗