১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের প্রায় আট দশকের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে আদালত সরাসরি জেনোসাইডের দায়ে দায়ী করলেন। মামলার একটি অধ্যায় শেষ, আরেকটি অধ্যায় বাকি। এই অধ্যায়ের রায়টিই এককভাবে যুগান্তকারী। পরের অধ্যায়ে ক্ষতিপূরণের ধরন ও অঙ্ক নির্ধারিত হবে।
বাংলাদেশে উত্তেজনাকর পরিস্থিতি। খবরের পর খবর, বিশ্লেষণের পর বিশ্লেষণ চলছে চারদিকে। ব্যতিক্রমী কাণ্ড ঘটছে এশিয়া–প্যাসিফিক ইকোনমিক কো–অপারেশনের শীর্ষ সম্মেলনেও। তিন বিশ্ব মোড়ল ট্রাম্প-পুতিন-সি এক টেবিলে। বৈঠক চলছে কীভাবে তিন পক্ষ মিলেমিশে বিশ্ববাসীকে শান্তিতে রাখবে বিষয়ে।
বাংলাদেশ-এপেক দুই বিষয়েই নজর রাখা দরকার। কিন্তু সেসব ছেড়ে মনোযোগ লেপটে রেখেছিলাম আন্তর্জাতিক আদালতের রোহিঙ্গাবিষয়ক রায় ঘোষণা কার্যক্রমে। মনোযোগের কারণ রোহিঙ্গা বিষয়টি আমার গবেষণার আগ্রহের কেন্দ্রে বলেই শুধু নয়। বরং আসন্ন রায়টি গাজা ছাড়াও বিশ্বের নানা প্রান্তে নিধনযজ্ঞের শিকার ও নিপীড়িত মানুষদের বিষয়ে কতটা দৃষ্টান্ত হয়ে উঠতে পারে দেখার ঔৎসুক্যই ছিল আসল।
আইসিজের রায়ে বাংলাদেশ কীভাবে ফল পেতে পারে

আইসিজের রায় রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার শেষ সুযোগরোহিঙ্গাদের নিয়ে রায় বাস্তবায়ন করবে কেজেনোসাইড প্রমাণ করতে পারার সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ নিধনযজ্ঞের ‘ইনটেনশন’ বা নির্মূলের ‘অভিপ্রায়’ প্রমাণ করতে পারা। ‘নির্মূলের অভিপ্রায়’ প্রমাণ করতে না পারার কারণে অনেকগুলো গণহত্যা পুরো মাত্রায় জেনোসাইড হওয়ার পরও তালিকাভুক্ত করা যায়নি। ২০০৭ সালে বসনিয়া বনাম সার্বিয়া মামলায় সার্বিয়াও ঠিক এ কারণেই রেহাই পেয়ে গিয়েছিল।
১৯ নভেম্বর ২০২৬ তাই মনে রাখার মতো একটি দিন হয়ে থাকবে আমার মতো অনেকের কাছেই। হেগের পিস প্যালেসে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া প্রায় তিন ঘণ্টা ধরে রায় পড়লেন। রায়ের শেষ বাক্যটির জন্য রোহিঙ্গাদের মতো আমাদের অনেকেরও অপেক্ষা ছিল নয়টি বছরের।
আদালতে কী কী অভিযোগ প্রমাণিত হলো
জেনোসাইড হয়েছে—আদালত নিশ্চিত। প্রমাণ তিনটি—রোহিঙ্গাদের হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি, এবং জন্মরোধের ব্যবস্থা চাপানো। প্রেসিডেন্ট ইওয়াসাওয়ার বয়ানে—মিয়ানমারের বাহিনী প্রায় ১০,০০০ রোহিঙ্গাকে হত্যা করেছে। উদ্দেশ্য বা অভিপ্রায় প্রমাণিত—রোহিঙ্গা জনগোষ্ঠীর ‘উল্লেখযোগ্য অংশ’কে ধ্বংস করে দেওয়া। মিয়ানমারের আরও অপরাধ—জেনোসাইড প্রতিরোধ না করা, দায়ীদের শাস্তি না দেওয়া, প্রয়োজনীয় আইন প্রণয়ন না করা, এবং ২০২০ সালে প্রমাণ সংরক্ষণের অন্তর্বর্তী আদেশ অমান্য করা।
রায় ঘোষণা করছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজিনয়জন বনাম ছয়জন বিভক্ত বেঞ্চের রায় কী বার্তা দেয়?
মূল প্রশ্নে ৯-৬ ভোটে রায় হয়েছে। পক্ষে জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, রোমানিয়া, দক্ষিণ আফ্রিকা, জর্ডানের বিচারকগণ এবং গাম্বিয়ার মনোনীত দক্ষিণ আফ্রিকার অ্যাডহক বিচারক নাভি পিল্লাই। বিপক্ষে উগান্ডা, স্লোভাকিয়া, ফ্রান্স, চীন, জার্মানির বিচারকবৃন্দ এবং মিয়ানমারের মনোনীত অ্যাডহক বিচারক জার্মানির ক্লাউস ক্রেস।
ভিন্নমতের ধরনটি কৌতূহলোদ্দীপক। ছয় বিচারক নৃশংসতা স্বীকার করেছেন। আপত্তি করেছেন ‘জেনোসাইড’ রায় দিতে। তাঁদের মত—‘জেনোসাইড’ স্বীকৃতি দিলেই রোহিঙ্গাদের অমানবিক দুর্ভোগ বিন্দুমাত্রও কমে না। এ কারণে প্রশ্নগুলোতে বেঞ্চের বিভক্তি বেড়েছে। তাই দায়ীদের শাস্তি না দেওয়ার প্রশ্নে ১১-৪, আর তদন্ত ও বিচারের নির্দেশে ১৩-২ বিভক্তি। ‘অপরাধ হয়েছে, বিচারও হতেই হবে’—এ বিষয়ে আদালত প্রায় একমত।
মিয়ানমার নিয়ে আমাদের কূটনৈতিক সক্ষমতা বাড়াতে হবেরায়ে মিয়ানমারের প্রতি কী কী করণীয়র নির্দেশনা এসেছে?
আদালতের নির্দেশনা—মিয়ানমারকে সন্দেহভাজনদের তদন্ত করে বিচার ও শাস্তি দিতে হবে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে নিতে হবে। পরিবারের সঙ্গে পুনর্মিলনের অধিকার দিতে হবে। ধ্বংস হওয়া সম্পত্তি ফেরত দিতে বা ক্ষতিপূরণ দিতে হবে। নিখোঁজদের খুঁজে যথাযথ সৎকারের ব্যবস্থা করতে হবে। জীবিতদের (ট্রমাগ্রস্তদের) শারীরিক ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। জনগোষ্ঠীটির প্রতি আর নিপীড়ন নয়—সুরক্ষা দিতে হবে।
রায়ের নির্দেশনায় আরও রয়েছে আইন প্রণয়ন, পুনরাবৃত্তি না ঘটার নিশ্চয়তা এবং দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা। পরবর্তী শুনানিতে ক্ষতিপূরণের অঙ্কও নির্ধারিত হবে। অর্থাৎ দীর্ঘ নয়টি বছর আমরা যা যা রায় চাইছিলাম; কিন্তু অধরাই রয়ে গিয়েছিল—সেগুলোই মিলেছে। গাম্বিয়ার প্রতি কৃতজ্ঞতা বলে শেষ করার নয়।
সময়ক্ষেপণ বাংলাদেশের আমলাতন্ত্রের অন্যতম বড় চ্যালেঞ্জ। আইসিজের রায়টি যত সুযোগ তৈরি করে দিয়েছে—সময় নষ্ট করলে বা এখনই উঠেপড়ে না নামলে বেশির ভাগই বেহাত হয়ে যেতে পারে। যে হাতের লক্ষ্মী অনায়াসে মিলেছে, তাকে যেন পায়ে ঠেলে ফেলা না হয়। লালনের ভাষ্য ধার করেই বলি—‘সময় গেলে সাধন হবে না’। প্রত্যাশা বাংলাদেশের নীতিনির্ধারক মহল সময়ের গুরুত্বটিকেই প্রথম ধর্তব্য বিবেচনা করবেন।রোহিঙ্গাদের নাগরিক স্বীকৃতি ও ফেরার অধিকার প্রাপ্তি একটি বৃহৎ অর্জন
মিন অং হ্লাইং একসময় রোহিঙ্গা পরিচয়কেই ‘কাল্পনিক’ বলেছিলেন। জেনোসাইড কনভেনশন কেবল একটি নির্দিষ্ট জাতিগত, ধর্মীয় বা জাতীয় গোষ্ঠীকে সুরক্ষা দেয়। আদালত রোহিঙ্গাদের সেই সুরক্ষিত ‘গোষ্ঠী’ হিসেবে গণ্য করে রায় দিয়েছেন। ফলে ‘রোহিঙ্গা বলে কিছু নেই’ কিংবা ‘ওরা বাঙালি অনুপ্রবেশকারী’—দশকের পর দশক ধরে চলা এই বয়ান আন্তর্জাতিক আইন কবরস্থ করে দিয়েছে।
এত দিন প্রত্যাবাসন ছিল মিয়ানমারের দয়া ও দ্বিপক্ষীয় দর-কষাকষির বিষয়। এখন তা আদালত-নির্দেশিত আইনি দায়। শর্তগুলোও গুরুত্বপূর্ণ। ‘নিরাপদ’, ‘স্বেচ্ছামূলক’ ও ‘মর্যাদাপূর্ণ’। ‘স্বেচ্ছামূলক’ শব্দটির মানে ফেরা রোহিঙ্গাদের যাওয়া না–যাওয়ার সিদ্ধান্ত গ্রহণের অধিকার, অন্যদের দয়াদাক্ষিণ্য বা কৃপার বিষয় নয়। রাখাইন অনিরাপদ হলে কোনো দেশ তাদের জোর করে অনিরাপদ অবস্থার ভেতর ঠেলে দিতে পারবে না। ১৯৯০-এর দশকে যাঁরা এসেছিলেন, তাঁরা ছিলেন রাষ্ট্রহীন। ১৯৮২ সালের নাগরিকত্ব আইন তাঁদের আনুষ্ঠানিকভাবেই রাষ্ট্রহীন করে তোলে। আজকের রায়টি ১৯৮২ সালের নাগরিকত্ব আইনটিকেও প্রকারান্তরে অবৈধ ঘোষণা করে দিল।
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উলি মাদোনে রোহিঙ্গা শরণার্থীরা নৌকা থেকে নামছেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের খাবার ও পানির জন্য সাময়িকভাবে তীরে নামার অনুমতি দিয়েছিলেন। ১৬ নভেম্বর, ২০২৩‘সম্পত্তি ও মর্যাদার পুনরুদ্ধার অধিকার’ আরেকটি অসামান্য প্রাপ্তি। জমি, ভিটেমাটি, কৌম সম্পদ ফেরত বা ক্ষতিপূরণের নির্দেশ মানে রোহিঙ্গারা ফিরলে ফিরবেন ‘মালিক’ হয়ে, ‘অতিথি’ বা ‘আশ্রিত’ হিসেবে নয়। হাজারো মানুষের বুকভাঙা আর্তনাদের কারণ ছিল নিখোঁজ স্বজনদের সন্ধান না পাওয়া, আর মৃতদের যথাযথ ধর্মীয় মর্যাদায় দাফন হতে না দেখা। এই কষ্টটিও ঘুচিয়ে দিল রায়টি।
নাগরিকত্ব প্রশ্নটির অবশ্য শতভাগ নিষ্পত্তি হয়নি। এ বিষয়ে সতর্কতা দরকার। রায়ে সরাসরি নাগরিকত্ব পুনর্বহালের নির্দেশ নেই। আইসিজে সেটি পারেও না। কারণ, রায়ের এখতিয়ার জেনোসাইড কনভেনশনে সীমিত। কিন্তু দুটি নির্দেশ—‘পুনরাবৃত্তি না ঘটার নিশ্চয়তা’ এবং ‘নিপীড়ন থেকে সুরক্ষা’ প্রকারান্তরে নাগরিক অধিকার প্রদানেরই পরোক্ষ নির্দেশ।
মিয়ানমার কি আইসিজের নির্দেশনা মানতে বাধ্য?
প্রশ্নটির আইনি উত্তর স্পষ্ট ‘হ্যাঁ’। জাতিসংঘ সনদের ৯৪(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি সদস্যরাষ্ট্র আইসিজের রায় মানতে অঙ্গীকারবদ্ধ। এ রায় চূড়ান্ত, আপিলেরও সুযোগ নেই। কিন্তু আইসিজের ভূমিকা অনেকটাই রেফারির। লাল কার্ড দেখাতে পারে, খেলোয়াড়কে মাঠ থেকে টেনে বের করার পুলিশ তার নেই।
২০২০ সালের অন্তর্বর্তী আদেশের বেশির ভাগই কিন্তু মিয়ানমার মানেনি। তবে বর্তমান রায়ের গুরুত্ব অন্য কারণে। ২০১৭ সালে সেনাপ্রধান হিসেবে দমন অভিযানের নেতৃত্ব দেওয়া মিন অং হ্লাইং এখন প্রেসিডেন্ট। তিনি দেশের আন্তর্জাতিক মর্যাদা ফেরাতে মরিয়া।
‘জেনোসাইডকারী রাষ্ট্র’র তকমা সরকারের জন্য নিদারুণ ভারী বোঝা। বিশ্বময় তিনি নিজের বৈধ সরকারের জন্য স্বীকৃতি ও সম্মতি আদায়ের জন্য যেভাবে উঠেপড়ে লেগেছিলেন, তাতে ছেদ পড়বে নিশ্চিত। পশ্চিমের বেশির ভাগ গণতান্ত্রিক দেশের পররাষ্ট্রনীতিতেই দণ্ডিত দেশ বা দেশপ্রধানের বিষয়ে সহযোগিতা বা সম্পর্ক বর্জনের সুস্পষ্ট নৈতিক নিষেধাজ্ঞা রয়েছে।
চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর কেন গুরুত্বপূর্ণমিয়ানমার কি পারমাণবিক বোমা বানাতে পারেমিয়ানমার রায় না মানলে কী ঘটতে পারে?
মিয়ানমার রায় না মানলে ৯৪(২) অনুচ্ছেদ অনুযায়ী গাম্বিয়া নিরাপত্তা পরিষদে যেতে পারে; পরিষদ সুপারিশ বা নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা নিতে পারে। ব্রিটেন ইতিমধ্যে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার এবং পরিষদের জরুরি অধিবেশন ডাকার ঘোষণা দিয়েছে। কিন্তু ভেটোর তালা–চাবি এখনো চীন ও রাশিয়ার হাতে। মনে করা যেতে পারে ১৯৮৬ সালে নিকারাগুয়া মামলায় হেরে যুক্তরাষ্ট্র কী করেছিল। নিজেই ভেটো দিয়ে আইসিজের রায় বাস্তবায়ন আটকে দিয়েছিল।
রাশিয়া-চীনের ভেটোও রোহিঙ্গা সমস্যা সমাধানের পথ আটকে দাঁড়াবে—এমনটি না-ও ঘটতে পারে। ঘটা–না ঘটা উভয় সম্ভাবনাই সমান সমান যদিও। আশার আলো হতে পারে সাধারণ পরিষদের প্রস্তাব গ্রহণ, যাতে মানবাধিকার পরিষদ তদারকি জোরদার করতে পারে। গুরুত্বপূর্ণ বাধ্যবাধকতার জায়গাটি হচ্ছে জেনোসাইড-বিরোধী দায় সব সদস্যরাষ্ট্রের বেলায়ই প্রযোজ্য। প্রতিটি দেশ আলাদাভাবে অস্ত্র বিক্রি বন্ধ, সম্পদ জব্দ ও ভিসা নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নিতেই পারে। রায়টির পর এই আইনি ভিত্তিটি এতটাই শক্তপোক্ত হয়েছে যে কোনো রাষ্ট্রই কোনো রকম তবে-কিন্তু ছাড়া মিয়ানমারের সঙ্গে এ ধরনের অসহযোগে নামতে পারে।
বিশ্বের জন্য নজির হলো বটে, এশিয়ার জন্য কী?
তিন কারণে রায়টি একটি আন্তর্জাতিকভাবে মাইলফলক হয়ে উঠেছে। এক, ‘অভিপ্রায়’-এর যে প্রমাণ আদালত দিয়েছে—সেটি ভবিষ্যতের মামলায় বারবার উদ্ধৃত হবে। গাজা নিয়ে দক্ষিণ আফ্রিকার মামলাও দৃষ্টান্তটি উল্লেখ করবে। দুই, সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়েও গাম্বিয়ার মামলা করার অধিকার প্রতিষ্ঠিত হলো। দৃষ্টান্তটি সকল দেশকে সাহস জোগাবে অন্য যে কোনো দেশে সংঘটিত জেনোসাইড-এর বিরুদ্ধে মামলার। তিন, রায়টির মাধ্যমে প্রতিষ্ঠা পেল জেনোসাইড এক বা দুই দেশের বিষয় নয়—বিশ্বসমাজের—পুরো মানবজাতির মানবিকতার বিষয়। চার, ছোট একটি দেশও বড় অন্যায়ের বিরুদ্ধে আইনের দরজায় দাঁড়াতে পারে, গাম্বিয়ার কারণে অনেক ছোট ছোট দেশের মাঝে সঞ্চারিত হবে এই সাহসটি।
নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বাইরে ব্যানার হাতে এক ব্যক্তি। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইডের অভিযোগে গাম্বিয়ার মামলার রায় ঘোষণার আগে। ১৯ নভেম্বর ২০২৬এশিয়ায় ইউরোপ বা আফ্রিকার মতো কোনো আঞ্চলিক মানবাধিকার আদালত নেই। আসিয়ান দীর্ঘদিন অন্যের ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়’ নীতির আড়ালে থেকেছে। রায়টি সেই দেয়ালেও ফাটল ধরাল।
কম্বোডিয়ার খেমার রুজ ট্রাইব্যুনাল ২০১৮ সালে ব্যক্তির জেনোসাইড-দায় নির্ধারণ করেছিল। আজকের রায়টি রাষ্ট্রের দায়ও সুনিশ্চিত করল। ব্যক্তিগত জবাবদিহির পথটিও খোলা আছে।
আইসিসির প্রসিকিউটর মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন। আর্জেন্টিনার আদালত সর্বজনীন এখতিয়ারে ২৫ জন কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভারতে আশ্রিত রোহিঙ্গাদের জোরজবরদস্তি ফেরত পাঠানোর একটি প্রক্রিয়া শুরু হয়েছিল। রায়টির কারণে জবরদস্তি প্রত্যাবাসন বন্ধ হবে।
বাংলাদেশের স্বস্তি এবং অস্বস্তির দিকগুলো কী কী?
বাংলাদেশ ঝটপট রায়টিকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশের স্বস্তির দিক—রোহিঙ্গারা ‘বাংলাদেশের নাগরিক’, ‘অনুপ্রবেশকারী’, ‘অর্থনৈতিক অভিবাসী’—মিয়ানমারের সরকার-প্রতিষ্ঠিত এসব বয়ানের আর ভিত্তি রইল না। প্রত্যাবাসনও এখন মিয়ানমারের আইনি দায়, বাংলাদেশকে দ্বিপক্ষীয় আলাপ-বাহাসের যন্ত্রণা পোহাতে হবে অনেক কম। আশ্রিত রোহিঙ্গাদের সুরক্ষায় বাংলাদেশের অব্যাহত ব্যয়ের জোগান পেতে আন্তর্জাতিক তহবিল হতে মানবিক সহায়তা পাওয়ার শক্ত যুক্তিও ফিরে পেয়েছে বাংলাদেশ।
অস্বস্তির বিষয় রায়টি যেন এমন এক বাড়ির দলিল, যে বাড়িটির দখলদার তৃতীয় পক্ষ। রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে নেপিডো নিয়ন্ত্রণ মাত্র তিনটিতে। বাকিটা এবং বাংলাদেশের সঙ্গে পুরো ২৭১ কিলোমিটার সীমান্ত আরাকান আর্মির হাতে। আর আরাকান আর্মি মামলার পক্ষই নয়, উল্টো তাদের বিরুদ্ধেও রোহিঙ্গা হত্যা ও গ্রাম পোড়ানোর অভিযোগ আছে। মিয়ানমার ৩,০৮,৭৯৭ জনকে যাচাই করেছে বলে দাবি করলেও শর্ত দিয়েছিল ফেরানো হবে কেবল নিরাপত্তা ‘স্থিতিশীল’ হলে। এদিকে ২০২২ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নতুন করে রোহিঙ্গা শরণার্থী এসেছে অন্তত ১,৪১,৫০০ জন।
হাসিনা আমলের রোহিঙ্গা নীতি পরিবর্তন এখন সময়ের দাবিরোহিঙ্গা সংকট: শুধু কূটনীতি নয়, বিকল্প পথেও হাঁটতে হবেতাহলে বাংলাদেশের অবশ্যকরণীয় কী কী হওয়া দরকার?
এক, দেরি না করে এক্ষুনি একটি আইনি-কূটনৈতিক টাস্কফোর্স গঠন করা দরকার। পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ, রোহিঙ্গা প্রতিনিধি এবং রোহিঙ্গাবিষয়ক গবেষকদের নিয়ে টাস্কফোর্সটি গঠিত হওয়া দরকার। ১৯১ পৃষ্ঠার রায়ের প্রতিটি অনুচ্ছেদ বিশ্লেষণ করে বাংলাদেশের পক্ষে কাজে লাগানোর মতো যুক্তিগুলো চিহ্নিত করতে নেমে পড়া জরুরি। বাংলাদেশ মামলার পক্ষ নয়। তাই ক্ষতিপূরণ পর্বে গাম্বিয়া ও ওআইসির সঙ্গে নিবিড়ভাবে কাজ করে তথ্য, প্রমাণ ও আশ্রয়দাতা হিসেবে খরচের হিসাব নির্ণয় করতে হবে।
দুই, বাংলাদেশের সদিচ্ছা থাকলে রায়টিকে তহবিল সংগ্রহের হাতিয়ারে পরিণত করা সম্ভব। ‘জেনোসাইডের শিকার মানুষদের প্রতি মানবিকতার দায় পুরো বিশ্বের, বাংলাদেশের একার নয়’—এই বার্তা নিয়ে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও উপসাগরীয় দেশগুলোর কাছে যৌথ আবেদন জানানোর কর্মযজ্ঞ শুরু করা দরকার।
তিন, রোম সংঘবিধির সদস্য হিসেবে আইসিসির পরোয়ানা, আর্জেন্টিনার মামলা এবং জাতিসংঘের তদন্ত সংস্থা আইআইএমএমের প্রমাণ সংগ্রহে সক্রিয় সহযোগী হওয়ার চেষ্টায় সক্রিয় হওয়া দরকার।
চার, আরাকান আর্মির সঙ্গে ‘প্রয়োজনভিত্তিক যোগাযোগ’কে স্বীকৃতি না দিয়েও একটি সুসংগঠিত নীতিমালা তৈরি করা দরকার। রায়টি যেহেতু হতে পারে দর-কষাকষির মোক্ষম হাতিয়ার—আন্তর্জাতিক বৈধতার জন্য লালায়িত আরাকান আর্মিকেও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন ও নাগরিক অধিকার মেনে নেওয়ার পথে টেনে আনা যেতে পারে।
বাংলাদেশের কক্সবাজারের একটি আশ্রয়শিবিরে বড় পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জেনোসাইড মামলার রায় সরাসরি দেখছেন রোহিঙ্গা শরণার্থীরা। ১৯ নভেম্বর ২০২৬ চ্যালেঞ্জ উতরানোর পথ কী?
ভেটো ও ভূরাজনীতির চ্যালেঞ্জ ঠেকাতে হলে বহুপক্ষীয় বিকল্প ও বহুদেশভিত্তিক চাপ অব্যাহত রাখার কৌশল নিতে হবে। জার্মানি এক শতাব্দীর বেশি পরে, ২০২১ সালে, নামিবিয়ায় হেরেরো ও নামা গণহত্যার স্বীকৃতি দিয়ে তহবিল দিতে রাজি হয়েছিল। ধারাবাহিক চাপ শেষ পর্যন্ত ফল দেয়। মিয়ানমারকে ব্যতিব্যস্ত রাখার কৌশল হিসেবে রায়ের বর্ষপূর্তি উদ্যাপন, মিয়ানমারকে দুই বছরের প্রতিবেদনের তাগাদা দেওয়া এবং ক্ষতিপূরণ শুনানি যাতে দ্রুত ও ফলপ্রসূ হয়, সে জন্য অবিরত ও ধারাবাহিক কূটনৈতিক প্রচারের কৌশল গ্রহণ করতে হবে।
মিয়ানমারের কালক্ষেপণের স্বভাব এখন সবার জানা। কিন্তু দৃষ্টান্ত রয়েছে চাগোস দ্বীপপুঞ্জ–সংক্রান্ত। ব্রিটেন ২০১৯ সালের আইসিজের মতামতকে উপেক্ষা করেই চলছিল। কিন্তু অবিরত ও ধারাবাহিক কূটনৈতিক চাপে ২০২৫ সালে মরিশাসের সঙ্গে চুক্তিতে আসতে বাধ্য হয়েছিল। অর্থাৎ যে দেশ একসময় আইসিজের মতকে পাত্তাই দেয়নি, ছয় বছরের মাথায় সেই দেশই মরিশাসের সার্বভৌমত্ব ফেরানোর চুক্তিতে সই করতে বাধ্য হয়েছে।
সময়ক্ষেপণ বাংলাদেশের আমলাতন্ত্রের অন্যতম বড় চ্যালেঞ্জ। আইসিজের রায়টি যত সুযোগ তৈরি করে দিয়েছে—সময় নষ্ট করলে বা এখনই উঠেপড়ে না নামলে বেশির ভাগই বেহাত হয়ে যেতে পারে। যে হাতের লক্ষ্মী অনায়াসে মিলেছে, তাকে যেন পায়ে ঠেলে ফেলা না হয়। লালনের ভাষ্য ধার করেই বলি—‘সময় গেলে সাধন হবে না’। প্রত্যাশা বাংলাদেশের নীতিনির্ধারক মহল সময়ের গুরুত্বটিকেই প্রথম ধর্তব্য বিবেচনা করবেন।
হেলাল মহিউদ্দীন শিক্ষক, লিবারেল আর্টস, ম্যেভিল স্টেট ইউনিভার্সিটি, নর্থ ডেকোটা, যুক্তরাষ্ট্র
* মতামত লেখকের নিজস্ব

Source - www.prothomalo.com ↗