রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় মোস্তফা (২২) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বোনের অভিযোগ, মাছ ধরার লিজ নিয়ে বিরোধের জেরে তাঁকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এক বন্ধু ডেকে নিয়ে যাওয়ার পর তাঁকে হত্যা করা হয়। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার পর এ ঘটনা ঘটে।
তবে পুলিশ বলছে, লোহা চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মোস্তফাকে মারধর করা হয়। পরে পালানোর সময় পড়ে গিয়ে তিনি আহত হন।
মোস্তফার বড় বোন জুলেখা বলেছেন, রাত সাড়ে তিনটার দিকে বন্ধু হৃদয় এসে মোস্তফাকে স্থানীয় একটি ওয়ার্কশপে ডেকে নিয়ে যায়। সেখানে হোসেন, তাঁর সহযোগী ইউনুস ও খানসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন মিলে তাঁকে মারধর ও ছুরিকাঘাত করেন।
খিলগাঁওয়ে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ বোনের

বাজারে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে বললেন হামলাকারীর নামজুলেখা আরও বলেন, পুলিশের সহযোগিতায় মোস্তফাকে উদ্ধার করে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোস্তফার বাবার নাম নেয়ামত আলী। তিনি পরিবারের সঙ্গে খিলগাঁওয়ের নেওয়াজবাগ এলাকায় থাকতেন।
হোসেনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে জুলেখা বলেন, পাঁচ-ছয় বছর আগে তাঁদের পরিবারের সঙ্গে হোসেনের বিরোধ হয়েছিল। মাছ ধরার জন্য তাঁরা একটি ডোবা লিজ নিয়েছিলেন। হোসেন সেখান থেকে মাছ ধরতে দেননি। এ নিয়ে বিরোধের সূত্রপাত। পরে দুপক্ষের মধ্যে মারামারি ও মামলা হয়। সেই মামলা এখনো চলছে।
স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে ঝুলছে তালাখিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় বলেন, নাগদারপাড় পেট্রলপাম্পের বিপরীতের একটি ওয়ার্কশপের ভেতরে মোস্তফাকে মারধর করা হয়। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।
তবে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মোস্তফা সেখানে লোহা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। তাঁকে মারধর করা হয়। টিনের চালের ওপর দিয়ে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।
নিহত ব্যক্তির স্বজনদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি সাইফুল ইসলাম বলেন, ‘আমরা এখনো এসব অভিযোগ পাইনি। তদন্ত চলছে।’
গ্রেপ্তার হওয়া কিশোরকে আট মাস আগে কোচিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছিল

Source - www.prothomalo.com ↗