বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভান নিম্নচাপ থেকে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গতকাল শুক্রবার পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আজ শনিবারও দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে।
তবে রাজধানীসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি কমে আসবে। রাজধানীতে রোদের দেখাও মিলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা। রাজশাহী ও রংপুর বিভাগের মাঝামাঝি এলাকায় এবং ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গাসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি আজও থাকতে পারে।
ভারতের ওডিশায় আঘাত হেনেছে ‘আকভান’সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুমিল্লায় ১০১ মিলিমিটার। গতকাল পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল যশোরে ১৩৩ মিলিমিটার। সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির পরিমাণ ২২ মিলিমিটার। এর আগের দিনে বৃষ্টি হয়েছিল ১৯ মিলিমিটার।
ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে পড়েছে, আজ কেমন বৃষ্টি হবে

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়টি এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে। এখন এসে এটি সুস্পষ্ট লঘুচাপ আকারে আছে। এর ফলে আজ দেশে বৃষ্টি অনেকটা কমে যেতে পারে।
ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের উপকূলের দিকে, বাংলাদেশে দিনভর বৃষ্টি হতে পারেগতকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে ভারতের ওডিশা উপকূলের গোপালনগরে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় আকভান। তবে আঘাত করার আগেই ঘূর্ণিঝড়টি অনেকটা দুর্বল হয়ে পড়ে। এরপরে সময় যত গেছে ঘূর্ণিঝড়ের ক্ষমতা ততই কমেছে।
নাজমুল ইসলাম বলেন, আজ উপকূল এলাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। রাজধানীতে আকাশ মেঘলা থাকলেও কখনো কখনো রোদের মুখ দেখা যেতে পারে।
প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাব, ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা

Source - www.prothomalo.com ↗