Bangladesh · 2026-11-21 08:49:31

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
শুভ সকাল। আজ ২১ এপ্রিল, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ঢাকার রাস্তায় নতুন ই-রিকশা, দাম ৫ লাখ, জমা দিনে ৮০০, ভাড়া ইচ্ছেমতো
ঢাকার রাস্তায় চলছে ই-রিকশা। দেখতে অনেকটা সিএনজিচালিত অটোরিকশার মতো। ১৫ নভেম্বর রাজধানীর মণিপুরীপাড়া এলাকায়মাজার রোড থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব ১০ কিলোমিটারের একটু বেশি। সিএনজিচালিত অটোরিকশার ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী এই দূরত্বের ভাড়া হওয়ার কথা ১৪০ টাকা (ওয়েটিং চার্জ ছাড়া)। অবশ্য তা না মেনে সিএনজি চালকেরা যেমন অনেক বেশি ভাড়া আদায় করেন, তেমনি চড়া ভাড়া চাইলেন ই-রিকশার চালক। বিস্তারিত পড়ুন...
১০ দিন পর ফ্লাইট, চাকরি ছেড়ে সুন্দরবনে বেড়াতে গিয়ে জানলেন এজেন্সি উধাও
এস আলম ওভারসিজের কার্যালয় ছিল এই ভবনে। ১৮ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কেআজারবাইজান যাওয়া নিশ্চিত, ১০ দিন পর ফ্লাইট-রিক্রুটিং এজেন্সির এমন আশ্বাসে চাকরি ছেড়ে দেন সুমন রেজা। পরিবার নিয়ে বেড়াতে যান সুন্দরবনে। দুদিন পরে জানতে পারেন, তাঁকে দেওয়া নিয়োগপত্র ও ভিসা ভুয়া। রিক্রুটিং এজেন্সি টাকা নিয়ে উধাও। বিস্তারিত পড়ুন...
ক্ষমতার ১৯ বছরে যুদ্ধবাজ নেতানিয়াহুর যত কুকর্ম
ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুই প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দেশে ফৌজদারি মামলা হয়েছে, বিচার চলছেমাথায় ঝুলছে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা। দেশেও তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ গ্রহণের একাধিক ফৌজদারি মামলার বিচারকাজ চলছে। অভিযোগ আছে, এসব মামলা থেকে দেশের জনগণের মনোযোগ ঘুরিয়ে দিতে তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুদ্ধ শুরু করেন। বিস্তারিত পড়ুন...
সোনার দাম এক দিনেই কমল ভরিতে ১১ হাজার টাকা
সোনার দাম কমেছেনতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা। বিস্তারিত পড়ুন...
১০ বছর আলোচনায়, জন্মদিনে বুবলীকে ঘিরে নতুন প্রশ্ন
শবনম বুবলী। ফেসবুক থেকে ২০ নভেম্বর বুবলীর জন্মদিন। প্রতিবছর জন্মদিন ঘিরে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা, নতুন কাজ কিংবা ব্যক্তিগত জীবনের নানা খবর সামনে আসে। এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। জনসমক্ষে নেই, নতুন মাতৃত্ব এবং অভিনয়ে ফেরার অনিশ্চয়তা—সব মিলিয়ে জন্মদিনে বুবলীকে ঘিরে কৌতূহল অন্য রকম। বিস্তারিত পড়ুন...

Source - www.prothomalo.com ↗