জনগণকে সুরক্ষা দেওয়া আর জনপরিসরে মতপ্রকাশ নিয়ন্ত্রণের সীমারেখা ঝাপসা করার জন্য বাংলাদেশ আগেই বড় মূল্য দিয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ এখনো আছে। নতুন নামে পুরোনো ভুলের পুনরাবৃত্তি নয়, বরং এমন সাইবার আইন প্রয়োজন, যা অনলাইন অপরাধ থেকে মানুষকে রক্ষা করবে, কিন্তু মৌলিক অধিকার চর্চাকেই সম্ভাব্য অপরাধে পরিণত করবে না। লিখেছেন প্রিয়া আহসান চৌধুরী
প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের নভেম্বর ২০২৬-এর সংশোধিত খসড়ায় কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে অনলাইনে মতপ্রকাশকে অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব এবং নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ানোর বিষয়টি নিয়ে আগের উদ্বেগগুলো রয়ে গেছে। মতপ্রকাশের স্বাধীনতা, জবাবদিহি এবং আইনের অপব্যবহারের ঝুঁকি এখনো বড় প্রশ্ন।
অস্পষ্ট সাইবার আইনের বিপদ সম্পর্কে বাংলাদেশের অভিজ্ঞতা রয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অপব্যবহারে সাংবাদিক, অধিকারকর্মী, রাজনৈতিক প্রতিপক্ষ ও সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছেন। মতপ্রকাশ, সংবাদ প্রকাশ কিংবা সরকারের সমালোচনার কারণে অনেকে গ্রেপ্তার হয়েছেন। বিচার শুরুর আগেই মাসের পর মাস কারাগারে থেকেছেন। তৈরি হয়েছে ভয়ের পরিবেশ।
সাইবার সুরক্ষা আইন: সংশোধনীর আড়ালে কি ফিরছে পুরোনো নিয়ন্ত্রণ
অন্তর্বর্তী সরকারের সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-কে আইনে পরিণত করে সাইবার সুরক্ষা আইন ২০২৬ প্রণয়ন করা হয়েছিল। পুরোনো অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসার সুযোগ ছিল এটি। কিন্তু নির্বাচিত সরকার অধ্যাদেশটি প্রায় অপরিবর্তিত রাখলেও প্রস্তাবনা থেকে বাদ দিয়েছে, আগের আইনগুলো মৌলিক অধিকার খর্ব করেছিল—এই স্বীকারোক্তি। এতে প্রশ্ন উঠেছে, সরকারের দৃষ্টিভঙ্গি কি অধিকার রক্ষার চেয়ে নিয়ন্ত্রণের দিকে বেশি ঝুঁকে আছে?
মতপ্রকাশকে সীমিত করতে সাইবার সুরক্ষা আইন সংশোধন কেনসাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে কেন এত প্রশ্নসেপ্টেম্বরে প্রকাশিত প্রথম সংশোধনী খসড়ায় আগের আইনের কিছু মতপ্রকাশ-সংক্রান্ত অপরাধ ফিরিয়ে আনা, নতুন অস্পষ্ট অপরাধ যুক্ত করা এবং অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণে নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ানোর প্রস্তাব ছিল। জনসমালোচনার পর নভেম্বরে সংশোধিত খসড়া প্রকাশ করা হয়। তাতে কিছু পরিবর্তন এলেও মূল সমস্যাগুলো দূর হয়নি।
সংশোধিত খসড়ায় মানহানি, হেয়প্রতিপন্ন করা, বুলিং, গুজব ও অপতথ্য ছড়ানোকে অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব বহাল রয়েছে। অপতথ্য বলতে বোঝানো হয়েছে, কোনো ব্যক্তি, জনসাধারণ, প্রতিষ্ঠান বা রাষ্ট্রের ক্ষতি করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে তৈরি বা প্রচার করা মিথ্যা কিংবা বিকৃত তথ্য। গুজব হলো আতঙ্ক, উত্তেজনা বা সামাজিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ছড়ানো মিথ্যা বা বিকৃত তথ্য।
বুলিং বলতে বোঝানো হয়েছে, ক্ষমতা বা প্রভাব খাটিয়ে পরিকল্পিতভাবে বারবার কাউকে এমন আচরণের শিকার করা, যাতে তিনি শারীরিক বা মানসিক ক্ষতি, ভয়, সামাজিক বিচ্ছিন্নতা কিংবা একাকিত্বে ভোগেন। হেয়প্রতিপন্ন করা হলো তুচ্ছতাচ্ছিল্য বা উপহাসের মাধ্যমে কারও মর্যাদা ও আত্মসম্মানে আঘাত করা। মানহানির সংজ্ঞা নেওয়া হয়েছে দণ্ডবিধির ৪৯৯ ধারা থেকে।
উপাত্ত সুরক্ষা আইনে নাগরিক অধিকার কতটা সুরক্ষা পাবেব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫: প্রাথমিক কিছু পর্যবেক্ষণসেপ্টেম্বরের খসড়ার তুলনায় নভেম্বরে অপতথ্যের সংজ্ঞা থেকে বিভ্রান্তিকর তথ্য এবং গুজবের সংজ্ঞা থেকে অসমর্থিত ও অযাচাইকৃত তথ্য বাদ দেওয়া হয়েছে। বুলিংয়ের সংজ্ঞাও সংকুচিত করে একজন ব্যক্তির বিরুদ্ধে অন্য ব্যক্তির আচরণে সীমিত করা হয়েছে। হেয়প্রতিপন্ন করার সংজ্ঞায় দাপ্তরিক পর্যালোচনা ও গঠনমূলক সমালোচনার সীমা অতিক্রম করার বিষয়টি যুক্ত হয়েছে। মানহানির সংজ্ঞাও দণ্ডবিধির সংজ্ঞায় সীমিত করা হয়েছে।
তবু বিকৃত তথ্য, ক্ষতি, আতঙ্ক, সামাজিক অস্থিরতা, অনুমিত ক্ষমতা ও মানসিক কষ্টের মতো শব্দ অস্পষ্ট রয়ে গেছে। ফলে এগুলোর ব্যাখ্যা যে কেউ নিজের মতো করে করতে পারেন। সমালোচনা কখন হেয়প্রতিপন্ন করা হয়ে উঠবে? কোনো বক্তব্যে কারও মানসিক কষ্ট হয়েছে বা সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে কি না, তা নির্ধারণ করবেন কে? স্পষ্ট সীমারেখা না থাকলে রাজনৈতিক মন্তব্য, ব্যঙ্গ, অনুসন্ধানী সাংবাদিকতা কিংবা জনস্বার্থে করা প্রতিবেদনও ফৌজদারি তদন্তের আওতায় আসতে পারে।
অনলাইনে যৌন হয়রানি, সেক্সটরশন, অনুমতি ছাড়া অন্তরঙ্গ ছবি ছড়ানো এবং শিশু যৌন নির্যাতনের সামগ্রী প্রচারের মতো অপরাধ মোকাবিলায় বাংলাদেশের কার্যকর আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন। এসব কর্মকাণ্ডের অনেকগুলোই ইতিমধ্যে অপরাধ। তবু ভুক্তভোগীরা যথাযথ সুরক্ষা পাচ্ছেন না।মানহানিকে আলাদা সাইবার আইনে আবার ফৌজদারি অপরাধ করার যৌক্তিকতাও প্রশ্নবিদ্ধ। সুনাম রক্ষা জরুরি, কিন্তু তার প্রতিকার হিসেবে কারাদণ্ড অসামঞ্জস্যপূর্ণ। জাতিসংঘ মানবাধিকার কমিটি মানহানিকে অপরাধের তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে। কমিটির বক্তব্য, মানহানির শাস্তি হিসেবে কারাদণ্ড কখনোই উপযুক্ত নয়।
সংশোধিত খসড়ায় মানহানির জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার প্রস্তাব রয়েছে। হেয়প্রতিপন্ন করা ও বুলিংয়ের শাস্তি সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা। গুজব ও অপতথ্য প্রচারের শাস্তি সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা।
সেপ্টেম্বরে প্রস্তাবিত শাস্তির তুলনায় এগুলো কমানো হয়েছে। তবে সংবিধানের ৩৯ অনুচ্ছেদে নিশ্চিত মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে এসব বিধিনিষেধ কতটা সামঞ্জস্যপূর্ণ, সে প্রশ্ন থেকেই যায়। বাংলাদেশ আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদসহ প্রধান মানবাধিকার চুক্তিগুলোর অংশীদার। এসব চুক্তি অনুযায়ী মতপ্রকাশের ওপর বিধিনিষেধ হতে হবে আইনসম্মত, প্রয়োজনীয় ও আনুপাতিক। অস্পষ্ট অপরাধের সংজ্ঞা সংশোধন করাই যথেষ্ট নয়; বক্তব্যভিত্তিক এসব অপরাধের বিধান পুরোপুরি বাদ দেওয়া উচিত।
কনটেন্ট ব্লক ও নির্বাহী ক্ষমতা
সংশোধিত ধারা ৮ অনুযায়ী, কনটেন্ট অপসারণ বা ব্লক করার ক্ষমতা সাইবার সুরক্ষা এজেন্সি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সরকারের অনুমোদিত অন্যান্য সংস্থাকেও দেওয়া হচ্ছে। মানহানি, হেয়প্রতিপন্ন করা ও বুলিংকেও কনটেন্ট ব্লকের কারণ হিসেবে যুক্ত করা হয়েছে। এতে নির্বাহী বিভাগের স্বেচ্ছাধীন ক্ষমতা বাড়বে।
আরও উদ্বেগের বিষয়, বর্তমান আইনের একটি গুরুত্বপূর্ণ সুরক্ষাব্যবস্থা বাদ দেওয়া হয়েছে। এখন কোনো কনটেন্ট ব্লক বা অপসারণের তিন দিনের মধ্যে সাইবার ট্রাইব্যুনালের অনুমোদন নিতে হয়। অনুমোদন না মিললে বা আদালত প্রত্যাখ্যান করলে কনটেন্ট ফিরিয়ে দিতে হয়। নতুন খসড়ায় এর বদলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সাইবার সুরক্ষা এজেন্সির কাছে পর্যালোচনার আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। এজেন্সিকে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে। ব্লক করার কারণ তিন দিনের মধ্যে জানানোর বিধানও যুক্ত হয়েছে।
নোটিশ ও প্রশাসনিক পর্যালোচনার সুযোগ ইতিবাচক। কিন্তু আদালতের অনুমোদন, কনটেন্ট পুনঃস্থাপন এবং ব্লক করা কনটেন্ট প্রকাশ্যে জানানোর বাধ্যবাধকতা বাদ দেওয়ার ক্ষতি এতে পূরণ হয় না। অনলাইন কনটেন্ট ব্লক হলে সাংবাদিকতা, জনপরিসরের আলোচনা ও তথ্য পাওয়ার অধিকারে সরাসরি প্রভাব পড়ে। তাই এ ধরনের সিদ্ধান্তে স্বাধীন ও কার্যকর বিচারিক নজরদারি থাকা জরুরি।
সবার জন্য সমান সুরক্ষা প্রয়োজন
প্রস্তাবিত ৪৬(ক) ধারায় নিবন্ধিত সংবাদমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত বিষয়ের ক্ষেত্রে গ্রেপ্তারের আগে সাইবার ট্রাইব্যুনালের অনুমতি নেওয়ার বিধান রাখা হয়েছে। এটি ইতিবাচক হলেও সুবিধাটি সীমিত। স্বেচ্ছাচারী গ্রেপ্তার থেকে সুরক্ষা কেন শুধু নিবন্ধিত গণমাধ্যমের সাংবাদিকদের জন্য থাকবে? মতপ্রকাশের স্বাধীনতা সবার সাংবিধানিক অধিকার।
প্রতিষ্ঠানের দায় নিয়েও উদ্বেগ রয়েছে। প্রস্তাবিত ২৯(৩) ধারায় কোনো প্রতিষ্ঠানের নিবন্ধন বা লাইসেন্স স্থগিত কিংবা বাতিল, এমনকি কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষমতাও রাখা হয়েছে। গণমাধ্যম ও সুশীল সমাজের সংগঠনগুলোর জন্য এর পরিণতি গুরুতর হতে পারে। ১৫ দিনের নোটিশ ও জবাব দেওয়ার সুযোগও শুধু নিবন্ধিত সংবাদমাধ্যম ও তাদের পরিচালনাকারী প্রতিষ্ঠানের জন্য রাখা হয়েছে। বক্তব্যভিত্তিক অপরাধে প্রতিষ্ঠানকে এমন শাস্তি দেওয়ার বিধান বাদ দেওয়া উচিত।
মানহানিকে অ-আমলযোগ্য করা হয়েছে। অর্থাৎ সাধারণভাবে এ অভিযোগে গ্রেপ্তারে পরোয়ানা লাগবে। কিন্তু হেয়প্রতিপন্ন করা, বুলিং, গুজব ও অপতথ্যের অপরাধ আমলযোগ্য থাকছে। ফলে এসব অভিযোগে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করা সম্ভব। এতে স্বেচ্ছাচারী গ্রেপ্তার ও আইনের অপব্যবহারের সুযোগ থেকে যাচ্ছে।
অবশ্য কিছু ইতিবাচক পরিবর্তনও রয়েছে। সংশোধিত ৪১ ধারায় মোবাইল কোর্ট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা দেওয়ার প্রস্তাব বাদ দিয়ে এসব অপরাধের বিচার সাইবার ট্রাইব্যুনালে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজিটাল সাক্ষ্যপ্রমাণের জটিলতা বিবেচনায় এটি যুক্তিসংগত। তবে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের গঠন নিয়েও নতুন করে ভাবতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বাদ দেওয়া এবং সরকারি প্রতিনিধি বাড়ানোর প্রস্তাব বহাল থাকায় কাউন্সিলের স্বাধীনতা দুর্বল হতে পারে। মানবাধিকার, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞদের অংশগ্রহণ বাড়ানো জরুরি।
সুরক্ষা ও মতপ্রকাশ এক বিষয় নয়
অনলাইনে যৌন হয়রানি, সেক্সটরশন, অনুমতি ছাড়া অন্তরঙ্গ ছবি ছড়ানো এবং শিশু যৌন নির্যাতনের সামগ্রী প্রচারের মতো অপরাধ মোকাবিলায় বাংলাদেশের কার্যকর আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন। এসব কর্মকাণ্ডের অনেকগুলোই ইতিমধ্যে অপরাধ। তবু ভুক্তভোগীরা যথাযথ সুরক্ষা পাচ্ছেন না।
পুলিশের বিভিন্ন সাইবার ইউনিট, থানা ও তদন্তকারী সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম, অবকাঠামো ও ডিজিটাল ফরেনসিক সক্ষমতাও সীমিত। ফলে দ্রুত কনটেন্ট সরানো, ডিজিটাল প্রমাণ সংরক্ষণ এবং ভুক্তভোগীকে সহায়তা করা কঠিন হয়। অনলাইন প্ল্যাটফর্মগুলোর দ্রুত সাড়া ও প্রমাণ সংরক্ষণ নিশ্চিত করার সমন্বিত ব্যবস্থাও নেই। প্রতিশোধ, হয়রানি ও গোপনীয়তা রক্ষার জন্য ভুক্তভোগীদের আলাদা সুরক্ষাব্যবস্থাও প্রয়োজন।
শুধু শাস্তির বিধান দিয়ে এসব সমস্যার সমাধান হবে না। অনলাইন নিপীড়ন থেকে মানুষকে রক্ষা করা এবং বৈধ মতপ্রকাশ নিয়ন্ত্রণ করা দুটি আলাদা বিষয়। অপতথ্য মোকাবিলায় অস্পষ্ট ফৌজদারি অপরাধের চেয়ে জরুরি হলো জনগুরুত্বপূর্ণ তথ্যের সহজলভ্যতা, স্বাধীন তথ্য যাচাই, গণমাধ্যম-সাক্ষরতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং অনলাইন প্ল্যাটফর্মের স্বচ্ছ জবাবদিহি।
ত্রুটিপূর্ণ অপরাধের সংজ্ঞা ও বিচারিক প্রক্রিয়ার মৌলিক সমস্যা কিছু প্রক্রিয়াগত পরিবর্তনে দূর হবে না। একইভাবে শুধু সাংবাদিকদের একটি অংশের জন্য সুরক্ষা নিশ্চিত করাও সবার অধিকার রক্ষার বিকল্প হতে পারে না।
জনগণকে সুরক্ষা দেওয়া আর জনপরিসরে মতপ্রকাশ নিয়ন্ত্রণের সীমারেখা ঝাপসা করার জন্য বাংলাদেশ আগেই বড় মূল্য দিয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ এখনো আছে। নতুন নামে পুরোনো ভুলের পুনরাবৃত্তি নয়, বরং এমন সাইবার আইন প্রয়োজন, যা অনলাইন অপরাধ থেকে মানুষকে রক্ষা করবে, কিন্তু মৌলিক অধিকার চর্চাকেই সম্ভাব্য অপরাধে পরিণত করবে না।
প্রিয়া আহসান চৌধুরী অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং অ্যাসোসিয়েট, ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস।
মতামত লেখকের নিজস্ব

Source - www.prothomalo.com ↗