জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ ওরফে ইলিকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার উপজেলার রায়দেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ইলিয়াছ ওই এলাকার মৃত হবিবর রহমানের ছেলে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।