Bangladesh · 2026-11-21 10:20:44

রোহিঙ্গাদের নিয়ে রায় বাস্তবায়ন করবে কে

রোহিঙ্গাদের নিয়ে রায় বাস্তবায়ন করবে কে
মিয়ানমারের রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে ১৯ নভেম্বর যে রায় দিয়েছেন, সেটা তাৎক্ষণিকভাবে বিশ্বজুড়ে মিডিয়ায় হেডলাইন হয়েছে। কয়েক বছরের আইনগত যুদ্ধ শেষে পাওয়া এই রায় বহুভাবে বহু পক্ষের জন্য তাৎপর্যপূর্ণও বটে। যদিও এর আইনগত বাস্তবায়ন প্রক্রিয়া অস্পষ্টই থাকছে।
রোহিঙ্গা জেনোসাইডের জন্য মিয়ানমার দায়ী—আইসিজের এ রকম রায় রোহিঙ্গাদের জন্য বিশাল এক নৈতিক বিজয়। এতে তাদের প্রতি বৈশ্বিক সহানুভূতি বাড়বে। তারা যে মিয়ানমারে ভালো অবস্থায় ছিল না এবং এখনো জনসংখ্যার বাকি অংশ হুমকির মুখে আছে, সেটা সমর্থিত হলো আইসিজের রায়ে।
রায়ের ভাষাও মিয়ানমারের নাগরিক হিসেবে রোহিঙ্গাদের অধিকারের পক্ষে বেশ বড় সনদ হয়ে উঠবে। এই রায় মিয়ানমারে ফেরার দাবিকেও শক্তি জোগাল। এ ছাড়া এই রায় তাদের প্রতি যে বিশ্ব মনোযোগ ও সহানুভূতি তৈরি করছে, তাতে আশ্রয়শিবিরমুখী সাহায্য-সহযোগিতাও বাড়তে পারে। বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বহিষ্কারের তোড়জোড়ও এতে কমবে। উল্টো তাদের আশ্রয় দেওয়ার আগ্রহও বাড়তে পারে।
আইসিজের রায় রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার শেষ সুযোগআইসিজের রায় রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের অবস্থানও সবল করল। গণহত্যার মুখে থাকা একটা জনগোষ্ঠীকে বাংলাদেশ যে আশ্রয় দিয়েছে, সেটার পক্ষে এই রায় বড় ধরনের ন্যায্যতা তৈরি করছে। ভবিষ্যতে তাদের ভরণপোষণে আন্তর্জাতিক সহযোগিতা বাড়তে পারে এতে, যা বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় হবে। নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য বড় বিষয়—রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে দর-কষাকষিতে তার অবস্থান শক্তিশালী হলো এতে। রায়–পরবর্তী এ–ও এক বাস্তবতা, বাংলাদেশ কোনো অবস্থায় রোহিঙ্গাদের জোর করে আর রাখাইনে ফেরত পাঠাতে পারবে না। ঢাকার সরকার অবশ্য সে রকম চায়ওনি কখনো।
রায়ের পর নিশ্চিতভাবে প্রধান প্রশ্ন হলো, এর ব্যবহারিক গুরুত্ব কী? গণহত্যাকারীদের বিচার করবে কে? আপাতত এই প্রশ্নের স্পষ্ট উত্তর নেই। এ প্রশ্নও নতুন করে উঠছে—বিশ্বসমাজ রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়ার প্রক্রিয়ায় নতুন কোনো উদ্যোগ নেবে কি না এখন।এই রায়ের পর সবার চোখ থাকবে মিয়ানমারের সরকার ও সশস্ত্র বাহিনীর দিকে। তারা এই রায় দীর্ঘ মেয়াদে কীভাবে গ্রহণ করে, সেটার ওপর নির্ভর করছে প্রত্যাবর্তন ও পুনর্বাসনের বিষয়। এখনো তাদের মাঝে এই রায়কে অগ্রাহ্য করারই ভঙ্গি দেখা যাচ্ছে। মিয়ানমার সরকারের একজন মুখপাত্র টেলিগ্রাম চ্যানেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই রায় নিয়ে ‘চিন্তা করার কিছু নেই’ বলে মন্তব্য করেছেন।
তবে নিশ্চিতভাবে জেনারেল মিন অং হ্লাইংয়ের ওপর এই রায় কূটনৈতিক আঘাত। চীন এ রকম এক জান্তাকে আগের মতো স্বাচ্ছন্দ্যে সফরে আমন্ত্রণ জানানো বা সহযোগিতা করবে কি না, সেটা প্রশ্নসাপেক্ষ। এ ছাড়া আসিয়ান জোটে জেনারেল মিন সরকারের প্রতিনিধিত্ব নিয়ে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার দিক থেকে প্রশ্ন উঠবে বলেই মনে হয়। এই দুই দেশকে রোহিঙ্গাদের বিষয়ে সহানুভূতিশীল মনে করা হয়। গণহত্যার দায়ে অভিযুক্ত একটা সরকারের সঙ্গে ব্যবসা-বাণিজ্যও অনেক দেশের জন্য সমস্যাপূর্ণ হতে পারে।
সব মিলে আসিয়ানকে রোহিঙ্গা ইস্যুতে এত দিনকার উদাসীন ভঙ্গি বদলাতে হবে এবং জেনালের মিন অং হ্লাইংকে জোটের বৈঠকে রাখা তাদের জন্য স্পর্শকাতর হয়ে উঠবে।
রায় ঘোষণা করছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজিমিয়ানমারের গণতন্ত্রপন্থীদের জন্যও এই রায় উদ্দীপনামূলক। যদিও রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা অং সান সু চির শাসনামলে হয়েছিল; কিন্তু জান্তাবিরোধীরা ইতিমধ্যে নিপীড়িত এই জনগোষ্ঠীকে নিয়ে তাদের অবস্থান বদল করেছে। রোহিঙ্গাদের জাতিগত স্বীকৃতির বিষয়ে তাদের প্রতিশ্রুতি রয়েছে। এ ছাড়া সাধারণভাবে গণতন্ত্র হরণকারী সামরিক বাহিনী ‘গণহত্যাকারী’ হিসেবে চিহ্নিত হওয়ায়ও দেশটির মানবাধিকার–সংগ্রামীদের অবস্থানকে স্বয়ংক্রিয়ভাবে বাড়তি ন্যায্যতা দিয়েছে গতকাল।
আন্তর্জাতিক আদালতের রায়ে সংগত কারণে পুরো রাখাইনও নড়েচড়ে উঠেছে। যদিও রায়ে রোহিঙ্গাদের সেখানে ফেরার দাবি নতুন করে গুরুত্ববহ হয়ে উঠেছে; কিন্তু এই রাজ্যের সামান্য অংশই কেবল কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী তাতমাদো নিয়ন্ত্রণ করছে এখন। পুরোনো রোহিঙ্গা–অধ্যুষিত অঞ্চল উত্তর আরাকানের অনেকাংশ আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছে অনেক দিন হলো। গতকালের রায় তাদেরও রোহিঙ্গা প্রশ্নে নতুন করে ভাবতে বাধ্য করবে।
রোহিঙ্গাদের মিয়ানমার সরকার তাদের দেশের নাগরিক এবং স্বতন্ত্র কোনো জাতিসত্তা হিসেবে স্বীকার করে না। আরকান আর্মি নাগরিক হিসেবে স্বীকার করলেও স্বতন্ত্র জাতিসত্তা হিসেবে নয়, ‘বাঙালি’ বলে মনে করে তাদের।
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ইচ্ছা–অনিচ্ছারোহিঙ্গা সংকটের সমাধান কোন পথেআন্তর্জাতিক আদালত রোহিঙ্গাদের পুনর্বাসনের যে তাগিদ ও নির্দেশনা দিয়েছেন, সেটা আরাকান আর্মির প্রতিও এ বিষয়ে তাদের অবস্থান পর্যালোচনার একটা চাপ তৈরি করল। বিশেষ করে নিজেদের জাতিগত লড়াইয়ে আন্তর্জাতিক সমর্থন পেতে হলে রোহিঙ্গা পুনর্বাসনে সহযোগিতার নৈতিক দায় তৈরি হলো আরাকান আর্মির জন্য।
রায়ের পর নিশ্চিতভাবে প্রধান প্রশ্ন হলো, এর ব্যবহারিক গুরুত্ব কী? গণহত্যাকারীদের বিচার করবে কে? আপাতত এই প্রশ্নের স্পষ্ট উত্তর নেই। এ প্রশ্নও নতুন করে উঠছে—বিশ্বসমাজ রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়ার প্রক্রিয়ায় নতুন কোনো উদ্যোগ নেবে কি না এখন।
বর্তমান বাস্তবতায় রোহিঙ্গাদের সেখানে ফিরতে হলে, মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মি তাতে রাজি হলেও রাখাইনের কিছু অংশে একটা নিরাপদ অঞ্চল সৃজনের আবশ্যকতা থাকবে। এ রকম নিরাপদ অঞ্চল ছাড়া দীর্ঘ মেয়াদে সেখানে রোহিঙ্গারা স্বস্তিতে থাকতে পারবে না। তবে এরূপ অঞ্চল তৈরি হলে সেখানে তত্ত্বাবধায়ক হিসেবে আন্তর্জাতিক উপস্থিতি প্রয়োজন হবে।
চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর কেন গুরুত্বপূর্ণজটিল হচ্ছে মিয়ানমার পরিস্থিতি, বাংলাদেশ কি নিষ্ক্রিয়ই থাকবেএ ক্ষেত্রে বাংলাদেশকে নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ডাকা হতে পারে। কিন্তু রাখাইনের ভেতর এ রকম সম্ভাব্য কোনো নিরাপদ অঞ্চল তৈরিতে গণচীন আদৌ সম্মতি দেবে কি না, সেটা এক বড় প্রশ্ন। চীন মিয়ানমারকে তার নিরাপত্তাবলয়ের অংশ মনে করে। রাখাইন বা আরাকানে তাদের বিপুল কৌশলগত বিনিয়োগ রয়েছে। সেখানে যেকোনো আন্তর্জাতিক উপস্থিতিতে চীনের কিছু বলার থাকবে। আবার চীনের ইঙ্গিত ছাড়া আরাকান আর্মি বা তাতমাদোও এ রকম কোনো কর্মসূচিতে সম্মতি জানাবে না।
রোহিঙ্গা প্রত্যাবর্তনে এই জনগোষ্ঠীর জাতিসত্তার স্বীকৃতি ও নাগরিক অধিকারও জরুরি। এসব বিষয়ে তাতমাদো ও আরাকান আর্মিকে রাজি করানো তখনই সম্ভব, যখন চীন এ বিষয়ে সহানুভূতিশীল হবে। এ রায়ের পর এ বিষয়ে চীনের ভূমিকাই আবারও পরোক্ষে গুরুত্বপূর্ণ হয়ে উঠল।
তবে এই রায় মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি চীনের এত দিনকার অব্যাহত অন্ধ সমর্থনকে ইতিমধ্যে নৈতিকভাবে প্রশ্নের মুখে ফেলেছে। রায় বাস্তবায়ন প্রশ্নে ইতিবাচক অবস্থান না নিলে আন্তর্জাতিক পরিসরে চীন ভবিষ্যতে আরও বেশি প্রশ্নের মুখে পড়তে থাকবে।
আলতাফ পারভেজ লেখক ও গবেষক
মতামত লেখকের নিজস্ব

Source - www.prothomalo.com ↗