নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে গ্যাস জমে বিস্ফোরণ ও আগুনে স্বামী–স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর এলাকায় একটি চারতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন শাহীন আলম (৩০), তাঁর স্ত্রী লিমা আক্তার (২৬), শাহীনের ছোট ভাই সাহেদ আলী (২৫) ও লিমার আত্মীয় মো. হোসেন (২৪)। হোসেন কদিন আগে শাহীনের বাসায় বেড়াতে এসেছিলেন। শাহীন ও সাহেদের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার কুমারপাড়া এলাকায়। লিমা ও হোসেনের বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলায়। শাহীন চাকরিসূত্রে সপরিবার পশ্চিম মাসদাইর এলাকার ওই ভাড়া বাসায় থাকেন।
ফতুল্লায় চুলা জ্বালাতেই বিস্ফোরণ, স্বামী–স্ত্রীসহ চারজন দগ্ধ

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ ভোরে লিমা রান্নার জন্য চুলা জ্বালাতেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আগুনে লিমাসহ ফ্ল্যাটে থাকা অন্য তিনজনও দগ্ধ হন। ঘরের আসবাবপত্রেও আগুন ধরে যায়। শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দগ্ধ চারজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন প্রথম আলোকে বলেন, চুলার সুইচ সারা রাত খোলা ছিল। রাতে গ্যাস বেরিয়ে পুরো ঘরে জমে যায়। সকালে চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের পাইপলাইনে সরবরাহের চাপ কম থাকায় চুলার সুইচ বন্ধ করা হয়নি। পরে হঠাৎ সরবরাহ শুরু হলে দরজা–জানালা বন্ধ থাকায় ফ্ল্যাটের ভেতরে গ্যাস জমে যায়।
ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে আব্দুল্লাহ আল আরেফিন বলেন, তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড়। আজ শনিবার ভোরে ফতুল্লার পশ্চিম মাসদাইরেডাইং কারখানায় বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু
ফতুল্লায় একটি ডাইং কারখানায় গত বৃহস্পতিবার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিকের একজন মারা গেছেন। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার প্রথম আলোকে মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
মারা যাওয়া শ্রমিকের নাম পাশা (৪০)। তাঁর বাড়ি ফতুল্লার ইসদাইর এলাকায়। চিকিৎসাধীন অপর শ্রমিক রঞ্জিতও (৩৮) একই এলাকার বাসিন্দা।
চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, পাশার শরীরের ৮৭ শতাংশ ও রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল। দুজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শেষ পর্যন্ত পাশাকে বাঁচানো যায়নি। রঞ্জিতের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসা চলছে।

Source - www.prothomalo.com ↗