পুড়িয়ে দেওয়া বাড়ি ঘুরে দেখছেন এমপি নুসরাত তাবাসসুম। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে, ১২ নভেম্বরজুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের ওপর একের পর এক হামলা, হুমকি ও হেনস্তার ঘটনা ঘটছে। কারও গ্রামের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, কাউকে চাপাতি নিয়ে হামলা করা হচ্ছে। কেউ পাচ্ছেন হত্যার হুমকি, কেউ বিদেশের মাটিতে হেনস্তার শিকার হচ্ছেন। সম্প্রতি দুই সপ্তাহে এমন অন্তত আটটি ঘটনার খবর সামনে এসেছে। আক্রান্তদের প্রায় সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক কিংবা জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত তরুণ।
সর্বশেষ ১৯ নভেম্বর রাতে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ঘটনার সময় বাড়িতে ছিলেন তাঁর অসুস্থ মা–বাবাসহ পরিবারের সদস্যরা।
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরাই কি এখন হামলার লক্ষ্যবস্তু

এর আগে একই দিন গোপালগঞ্জে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আগের রাতে নেত্রকোনায় আগুন দেওয়া হয় এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতা খান তালাত মাহমুদ রাফির বাড়িতে।
এনসিপির প্রতিষ্ঠাকালীন জ্যেষ্ঠ নেত্রী সামান্তা শারমিনও হুমকি পেয়েছেন। সম্প্রতি তিনি দল থেকে পদত্যাগ করেছেন। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। ১৫ নভেম্বর তাঁকে মুঠোফোনে কল করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।এসব ঘটনার ধারাবাহিকতায় প্রশ্ন উঠেছে, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরাই কি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন?
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুন জ্বলছেএকের পর এক বাড়িতে আগুন
১৯ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় মাহিন সরকারের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। বাড়িতে ছিলেন তাঁর অসুস্থ মা–বাবাসহ পরিবারের অন্য সদস্যরা।
পরিবারের দাবি, দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়েছে। তবে পুলিশের ভাষ্য, পেট্রলবোমা নয়, পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।
কয়েকজন নেতা আক্রান্ত হওয়ার পর এবার ‘সিরিয়াসলি’ নিয়েছে এনসিপি, মাঠে নামছে ‘সর্বশক্তি’ নিয়েজুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনের সম্মুখসারির নেতাদের কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক, কেউ নিখোঁজ, কেউবা বিভিন্ন বাহিনীর তাড়ায় আত্মগোপনে ছিলেন। আন্দোলন তখন প্রায় থমকে যাওয়ার উপক্রম। সেই সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে তিনজন সমন্বয়ক কর্মসূচি ঘোষণা করে আন্দোলন এগিয়ে নিয়েছিলেন, তাঁদের একজন মাহিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী এখন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক।
গত ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ধর্মঘটের দিন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হামলার মুখে পড়েন ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলাম। তাঁর ওপর চাপাতি নিয়ে হামলা করা হয়।একই দিন ভোরে গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। দুপুরের দিকে বাড়িটিতে ভাঙচুর ও লুটপাটও করা হয়।
মুসাদ্দিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে ইসলামী ছাত্রশিবিরের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাকসু নির্বাচনে জয়ী হন। এরপর ক্যাম্পাসকেন্দ্রিক বিভিন্ন ঘটনায় আলোচনায় আসেন তিনি।
গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামের বাড়িতে আগুনের ভিডিও নিজেই পাঠিয়েছেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিকমুসাদ্দিক জানান, তাঁর পরিবার ঢাকায় থাকে। তবে পরিবারের সদস্যরা প্রায়ই গ্রামের বাড়িতে যাতায়াত করেন। তাঁর মেজ ভাই কয়েক বছর ধরে সেখানে থাকছেন। তাঁর বাবা প্রতি সপ্তাহে ঢাকা থেকে এলাকায় যান। এক সপ্তাহ ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বাড়িতে হামলার প্রচার চালাচ্ছিল। এসব দেখে তিনি বাবাকে আপাতত গ্রামের বাড়িতে যেতে নিষেধ করেছিলেন।
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য মাহমুদা আলম গত ১৩ নভেম্বর অভিযোগ করেন, সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।আগুন দেওয়ার সময় বাড়িতে তাঁর মা–বাবা ছিলেন না। তবে ফুফুসহ কয়েকজন আত্মীয় ছিলেন। হামলার আশঙ্কা বুঝতে পেরে তাঁরা ঘটনার এক-দুই মিনিট আগে নিরাপদ দূরত্বে সরে যান বলে জানান মুসাদ্দিক।
মুসাদ্দিকের অভিযোগ, সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর বাড়িতে আগুন দিয়েছেন। মুকসুদপুর থানাও পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায়, ‘ফলে সেখানে আইনি ব্যবস্থা চাওয়ারও সুযোগ নেই। সরকারের ওপরও ভরসা নেই।’
এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগএর আগের দিন ১৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে আগুন দেওয়া হয় খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে। বাড়ির বিদ্যুতের মিটারের নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
নেত্রকোনায় ছাত্রশক্তি নেতা তালাত মাহমুদ রাফির বাড়ির বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়এ সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন রাফির মা–বাবা। প্রতিবেশীদের তৎপরতায় আগুন দ্রুত নেভানো সম্ভব হয়। প্রাণে বেঁচে যান তাঁরা। খান তালাত মাহমুদের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন তাঁর গ্রামের বাড়িতে আগুন দিয়েছেন।
খান তালাত মাহমুদ রাফি জাতীয় ছাত্রশক্তির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সম্মুখসারিতে ছিলেন তিনি। সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়কের দায়িত্বও পালন করেন।
একই ধারাবাহিকতায় এর আগে ১১ নভেম্বর মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আগুন দেওয়া হয় জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে। বর্তমানে তিনি এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও দলটির যুগ্ম আহ্বায়ক। তিনি এনসিপির নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদেরও সদস্য।
নুসরাতের অভিযোগ, তাঁর বাড়িতে পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়া হয়েছে। এতে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় তদন্ত চলছে।
হামলা, হত্যার হুমকি ও হেনস্তা
শুধু বাড়িতে আগুন দেওয়াই নয়, সাম্প্রতিক সময়ে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত আরও কয়েকজন তরুণ নেতা হামলা, হত্যার হুমকি ও হেনস্তার শিকার হয়েছেন।
১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ধর্মঘটের দিন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হামলার মুখে পড়েন ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলাম। তাঁর ওপর চাপাতি নিয়ে হামলা করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ছিলেন পেশায় চিকিৎসক মাহমুদা আলম মিতু। বর্তমানে তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। এনসিপির যুগ্ম আহ্বায়ক ও দলটির রাজনৈতিক পর্ষদের সদস্যও তিনি।
১৩ নভেম্বর মাহমুদা আলম অভিযোগ করেন, সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হাসিব আল ইসলামের ওপর ১০ নভেম্বর হামলার ঘটনা ঘটে১৫ নভেম্বর জাতীয় সংসদে থাকা অবস্থায়ও মুঠোফোনে তাঁকে হুমকি দেওয়া হয়। হুমকিদাতা তাঁকে বলেন, ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন। মায়া না থাকলে দেশে থাকেন, সমস্যা নাই।’
এনসিপির প্রতিষ্ঠাকালীন জ্যেষ্ঠ নেত্রী সামান্তা শারমিনও হুমকি পেয়েছেন। সম্প্রতি তিনি দল থেকে পদত্যাগ করেছেন। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। ১৫ নভেম্বর তাঁকে মুঠোফোনে কল করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
সামান্তার ভাষ্য, ছাত্রলীগ পরিচয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়।
হত্যার হুমকি পাচ্ছেন এনসিপি নেত্রী ও এমপি মাহমুদা মিতুযুক্তরাজ্যে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা
জুলাই গণ-অভ্যুত্থানের এক দফা দাবির ঘোষক নাহিদ ইসলামও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের হেনস্তার চেষ্টার মুখে পড়েছেন। ২০২৪ সালের ৩ আগস্ট তৎকালীন শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও ফ্যাসিবাদের বিলোপের এক দফা দাবি ঘোষণা করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন ১ নম্বর সমন্বয়ক নাহিদ। তিনি এখন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ।
পূর্ব লন্ডনের রমফোর্ডে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা। যুক্তরাজ্য, ১৬ নভেম্বরসাত দিনের সফরে এখন যুক্তরাজ্যে আছেন নাহিদ। সেখানে দুই দফায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের বাধার মুখে পড়েন তিনি।
চাপাতি নিয়ে শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা১৪ নভেম্বর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটির আয়োজনে একটি মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন নাহিদ। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ দলটির একদল কর্মী-সমর্থক তাঁকে হেনস্তার চেষ্টা করেন। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদের তৎপরতায় তাঁদের চেষ্টা সফল হয়নি।
এর দুই দিন পর, ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের রমফোর্ডে নাহিদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ছড়ায়। অনুষ্ঠান শেষে এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, হামলা ও সংঘর্ষ হয়। এতে আহত পাঁচজনকে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কয়েক দিন ধরে হুমকি পাচ্ছিলেন এমপি নুসরাত, মঙ্গলবার করেন থানায় জিডি, রাতে বাড়িতে আগুন

Source - www.prothomalo.com ↗