রোহিঙ্গা জেনোসাইডের জন্য মিয়ানমারকে দায়ী করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি জেনোসাইড সংঘটনের জন্য দায়ী করলেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। ঐতিহাসিক এই রায় মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর নতুন ভিত্তি তৈরি করেছে। রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনের দাবি এগিয়ে নিতে বাংলাদেশের সামনেও নতুন সুযোগ এসেছে। এখন বড় প্রশ্ন, আদালতের নির্দেশ বাস্তবে কার্যকর হবে কোন পথে।
আইসিজের রায় মানতে মিয়ানমার আইনিভাবে বাধ্য হলেও তা কার্যকর করার নিজস্ব ব্যবস্থা আদালতের নেই। ফলে রায় বাস্তবায়নে মিয়ানমারের ওপর সমন্বিত কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ তৈরির ওপর জোর দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক ও মানবাধিকার বিশ্লেষকেরা। তাঁদের মতে, জাতিসংঘের উদ্যোগের পাশাপাশি মিয়ানমারের সঙ্গে প্রভাবশালী দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রেও এই রায়ের প্রতিফলন প্রয়োজন। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হলো, আন্তর্জাতিক সমর্থনকে কাজে লাগিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সুনির্দিষ্ট পদক্ষেপ এগিয়ে নেওয়া।
মিয়ানমারের বিরুদ্ধে রায় বাস্তবায়ন কোন পথে

বিশ্লেষকদের মতে, অনেকে রায় বাস্তবায়নে জাতিসংঘের ভূমিকার ওপর জোর দিলেও স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের নিরাপত্তা পরিষদে চীন, রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রও বাধা হয়ে দাঁড়াতে পারে। অন্য দুই স্থায়ী সদস্যরাষ্ট্র হলো যুক্তরাজ্য ও ফ্রান্স। তবে জাতিসংঘের মানবাধিকার পরিষদ আন্তর্জাতিকভাবে নানা পর্যায়ে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আভাসও দিচ্ছে। এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি হলো, আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই রায়ের পর কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং মিয়ানমারের নৃশংস শাসকগোষ্ঠীর সহিংসতা ও নিপীড়ন থেকে রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিত করা।
মিয়ানমারের সামরিক বাহিনী যাতে রোহিঙ্গা এবং দেশটির অন্যান্য বেসামরিক জনগোষ্ঠীর ওপর হামলা অব্যাহত রাখতে না পারে, সে জন্য প্রয়োজনীয় অস্ত্র ও অর্থের জোগান বন্ধে সরকার, বহুজাতিক করপোরেশন, ব্যাংক এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।চার বিশেষ র্যাপোর্টিয়ারের প্রস্তাব
মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের সাবেক চারজন বিশেষ র্যাপোর্টিয়ার টমাস এন্ড্রুস, ইয়াংহি লি, টমাস কুইনটানা এবং পাওলো সার্জিও পিনহেইরো এক যৌথ বিবৃতিতে মিয়ানমারের নৃশংস শাসকগোষ্ঠীকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে এবং তারা যে আন্তর্জাতিক বৈধতা ও গ্রহণযোগ্যতা অর্জনের চেষ্টা করছে, তা প্রতিহত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কেনেডি স্কুল অব হিউম্যান রাইটসের ওয়েবসাইটে প্রচারিত বিজ্ঞপ্তিতে তাঁরা বলেছেন, আইসিজের রায় কার্যকর করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এগিয়ে আসার বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে মিয়ানমারের পরিস্থিতি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নজরে আনার উদ্যোগও অন্তর্ভুক্ত থাকতে পারে। অন্ততপক্ষে নিরাপত্তা পরিষদের উচিত এই রায় এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে একটি উন্মুক্ত বৈঠক আয়োজন করা।
আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইয়াসাওয়া ইয়ুজি মিয়ানমারের বিরুদ্ধে জেনোসাইডের অভিযোগের মামলার রায় ঘোষণা করেন। ১৯ নভেম্বর, দ্য হেগ, নেদারল্যান্ডস একই সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের উচিত একটি পূর্ণাঙ্গ অধিবেশনে প্রস্তাব গ্রহণের প্রস্তুতি নেওয়া। ওই প্রস্তাবে আদালতের রায়ের প্রতি সমর্থন জানানো, মিয়ানমারকে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো এবং মিয়ানমারের সামরিক বাহিনীর ভবিষ্যৎ জেনোসাইড ও অন্যান্য অপরাধ প্রতিরোধে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো উচিত।
মিয়ানমারের সামরিক বাহিনী যাতে রোহিঙ্গা এবং দেশটির অন্যান্য বেসামরিক জনগোষ্ঠীর ওপর হামলা অব্যাহত রাখতে না পারে, সে জন্য প্রয়োজনীয় অস্ত্র ও অর্থের জোগান বন্ধে সরকার, বহুজাতিক করপোরেশন, ব্যাংক এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আদালত আরও দেখতে পেয়েছেন, গ্রামগুলো ‘পরিকল্পিতভাবে ধ্বংস’ করা হয়েছিল। সেসব জায়গায় স্থায়ী স্থাপনা নির্মাণ করা হয় এবং পরবর্তী সময়ে সেখানে রোহিঙ্গা নয়—এমন লোকজনকে পুনর্বাসিত করা হয়।আদালত রায়ে কী বলেছেন
গত বৃহস্পতিবার দেওয়া আইসিজের রায়ে দেখা যায়, ২০১৭ সালে সামরিক বাহিনীর দমন-পীড়ন অভিযানের সময় মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার ‘অভিপ্রায়’ ছিল; যা জেনোসাইড প্রমাণের জন্য নির্ধারিত আইনি মানদণ্ড পূরণ করে।
আদালত আরও দেখতে পেয়েছেন, গ্রামগুলো ‘পরিকল্পিতভাবে ধ্বংস’ করা হয়েছিল। সেসব জায়গায় স্থায়ী স্থাপনা নির্মাণ করা হয় এবং পরবর্তী সময়ে সেখানে রোহিঙ্গা নয়—এমন লোকজনকে পুনর্বাসিত করা হয়।
সামরিক বাহিনী সংখ্যালঘু এই জনগোষ্ঠীর সদস্যদের ‘ইচ্ছাকৃতভাবে’ গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতিও করেছে। অন্যদিকে যাদের নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছিল, তাদের ফিরে আসার সুযোগ ছিল খুবই সীমিত অথবা একেবারেই ছিল না।
আদালত বলেছেন, এসব ব্যবস্থার মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া এবং বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোকে আবার একত্র করার ব্যবস্থা করাও অন্তর্ভুক্ত থাকা উচিত।আইসিজে বলেছেন, রোহিঙ্গা শিশুদের বিরুদ্ধে সংঘটিত কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই জনগোষ্ঠীর মধ্যে ‘জন্ম প্রতিরোধের’ অভিপ্রায়ও প্রকাশ পেয়েছে।
আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা বন্ধ করতে এবং যারা এসব অপরাধের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের নৃশংস ঘটনা আর কখনো না ঘটে, তা নিশ্চিত করতে বলা হয়েছে।
নৌকায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পেরিয়ে আসার পর তীরে হাঁটছেন রোহিঙ্গা শরণার্থীরা। অন্যদিকে সীমান্তের মিয়ানমার অংশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আদালত মিয়ানমারকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন। মানবাধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে এ ধরনের পদক্ষেপের দাবি জানিয়ে আসছেন।
আদালত বলেছেন, এসব ব্যবস্থার মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া এবং বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোকে আবার একত্র করার ব্যবস্থা করাও অন্তর্ভুক্ত থাকা উচিত।
বিচারকেরা ক্ষতিপূরণের নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করতে না পারলেও রায়ের নির্দেশনা মেনে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা উল্লেখ করে দুই বছরের মধ্যে মিয়ানমারকে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিচার ও সত্যের জয়: জেনোসাইডে দোষী সাব্যস্ত মিয়ানমার কী বলছে মিয়ানমার
এখন সবার নজর মিয়ানমার এই রায় মেনে চলবে কি না এবং কীভাবে তা বাস্তবায়ন করবে।
মিয়ানমার সরকার এই রায়কে অন্যায্য বলে সমালোচনা করেছে। গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, ‘আমি বলতে চাই, এই সিদ্ধান্ত সর্বসম্মত নয়। এটি ন্যায়সংগত নয়।’
তবে আইনগতভাবে মিয়ানমার এই রায় মানতে বাধ্য। কারণ, আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই।
জাতিসংঘের বাইরেও বিশেষজ্ঞরা মনে করেন, এই রায় বিভিন্ন দেশকে মিয়ানমারের ওপর আরও বেশি কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের পথ তৈরি করে দিতে পারে।গাম্বিয়া যা করতে পারে
মিয়ানমার যদি এই রায় বাস্তবায়নে অস্বীকৃতি জানায়, তাহলে মামলার বাদী গাম্বিয়া বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে পারে এবং জাতিসংঘ সনদের ৯৪ নম্বর অনুচ্ছেদের আওতায় ব্যবস্থা নেওয়ার আবেদনও জানাতে পারে।
তবে এ ধরনের উদ্যোগ রাজনৈতিক বাধার মুখে পড়তে পারে। বিশেষ করে মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ—যেমন চীন ও রাশিয়া ভেটো দিতে পারে।
বিশ্লেষকদের মতে, শেষ পর্যন্ত রায় কার্যকর করা নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছার ওপর। বিষয়টি বিকল্পভাবে জাতিসংঘের সাধারণ পরিষদেও উত্থাপন করা যেতে পারে। আবার সাধারণ পরিষদে গৃহীত যেকোনো প্রস্তাব আইনগতভাবে বাধ্যতামূলক না হলেও এই রায়ের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে কতটা ঐকমত্য রয়েছে, তা প্রকাশের মধ্য দিয়ে উল্লেখযোগ্য কূটনৈতিক গুরুত্ব বহন করতে পারে।
জাতিসংঘের বাইরেও বিশেষজ্ঞরা মনে করেন, এই রায় বিভিন্ন দেশকে মিয়ানমারের ওপর আরও বেশি কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের পথ তৈরি করে দিতে পারে।
রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করবে রাখাইন রাজ্য এবং বাংলাদেশের কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে গৃহীত পদক্ষেপের ওপর।রায় না মানার ফল কেমন হতে পারে
বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বা তাদের সমর্থন দেওয়ার বিষয়টিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
আইসিজের সিদ্ধান্ত বিভিন্ন সরকার ও আঞ্চলিক সংস্থাকে মিয়ানমারের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ, কূটনৈতিক যোগাযোগ সীমিত করা অথবা দেশটিতে অস্ত্র, নিরাপত্তা-সহায়তা ও তথ্য-উপাত্ত স্থানান্তর বন্ধ করতে উৎসাহিত করতে পারে।
রায় না মানলে আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে দেশটির বাণিজ্যিক অংশীদার ও আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হতে পারে। এর ফলে মিয়ানমারের মিত্রদের জন্য সামরিক কর্তৃপক্ষকে সমর্থন অব্যাহত রাখাও রাজনৈতিকভাবে আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে।
ব্রাসেলসভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক রিচার্ড হোর্সে গতকাল এক নিবন্ধে লিখেছেন, আইসিজের রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন।
রিচার্ড হোর্সের মতে, মিয়ানমারের বিরুদ্ধে মামলার বাদী গাম্বিয়া, সমর্থক ১১টি রাষ্ট্র এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যদেশগুলোর উচিত জাতিসংঘের মাধ্যমে রায় বাস্তবায়নে চাপ সৃষ্টি করা। একই সঙ্গে চীন, ভারত, জাপান, আসিয়ান ও যুক্তরাষ্ট্রের মতো প্রভাবশালী দেশ ও সংস্থাগুলোর উচিত মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধির মাধ্যমে রাখাইন রাজ্যে মানবিক সহায়তা নিশ্চিত করা।
মিয়ানমার নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতার আলোকে রিচার্ড হোর্সে মনে করেন, আইসিজের রায়কে শুধু অতীতের জেনোসাইডের স্বীকৃতি হিসেবে নয়, বরং রোহিঙ্গাদের নিরাপত্তা, ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপের ভিত্তি হিসেবে বিবেচনা করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করবে রাখাইন রাজ্য এবং বাংলাদেশের কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে গৃহীত পদক্ষেপের ওপর।

Source - www.prothomalo.com ↗