আইফোনের এয়ারড্রপের মতো এবার অ্যান্ড্রয়েড ফোনেও দুটি ডিভাইস পাশাপাশি এনে স্পর্শ করিয়ে ছবি, যোগাযোগের তথ্য ও বিভিন্ন ফাইল আদান–প্রদান করা যাবে। এ সুবিধা চালু করছে গুগল। ‘ট্যাপ টু শেয়ার’ নামের নতুন এই সুবিধার ফলে দুটি ফোনের মধ্যে তথ্য আদান–প্রদানের জন্য আলাদাভাবে ফাইল খুঁজে পাঠানোর প্রয়োজন হবে না। ফোন দুটি পাশাপাশি আনলেই সহজে তথ্য বিনিময় করা যাবে।
অ্যান্ড্রয়েড ফোনে ফাইল আদান–প্রদানের জন্য এত দিন গুগলের ‘কুইক শেয়ার’ সুবিধা ব্যবহার করতে হতো। অ্যাপলের এয়ারড্রপের মতো কাজ করা এই সুবিধায় এবার যুক্ত হচ্ছে ট্যাপ টু শেয়ার। এর মাধ্যমে সমর্থিত দুটি অ্যান্ড্রয়েড ফোন একে অপরের কাছাকাছি এনে স্পর্শ করালেই তথ্য আদান–প্রদানের প্রক্রিয়া শুরু হবে।
অ্যান্ড্রয়েড ফোনে ট্যাপ করেই পাঠানো যাবে ছবি ও ফাইল

প্রাথমিকভাবে গুগলের পিক্সেল ৬ ও পরবর্তী মডেলের ফোনে সুবিধাটি চালু করা হচ্ছে। পাশাপাশি স্যামসাংয়ের সর্বশেষ গ্যালাক্সি জেড ফোল্ড ৮ মডেলেও এটি ব্যবহার করা যাবে। তবে পিক্সেল ফোনে ট্যাপ টু শেয়ার ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ১৭ সংস্করণ থাকতে হবে।
ট্যাপ টু শেয়ার ব্যবহার করতে ফোনের ‘শেয়ার’ কার্ডে যেতে হবে। সেখান থেকে যোগাযোগের তথ্য, অ্যাপ, ছবি ও অন্যান্য ফাইল আদান–প্রদান করা যাবে। এ জন্য দুটি ফোনই আনলক অবস্থায় পাশাপাশি এনে একে অপরের সঙ্গে স্পর্শ করাতে হবে। ফোন দুটির মধ্যে সংযোগ স্থাপনে কাজ করবে এনএফসি প্রযুক্তি। ফোন দুটি স্পর্শ করালে পর্দায় আলোর পরিবর্তন দেখা যাবে। এর অর্থ, ট্যাপ টু শেয়ার সুবিধাটি সক্রিয় হয়েছে। এরপর ব্যবহারকারীরা সহজেই যোগাযোগের তথ্য, ছবি, অবস্থানের লিংক ও বিভিন্ন মিডিয়া ফাইল আদান–প্রদান করতে পারবেন। তথ্য আদান–প্রদান বন্ধ করতে ফোন দুটি পরস্পর থেকে সরিয়ে নিলেই হবে। এতে ফোন দুটির মধ্যে এনএফসি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
ট্যাপ টু শেয়ার সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে। তবে ব্যবহারকারীরা চাইলে সেটি বন্ধও রাখতে পারবেন। এ জন্য ফোনের সেটিংস থেকে ‘গুগল’ অপশনে গিয়ে ‘কুইক শেয়ার’ নির্বাচন করতে হবে। এরপর ‘ট্যাপ টু শেয়ার’ অপশনটি বন্ধ করে দিলেই হবে।
গুগল জানিয়েছে, পিক্সেল ফোনের ওয়ার্ক প্রোফাইলের অধীন থাকা অ্যাপের সঙ্গে এই সুবিধা ব্যবহার করা যাবে না।
প্রাথমিকভাবে পিক্সেল ও স্যামসাংয়ের নির্দিষ্ট কিছু ফোনে চালু হলেও ট্যাপ টু শেয়ার সুবিধাটি অন্য অ্যান্ড্রয়েড ফোনেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে গুগলের। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ আরও বেশি অ্যান্ড্রয়েড ডিভাইসে সুবিধাটি চালু করা হবে।
সূত্র: টেক২ ডটকম

Source - www.prothomalo.com ↗