রমজানে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হলেও এবার ট্রাকের সংখ্যা বাড়ছে ৭০টি। এতে নতুন করে আরও ৬ লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন বলছে সংস্থাটি।
রোজা এলে চাহিদা বাড়ে ভোজ্যতেল, ছোলা, চিনি, ডাল ও খেজুরের। বাজারে চড়া দামের কারণে টিসিবির ওপর ভরসা করেন স্বল্প আয়ের অনেকে। প্রতিবছর রমজান শুরুর আগে এসব পণ্য বিক্রি শুরু করে সংস্থাটি।
এবারো ভোগ্যপণ্য বিক্রির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে ছোলা। ভোজ্যতেল, চিনি, ডাল ও খেজুর, আমদানির পাশাপাশি দেশীয় উৎস থেকেও সংগ্রহ করা হয়েছে।
টিসিবি মুখপাত্র শাহাদত হোসেন জানান, প্রতিদিন ঢাকায় ৬৫টি ট্রাকে পণ্য বিক্রি হবে। চট্টগ্রামে কাজ করবে ৩০টি ট্রাক। এছাড়া অন্যান্য সিটি করপোরেশন এলাকায় ১৫টি করে ট্রাক থাকবে। কার্যক্রম চলবে ২০ দিন। পণ্য কিনতে পারবে সবাই। তবে দাম এখনো নির্ধারণ করেনি টিসিবি।
রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি

কম দামে পণ্য বিক্রির উদ্যোগ ইতিবাচক উল্লেখ করে, প্রকৃত দরিদ্ররা যেন সুফল পায় সেদিকে সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদের।
খোলা ট্রাকের পাশাপাশি ফ্যামিলি কার্ডধারীরা সারাবছর নির্ধারিত ডিলার থেকে টিসিবির পণ্য কিনতে পারবেন।
The post রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗