Bangladesh · 2026-11-21 15:08:13

রং, বুনন আর লেয়ারে লা রিভে নতুন উইন্টার কালেকশন

রং, বুনন আর লেয়ারে লা রিভে নতুন উইন্টার কালেকশন
শীত মানেই ভারী পোশাক নয়। কখনো একটি জ্যাকেট, কখনো নরম নিটের সোয়েটার, আবার কখনো শাল বা পঞ্চোর বাড়তি একটি স্তরই বদলে দিতে পারে পুরো লুক। বাংলাদেশের স্বল্পস্থায়ী ও মৃদু শীতের কথা মাথায় রেখে নতুন উইন্টার কালেকশন ২০২৬ নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড লা রিভে। এবারের সংগ্রহে উষ্ণতার পাশাপাশি গুরুত্ব পেয়েছে লেয়ারিং, ফেব্রিকের বৈচিত্র্য, নতুন টেক্সচার ও স্বাচ্ছন্দ্য। নারী, পুরুষ ও শিশু—সব বয়সের জন্যই রয়েছে শীতের পোশাকের বিস্তৃত আয়োজন।
লা রিভের এবারের সংগ্রহের অন্যতম বিশেষত্ব ফেব্রিকের বৈচিত্র্য। টুইড, টুইল, কর্ডুরয়, স্যুড-ফিনিশ ও লেদার-কোটেড ফেব্রিকের পাশাপাশি রয়েছে নিট ও বিভিন্ন ব্লেন্ডেড ফেব্রিকের ব্যবহার। জ্যাকেট, ট্রেঞ্চকোট, ব্লেজার, শ্যাকেট ও নিটওয়্যার থেকে শুরু করে শাল, পঞ্চো এবং দেশীয় পোশাকেও রাখা হয়েছে বৈচিত্র্য। ফলে শীতের আবহাওয়া ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পোশাক বেছে নেওয়ার সুযোগ থাকছে।
লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, “বাংলাদেশের শীতের একটা নিজস্ব ধরন আছে। কখনো হালকা, কখনো একটু বেশি ঠান্ডা। তাই এখানে এমন পোশাক দরকার, যেগুলো প্রয়োজনমতো লেয়ার করা যায়। এবারের উইন্টার কালেকশন সাজানোর সময় আমরা এই বাস্তবতাকেই গুরুত্ব দিয়েছি। নতুন সংগ্রহে টুইড, টুইল, কর্ডুরয়, স্যুড-ফিনিশ ও লেদার কোটিংয়ের মতো বৈচিত্র্যময় ফেব্রিকের পাশাপাশি নিট ও বিভিন্ন ব্লেন্ডেড ফেব্রিক নিয়ে কাজ করেছি। জ্যাকেট, ট্রেঞ্চকোট, ব্লেজার, শ্যাকেট ও নিটওয়্যার থেকে শুরু করে শাল, পঞ্চো এবং আমাদের পরিচিত দেশীয় পোশাকের বৈচিত্র্যেও মনোযোগ দিয়েছে লা রিভ। আমাদের চেষ্টা ছিল এমন একটি পূর্ণাঙ্গ শীতের সংগ্রহ তৈরি করা, যেখানে আরাম ও উষ্ণতার পাশাপাশি ফেব্রিকের স্পর্শ, রং, নকশা এবং ব্যক্তিগত স্টাইল—সবকিছুরই নিজস্ব জায়গা থাকবে।”
ফেব্রিক ও টেক্সচারে বৈচিত্র্য
এবারের উইন্টার কালেকশনে ব্যবহার করা হয়েছে টুইড ও টুইড-লুক ওভেন, টুইল, কর্ডুরয়, স্যুড ও স্যুড-ফিনিশ, লেদার-কোটেড ফেব্রিক, ক্যানভাস, টাফেটা এবং টেকনিক্যাল পলিয়েস্টার। নিটওয়্যারে রয়েছে উল ও বিভিন্ন নিটেড ব্লেন্ড, রিব ও জ্যাকার্ড নিট। পাশাপাশি ব্রাশড ও পিচ-ফিনিশ টুইল, হেরিংবোন, হাউন্ডসটুথ, ফ্ল্যানেল, শেরপা, ফ্লিস, ডেনিম, স্ট্রেচ কটন, পলি-ভিসকস ও পলি-উল ব্লেন্ডের মতো ফেব্রিকও ব্যবহার করা হয়েছে।
প্রতিটি ফেব্রিকের রয়েছে আলাদা বৈশিষ্ট্য। টুইড ও হেরিংবোনে মিলবে পরিশীলিত টেক্সচার, কর্ডুরয়ে রিবড সারফেস, আর স্যুড-ফিনিশ ফেব্রিকে নরম ম্যাট অনুভূতি। অন্যদিকে লেদার-কোটেড ও টেকনিক্যাল ফেব্রিক পোশাকে যোগ করেছে আধুনিক আবহ। ফেব্রিকের এই বৈচিত্র্য শুধু উষ্ণতা নয়, পোশাকের গঠন, ফিনিশ ও স্টাইলেও এনেছে ভিন্নতা।
প্রিন্ট ও প্যাটার্নেও থাকছে চেনা-অচেনা নকশার মেলবন্ধন। চেক, প্লেইড, স্ট্রাইপ ও জ্যামিতিক নিটের পাশাপাশি নারীদের পোশাকে দেখা যাবে ফ্লোরাল, বোটানিক্যাল ও গ্রাফিক মোটিফ। অনেক পোশাকে বাড়তি অলংকরণের পরিবর্তে ফেব্রিকের নিজস্ব টেক্সচার, বাটন, জিপার, বেল্ট, পকেট, ফ্রিঞ্জ ও কনট্রাস্ট ডিটেইলকেই নকশার অংশ করা হয়েছে।
রঙে উষ্ণতা ও বৈপরীত্য
শীতের কালার প্যালেটেও রয়েছে নানা রকম আয়োজন। পুরুষদের পোশাকে মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে কোকো ও চকলেট বাদামি এবং মেটে জলপাই। এর সঙ্গে রয়েছে ক্রিম, মেটে ধূসর, গাঢ় নেভি ও কালো। বিপরীতে গাঢ় লাল, উজ্জ্বল বেগুনি ও সাদা রং এনেছে চোখে পড়ার মতো বৈপরীত্য।
নারীদের সংগ্রহে প্রধান রং সোনালি হলুদ, হালকা গোলাপি ও গাঢ় লাল। পাশাপাশি রয়েছে ক্রিম, মেটে ধূসর, হালকা ধূসর-নীল, মেটে জলপাই, কোকো বাদামি ও কালো। টকটকে লাল ও গোলাপির বিভিন্ন শেড রঙের আয়োজনে যোগ করেছে উজ্জ্বলতা। প্যাস্টেল, আর্থি নিউট্রাল ও গাঢ় উষ্ণ রঙের মিশ্রণে তৈরি হয়েছে এমন একটি প্যালেট, যা প্রতিদিনের পোশাক থেকে শীতের বিশেষ আয়োজন—সব ক্ষেত্রেই মানানসই।

পুরুষদের পোশাকে জ্যাকেট ও ব্লেজারের বৈচিত্র্য
পুরুষদের সংগ্রহে এবার বিশেষ গুরুত্ব পেয়েছে জ্যাকেট। ক্যাজুয়াল জ্যাকেটের পাশাপাশি রয়েছে ইউটিলিটি, বোম্বার, বাইকার ও হুডি জ্যাকেট। কর্ডুরয় শ্যাকেট ও ব্লেজারের মতো পোশাকও থাকছে। হালকা শীতে কিংবা জ্যাকেটের ভেতরে পরার জন্য রয়েছে কার্ডিগান, কেবল-নিট সোয়েটার, লং-স্লিভ পোলো ও লং-স্লিভ টি-শার্ট।
এবারও লা রিভের উইন্টার কালেকশনের বিশেষ আকর্ষণ ব্লেজার। অফিস, বিজনেস মিটিং কিংবা স্মার্ট-ক্যাজুয়াল আউটিং—বিভিন্ন আয়োজনে মানিয়ে যাবে এই পোশাক। টুইড, টুইড-লুক ওভেন, হেরিংবোন, হাউন্ডসটুথ, পলি-ভিসকস ও পলি-উল ব্লেন্ডের মতো টেক্সচারসমৃদ্ধ ফেব্রিক ব্লেজারে এনেছে শীতের স্বতন্ত্র আবহ। অন্যদিকে নিটেড ব্লেন্ডের হালকা ও স্ট্রেচেবল গঠন নিশ্চিত করবে স্বাচ্ছন্দ্য।
নিত্যদিনের পোশাকের তালিকায় রয়েছে শর্ট-স্লিভ টি-শার্ট, ক্যাজুয়াল ও প্রিমিয়াম পাঞ্জাবি, লং ও হাফ-স্লিভ ক্যাজুয়াল শার্ট, পোলো, হেনলি ও মকনেক টি-শার্ট। পাশাপাশি থাকছে বিজনেস-ক্যাজুয়াল ও ফর্মাল শার্ট এবং বিভিন্ন ধরনের ট্রেন্ডি বটমওয়্যার।
নারীদের সংগ্রহে আউটারওয়্যার ও লেয়ারিং
নারীদের সংগ্রহে সবচেয়ে বেশি নজর কাড়বে আউটারওয়্যারের বৈচিত্র্য। গান-ফ্ল্যাপ সুইং ও ফানেল-নেক জ্যাকেটের পাশাপাশি রয়েছে ওপেন-ফ্রন্ট, ল্যাপেল ও শল-কলার জ্যাকেট। লেদার-কোটেড ফেব্রিকে তৈরি বাইকার জ্যাকেট যোগ করেছে বোল্ড লুক। ক্ল্যাসিক স্টাইল পছন্দ করেন যাঁরা, তাঁদের জন্য রয়েছে সিঙ্গেল ও ডাবল-ব্রেস্টেড জ্যাকেট এবং ট্রেঞ্চকোট। ক্যাজুয়াল জ্যাকেটের পাশাপাশি ক্রপ ও মিডি জ্যাকেটেও থাকছে কাট ও দৈর্ঘ্যের ভিন্নতা।
এ ছাড়া শীতের উপযোগী টপ-বটম সেট, সোয়েটার, কার্ডিগান, শার্ট ও ব্লেজার তো রয়েছেই। লেয়ারিংয়ের জন্য রাখা হয়েছে নানা রঙের শাল ও পঞ্চো। দেশীয় পোশাকের সংগ্রহেও রয়েছে বিস্তর আয়োজন। শর্ট, মিডি ও লং টিউনিকের পাশাপাশি পাওয়া যাবে শ্রাগ-স্টাইল টিউনিক, টপ-বটম সেট, কামিজ, সালোয়ার-কামিজ, শাড়ি, গাউন, শার্ট, টপস, আবায়া ও ম্যাক্সি ড্রেস। বটমওয়্যারে থাকছে ম্যাচিং পালাজ্জো, ফর্মাল প্যান্ট ও ডেনিম।
শিশু ও টিনদের জন্যও শীতের আয়োজন
শিশু ও টিনদের পোশাকেও লেয়ারিং এবং স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়েছে লা রিভে। সোয়েটার, কার্ডিগান, হুডি ও জ্যাকেটের পাশাপাশি রয়েছে সোয়েটশার্ট, সোয়েটপ্যান্ট ও ট্র্যাকপ্যান্ট। মৃদু শীতের দিনে পরার জন্য থাকছে টি-শার্ট ও পোলো। নতুন শার্ট, টি-শার্ট, ফ্রক ও টিউনিক মিলিয়ে শিশুদের জন্য সাজানো হয়েছে শীতের পূর্ণাঙ্গ ওয়ারড্রব। পাশাপাশি নারী-পুরুষ উভয়ের ব্যবহারের উপযোগী ইউনিসেক্স মাফলার, বিনি ও স্কার্ফও যুক্ত হয়েছে উইন্টার অ্যাক্সেসরিজ সংগ্রহে।
সব মিলিয়ে লা রিভের উইন্টার কালেকশন ২০২৬-এ শীতের পোশাককে দেখা হয়েছে নতুন ফেব্রিক, টেক্সচার, রং ও লেয়ারিংয়ের সমন্বয়ে। বাংলাদেশের মৃদু শীতের জন্য উপযোগী পোশাকের পাশাপাশি ব্যক্তিগত স্টাইল প্রকাশের সুযোগও রেখেছে এই সংগ্রহ।
লা রিভের নতুন উইন্টার কালেকশন পাওয়া যাচ্ছে দেশের আটটি বিভাগের ২৯টি স্টোরে। অনলাইনে কেনাকাটা করতে ভিজিট করা যাবে [www.lerevecraze.com](https://www.lerevecraze.com/)। এ ছাড়া লা রিভের অফিশিয়াল অ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের ইনবক্সের মাধ্যমেও অর্ডার করা যাবে।
ছবি: লা রিভ

Source - www.haal.fashion ↗