ময়মনসিংহ নগরে ‘সাইকো গ্যাং কিলার’ বা পিজিকে নামে একটি কিশোর গ্যাংয়ের তথ্য পেয়েছে পুলিশ, যার নেতৃত্বে রয়েছে নবম শ্রেণির এক শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে মিছিল করারও তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সাইকো গ্যাং কিলারের নেতৃত্ব দেওয়া কিশোরের ফেসবুকের পরিচিতিতে লেখা রয়েছে, ‘সাইকো গ্যাং কিলার’ ও ‘ময়মনসিংহ টপ ব্রাদারহুড সিন্ডিকেট’। এই কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে শহরের বিভিন্ন গলিতে উচ্চ শব্দ ও গতিতে মোটরসাইকেল চালিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ রয়েছে।
১ নভেম্বর ওই কিশোরকে ট্যাগ করে আরেক কিশোর ফেসবুকে একটি ফটোকার্ড পোস্ট করে। তাতে ২০ নভেম্বর বেলা আড়াইটায় ‘সাইকো গ্যাং কিলার (পিজিকে) ভাই ব্রাদার শোডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়ে সবাইকে আমন্ত্রণ জানানো হয়। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার দুপুরে জেলা পুলিশ লাইনস ও কাশর এলাকায় কয়েক শ কিশোরকে নিয়ে মিছিল বের করা হয়। পরে মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ময়মনসিংহে নতুন আতঙ্ক ‘সাইকো গ্যাং কিলার’, নেতৃত্বে নবম শ্রেণির ছাত্র

ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, দুটি মোটরসাইকেলে মিছিলের সামনে থেকে ভিডিও ধারণ করে এগিয়ে যাচ্ছে কয়েকজন। মিছিল থেকে জয় বাংলাসহ বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। পরে মিছিলটি স্থানীয় একটি মাঠে গিয়ে স্লোগান দিয়ে শেষ হয়।
আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ও ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্রসাইকো গ্যাং কিলারের সদস্যরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া, ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধমকি ও ছোটখাটো হামলার মতো অপরাধে জড়িত থাকার তথ্য পুলিশের কাছে ছিল। গতকালের ঘটনার পর তাদের তৎপরতা সম্পর্কে বিস্তারিত জানতে আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।মিছিলের খবর পেয়ে বিকেলে ছয় কিশোরকে আটক করে পুলিশ। তাদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। আটক কিশোরদের মধ্যে দুজন নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যরা মুঠোফোন মেরামত, অটোরিকশা মেরামত ও জুতার দোকানে কাজ করে। একজন বাসের চালকের সহকারী।
গতকাল রাতে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের পলাতক সদস্য হিসেবে চিহ্নিত কয়েকজনের নেতৃত্বে মিছিলটি আয়োজন করা হয়। মিছিলে অংশ নেওয়া কিশোরদের প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল।
কিশোর অপরাধী দলের নেতৃত্বে থাকা কিশোরের ফেসবুক ঘেঁটে দেখা গেছে, প্রায় এক বছর ধরে সে মোটরসাইকেল নিয়ে এবং কিশোরদের সঙ্গে দল বেঁধে বিভিন্ন এলাকায় মহড়া দিত। নগরের কাশর ও জয়নুল আবেদিন উদ্যান এলাকাকে ঘিরে তার ও অনুসারীদের তৎপরতা ছিল। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হকের সমর্থনে কিশোর গ্যাংটি মিছিল করে বলে বিভিন্ন ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়। গতকাল মিছিলের পর মধ্যরাতে ওই কিশোরীরের বাসায় ভাঙচুর চালিয়েছে একটি দল।
ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, সাইকো গ্যাং কিলারের সদস্যরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া, ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধমকি ও ছোটখাটো হামলার মতো অপরাধে জড়িত থাকার তথ্য পুলিশের কাছে ছিল। গতকালের ঘটনার পর তাদের তৎপরতা সম্পর্কে বিস্তারিত জানতে আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের নেতৃত্বে কারা রয়েছে, কারা সহযোগিতা করছে এবং গোষ্ঠীগুলোর বিস্তৃতি কতটুকু, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন আরও বলেন, ময়মনসিংহ শহরে এ ধরনের একাধিক গোষ্ঠীর অস্তিত্বের তথ্য পাওয়া গেছে। তবে এগুলো পৃথক গোষ্ঠী, নাকি একই গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন নামে সক্রিয়, তা যাচাই করা হচ্ছে। আটক ছয়জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Source - www.prothomalo.com ↗