ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার পর প্রতিশোধ নিতে দেশটিজুড়ে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) চালানো এ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও সরবরাহ অবকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চলমান যুদ্ধ শুরুর পর এটিকে রাশিয়ার অন্যতম বৃহৎ সমন্বিত হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে।
Source - www.risingbd.com ↗