প্রণয়ঘটিত কেলেঙ্কারির পর চিপ নির্মাতাপ্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সম্পদের মূল্য কমছেই। শীর্ষ ধনীদের তালিকায় তাঁর অবস্থান ক্রমশ পিছিয়ে যাচ্ছে।
এক নারীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। এরপর ৯ নভেম্বর এনভিডিয়া কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। এর পর থেকে এনভিডিয়ার শেয়ারের দাম কমতে শুরু করে। সঙ্গে সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পদমূল্য কমে।
ফোর্বস সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৯ নভেম্বর থেকে এখন পর্যন্ত তাঁর সম্পদের মূল্য কমেছে ৪৭ দশমিক ৯ বিলিয়ন বা ৪ হাজার ৭৯০ কোটি ডলার। এই সময়ে তাঁর মোট সম্পদমূল্য কমেছে সাড়ে ২৯ শতাংশ। আরও সহজে বলা যায়, বাংলাদেশি মুদ্রায় তাঁর সম্পদ কমেছে প্রায় ৬ লাখ কোটি টাকা, যা বাংলাদেশের পুরো বছরের বাজেটের প্রায় দুই-তৃতীয়াংশ। চলতি অর্থবছরের বাংলাদেশের বাজেট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। ফোর্বসের শীর্ষ ধনীদের তালিকায় জেনসেন হুয়াং নেমে আসেন ১৭তম অবস্থানে। তাঁর আগে রয়েছেন লাতিন আমেরিকার শীর্ষ ধনী কার্লোস স্লিম হেলু ও তাঁর পরিবার, মাইক্রোসফটের বিল গেটস এবং ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা চ্যাংপেং ঝাও।
কেলেঙ্কারির পর জেনসেন হুয়াং ৬ লাখ কোটি টাকার সম্পদ খোয়ালেন

গতকাল শুক্রবার শেষে জেনসেন হুয়াংয়ের সম্পদের পরিমাণ দাঁড়ায় ১১০ দশমিক ১ বিলিয়ন ডলার বা ১১ হাজার ১০ কোটি টাকা।
কেন কমল
জেনসেন হুয়াংয়ের সম্পদ কমে যাওয়ার মূল কারণ এনভিডিয়ার শেয়ারের দরপতন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক সামনে আসার পর কোম্পানিটির শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক নারীর সঙ্গে হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর জটিল পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তী সময় এনভিডিয়ার আরও দুই নারী কর্মকর্তার সঙ্গে তাঁর সম্পর্কের অভিযোগ সামনে আসে।
পরে নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন হুয়াং। ওই নারীর নাম অ্যালিস হুয়াং। তিনি সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী। যুক্তরাষ্ট্রের সন্দেহ, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় তাঁকে তথ্য সংগ্রহের কাজে নিয়োগ করেছিল, যদিও গুপ্তচরবৃত্তির অভিযোগ এখনো প্রমাণিত নয়।
এর আগে গত অক্টোবর মাসের শেষ দিকে নিউইয়র্ক টাইমস হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের সম্পর্কের খবর প্রকাশ করে। এরপর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। তদন্ত শুরু হলে জেনসেন হুয়াং এনভিডিয়ার প্রেসিডেন্ট, সিইও ও পরিচালনা পর্ষদের সদস্যপদ থেকে পদত্যাগ করেন।
এনভিডিয়ার কী অবস্থা
ফোর্বস সাময়িকী বলছে, এনভিডিয়ার তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল ছিল বেশ ভালো। কোম্পানিটির আয় বিশ্লেষকদের পূর্বাভাস এবং গত আগস্টে দেওয়া নিজস্ব পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ দশমিক ৬৮ ডলারে, যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি। কোম্পানিটির ডেটা সেন্টার ব্যবসা থেকে আয় হয়েছে ১০৭ দশমিক ৬ বিলিয়ন বা ১০ হাজার ৭৬০ কোটি ডলার।
গত মঙ্গলবার আর্থিক ফল প্রকাশ-পরবর্তী এক সম্মেলনে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বলেন, জেনসেন হুয়াংকে সিইও পদে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে না। স্থায়ী সিইও খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে নিয়োগ প্রতিষ্ঠান হেইড্রিক অ্যান্ড স্ট্রাগলসকে। এ ক্ষেত্রে কোম্পানির ভেতরের ও বাইরের—দুই জায়গা থেকেই প্রার্থী খোঁজা হবে।
জেনসেন হুয়াং পদত্যাগ করার পর কোম্পানিটির অন্তর্বর্তী সিইওর দায়িত্ব নেন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস। গত মঙ্গলবার তিনি প্রথমবারের মতো আর্থিক ফল প্রকাশ-পরবর্তী সম্মেলনে কথা বলেন।
গত দুই সপ্তাহে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ধারাবাহিকভাবেই কমেছে। এর মধ্যে বুধবার এক দিন শেয়ারের দাম বেড়েছিল। হুয়াংয়ের পদত্যাগের আগে ওই দিন এআই খাতের শেয়ারে ইতিবাচক প্রভাব ফেলেছিল কোরউইভের ভালো আর্থিক ফল।

Source - www.prothomalo.com ↗