Bangladesh · 2026-11-21 13:11:20

বিইউপিতে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স অব প্রফেশনাল প্রোগ্রাম, ১০০ নম্বরের পরীক্ষায় ভর্তি

বিইউপিতে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স অব প্রফেশনাল প্রোগ্রাম, ১০০ নম্বরের পরীক্ষায় ভর্তি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স অব প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৫ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি ১০০০ টাকা।
ভর্তির আবেদনের যোগ্যতা—
১. ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে।
২ বিএ/বিএস (পাস) বা সমমান ডিগ্রিধারীদের ক্ষেত্রে উন্নয়ন–সংশ্লিষ্ট বা অন্যান্য প্রতিষ্ঠানে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. সশস্ত্র বাহিনীর কর্মকর্তা/সদস্য যাঁদের উপরোক্ত কোনো ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। বিএ/বিএস (পাস) ডিগ্রিধারী প্রার্থীদের সশস্ত্র বাহিনীতে ৫ (পাঁচ) বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৪. ন্যূনতম জিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে।
ভর্তি পরীক্ষা ও মৌখিক—
১. ভর্তির জন্য ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে (লিখিত ৮৫ নম্বর ও মৌখিক ১৫ নম্বর)।
২. শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও ব্যাকরণ, গাণিতিক ও তথ্য বিশ্লেষণ দক্ষতা, সাধারণ জ্ঞান ও সমসাময়িক বিষয়াদি সম্পর্কে জ্ঞান মূল্যায়ন করা হবে।
৩. ভাইভার সময় সব মূল একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট বা ট্রান্সক্রিপ্টস ও অ্যাডমিশন টেস্টের অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে।
প্রোগ্রামের খরচ—
প্রোগ্রামের মোট খরচ ১ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি ও সেমিস্টার ফি বাবদ ৩৯ হাজার ৬০০ টাকা ভর্তির সময় দিতে হবে।
জেনে রাখুন—
১৬টি কোর্স ও থিসিস পেপারসহ মোট ৫২ ক্রেডিট ঘণ্টা।
ক্লাস ও পরীক্ষা হবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার।
আবেদনের তারিখ—
আবেদনের শেষ তারিখ: ৫ ডিসেম্বর।

লিখিত ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১৮ ডিসেম্বর ২০২৬, সকাল ৯টা – ১০টা পর্যন্ত।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:

১৮ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে।

আবেদনপ্রক্রিয়া: ওয়েব লিংক থেকে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে হবে।

Source - www.prothomalo.com ↗