এখনো ওর মায়ের পেটে থাকার কথা। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই ১২ সেপ্টেম্বর মাত্র ২৭ সপ্তাহ অর্থাৎ সাড়ে ছয় মাস বয়সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাকে বের করে আনা হয়েছে। ওই সময় তার ওজন ছিল মাত্র ৯২০ গ্রাম। নির্ধারিত সময়ের আগে জন্মের কারণ, তার মায়ের প্লাসেন্টা প্রিভিয়া।
নির্ধারিত সময়ের এত আগে জন্ম নেওয়া শিশুকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয়, ‘এক্সট্রিম প্রিম্যাচিউর বেবি’। জন্মের সময় এ ধরনের শিশুর অনেক অঙ্গপ্রত্যঙ্গেরই পূর্ণ বিকাশ ঘটে না।
ফলে বেঁচে থাকা, সুস্থ হয়ে ওঠা এবং স্বাভাবিকভাবে বেড়ে ওঠা—প্রতিটি ধাপই তাদের জন্য বড় চ্যালেঞ্জ। ছেলের জন্মের পর চিকিৎসকেরা বলেছিলেন, ‘এত ছোট বাচ্চা, আমরা কোনো নিশ্চয়তা দিতে পারি না। যেকোনো সময় যেকোনো ধরনের সংক্রমণ ওকে আঘাত করতে পারে। সংক্রমণ হলে সেই ধকল কাটিয়ে ওঠা ওর পক্ষে প্রায় অসম্ভব। কারণ, ওর রোগ প্রতিরোধক্ষমতা অত্যন্ত কম। সুতরাং আপনারা আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যান।’
৫৭ দিনের প্রতিকূলতা, উৎকণ্ঠা আর অনিশ্চয়তা পেরিয়ে বাবুকে নিয়ে বাসায় ফিরেছি

মায়ের কোলে ধ্রুব নীল কাব্যবাবুটিকে অস্ত্রোপচারকক্ষ থেকে এনআইসিইউয়ে নেওয়ার পর জানতে পারি, ওর মতোই নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়া বেশ কয়েকটি শিশু কয়েক দিনের ব্যবধানে মারা গেছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরতে পেরেছিল হাতে গোনা কয়েকজন।
নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) থাকা সেই অপরিণত শিশুদের মা–বাবার কান্না খুব কাছ থেকে দেখেছি। দেখেছি, লাখ লাখ টাকা হাসপাতালের বিল পরিশোধ করেও সন্তানের নিথর, ঠান্ডা শরীর বুকে নিয়ে বাড়ি ফিরছেন তাঁরা। এমন দৃশ্য আমাদের মানসিকভাবে আরও ভেঙে দিয়েছিল।
ছেলেকে এনআইসিইউয়ে রেখে নির্ঘুম উৎকণ্ঠায় কেটেছে আমাদের প্রতিটি দিন, প্রতিটি রাত। কখন এনআইসিইউ থেকে ফোন আসে, সেই আতঙ্ক সারাক্ষণ তাড়া করে বেড়াত। ফোন বেজে উঠলেই আমার আর স্ত্রীর বুক ধড়ফড় করে উঠত। মনে হতো, না জানি কী দুঃসংবাদ শুনতে হয়!
৫৭ দিনের প্রতিকূলতা, উৎকণ্ঠা আর অনিশ্চয়তা পেরিয়ে ৮ নভেম্বর বাবুকে নিয়ে বাসায় ফিরেছি। তবে এখনো চোখের চিকিৎসক ও শিশুবিশেষজ্ঞের নিয়মিত ফলোআপে থাকতে হচ্ছে। থাকতে হবে আরও বহুদিন।
আমাদের ছেলের নাম রেখেছি ধ্রুব নীল কাব্য।
যে ৭ ফল ও সবজি খোসা না ছাড়িয়ে খেলে বেশি পুষ্টি পাবেন

Source - www.prothomalo.com ↗