হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স পরিচালিত নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি শনাক্ত করে আঘাত হানা হয়। এতে ড্রোনটি ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে ইরানি বাহিনী।

ইরানের দাবি, এ নিয়ে দেশটির বাহিনীর হাতে যুক্তরাষ্ট্রের মোট ৫৮টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত হলো।

তবে সর্বশেষ ড্রোন ভূপাতিতের এ দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।