স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে বিতর্কের মধ্যেও প্যাট কামিন্সের নেতৃত্বে আস্থা হারায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হিসেবে কামিন্সের প্রতি সংস্থাটির পরিচালনা পর্ষদের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে বলে জানিয়েছে তারা। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় কামিন্সের সততা নিয়ে প্রশ্ন তোলারও কোনো সুযোগ নেই বলে স্পষ্ট করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।... বিস্তারিত