Bangladesh · 2026-11-21 09:40:49

ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত অন্তত ৮

ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত অন্তত ৮
ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ৪ শতাধিক ড্রোন এবং ১১০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে, অন্তত ৮ জন নিহত হয়েছে।

এসব হামলায় বিভিন্ন সেতু, পরিষেবা অবকাঠামো ও রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিহত আটজনের মধ্যে ৬ জন কিয়েভে এবং বাকি দুজন লাভিভের একটি রেলওয়ে স্টেশনে প্রাণ হারিয়েছেন।

একে চলমান যুদ্ধে অন্যতম বড় হামলা অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলায় রুশ বাহিনী ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলেও জানান তিনি।

এদিকে, এ বছরের প্রথম ১০ মাসে রাশিয়ার হামলায় ইউক্রেনের ১ হাজার ১৪৪ শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। যা গত বছরের তুলনায় বেশি।

এর আগে, ২০২২ সালে সর্বোচ্চ ১ হাজার ৩৮৬ জন শিশু প্রাণ হারায়।

The post ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত অন্তত ৮ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗