ক্রিকেটে ব্যাটিং মানেই এখন শুধু ক্ল্যাসিক শটের প্রদর্শনী নয়; বরং উদ্ভাবন, সাহস আর অবিশ্বাস্য সব কারিকুরির মঞ্চ। টি–টুয়েন্টিতে আগ্রাসী ব্যাটিং ক্রিকেটের প্রচলিত শটের ধারণাকেই দিয়েছে নতুন চ্যালেঞ্জ।
রশিদ খান, সূর্যকুমার যাদব, গ্লেন ম্যাক্সওয়েল থেকে ন্যাটালি শিভার-ব্রান্ট—তারকাদের হাত ধরে বেশ কয়েকটি শট পেয়েছে আলাদা পরিচিতি। কোনোটিতে আছে নিখুঁত টাইমিং, কোনোটিতে কবজির জোর, আবার কোনোটিতে স্রেফ কল্পনাকেও হার মানানো উদ্ভাবন। ক্রিকেটের সেই বিচিত্র ও বিস্ময়জাগানিয়া শটগুলোর গল্প নিয়েই এ আয়োজন।
নো লুক শট
এই শটে ব্যাটসম্যান বলের দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেন, তবু শটটি ঠিক জায়গায় লাগে। মনে হয় যেন না দেখেই মারলেন! এই শটের নাম এলে সবার আগে আসে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচারের নাম। ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার নিয়মিত এই শট খেলতেন। এখন দক্ষিণ আফ্রিকার ডেভাল্ড ব্রেভিস, পাকিস্তানের সাইম আইয়ুবও এই শট নিয়মিত খেলেন।
তাসকিনের বলে পান্ডিয়ার সেই নো লুক র্যাম্প শট —আধুনিক ক্রিকেটে যে আজব শটগুলো খেলা হয়

রশিদের ‘স্নেক শট’
রশিদ খান নিজেই এই শটের নাম দিয়েছেন ‘স্নেক শট’। এটি ‘হেলিকপ্টার শটের’ মতো হলেও পার্থক্য হলো, তিনি বলটি এক ঝটকায় ওপরে তোলেন এবং সঙ্গে সঙ্গে ব্যাট আবার আগের অবস্থানে ফিরে আসে, ঠিক যেভাবে সাপ হঠাৎ ছোবল মেরে নিজের জায়গায় ফিরে যায়।
রশিদ খান নিজেই এই শটের নাম দিয়েছেন ‘স্নেক শট’।সুইচ হিট
এই শটে বোলার বল ছাড়ার ঠিক আগে ব্যাটসম্যান হঠাৎ ডানহাতি থেকে বাঁহাতি হয়ে যান, অথবা বাঁহাতি থেকে ডানহাতি। এটা রিভার্স সুইপ শটের মতো, কিন্তু এখানে ব্যাট ধরার হাতও বদলানো হয়। অনেকটা বেসবলের সুইচ হিটিংয়ের মতো। ক্রিকেটে এর শুরুটা কেভিন পিটারসেনের হাত ধরে। এখন গ্লেন ম্যাক্সওয়েলের ‘গো টু শট’। এই শটে এক শ মিটার দূরত্বের ছক্কা মারার উদাহরণও আছে তাঁর। ম্যাক্সওয়েলের সতীর্থ ডেভিড ওয়ার্নারও এই শট খেলে থাকেন।
ম্যাক্সওয়েলের সুইচ হিট বোলারদের জন্য আতঙ্ক। এই শটে তিনি বেশ সফলহেলিকপ্টার ফ্লিক
মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শটের পরের রূপ এটি। ধোনির বিখ্যাত হেলিকপ্টার শটকে নতুন মাত্রায় নিয়ে গেছেন টি-টুয়েন্টি ক্রিকেটের একজন ব্রান্ড অ্যাম্বাসেডর সূর্যকুমার যাদব। সূর্য এই শট খেলেন মিডউইকেট লক্ষ্য করে, তিনি শটটি কবজির নিখুঁত ব্যবহার করে খেলেন।
সূর্যর হেলিকপ্টার ফ্লিক।র্যাম্প শট
র্যাম্প শটে ব্যাটসম্যান শরীরের কাছে আসা বলকে ব্যাট নিচু করে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে বা পাশ দিয়ে থার্ডম্যান অঞ্চলে পাঠান। এবি ডি ভিলিয়ার্স, সূর্যকুমার যাদবরা এই শট খেলেছেন। তবে এটিকে হার্দিক পান্ডিয়া নতুন উচ্চতায় নিয়ে গেছেন। ২০২৪ সালে বাংলাদেশ সিরিজে তাসকিন আহমেদের বলে তিনি খেলেছিলেন নো লুক র্যাম্প শট।
পান্ডিয়ার নো লুক র্যাম্প শট। ‘নো’ বলের বড় মাশুল দিচ্ছে বাংলাদেশ, অন্যদের কী হালপ্যাডল স্কুপ
প্যাডল স্কুপে ব্যাটসম্যান স্টাম্পের দিকে সরে গিয়ে ব্যাট চামচের মতো ধরে বলকে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে তুলে দেন। জিম্বাবুয়ের ডগলাস ম্যারিলিয়ার এই শট খেলতেন, আর তিলকারত্নে দিলশান একে জনপ্রিয় করেন ‘দিলস্কুপ’ নামে। এখন টি-টুয়েন্টিতে দ্রুত রান তোলার জন্য অনেকেই এই শট খেলেন। ইংলিশ কিংবদন্তি জো রুট খেলেন রিভার্স স্কুপ। তিনি টেস্টেও শটটি নিয়মিত খেলেন।
টেস্টে নিয়মিত রিভার্স স্কুপ খেলছেন রুটওলি পোপের ‘রং ফুট সুইপ’
সুইপ শট এখন কমবেশি সবাই খেলেন। তবে ওলি পোপের মতো কেউ খেলেন না। তিনি ব্যাকফুট দিয়ে এমনভাবে সামনে এগিয়ে আসেন যে মনে হয় সামনে হাঁটছেন, তারপর ওই অবস্থায়ই সুইপ করেন। এটি সাধারণ সুইপ হলেও ভঙ্গিটা একেবারে নতুন। রশিদ খান ও শাদাব খানের বিপক্ষে ভাইটালিটি ব্লাস্টে তিনি এই শট খেলেছেন।
দ্য ‘নাটমেগ’ শট
ফুল লেংথের বল। তবে ব্যাটসম্যানের সামনে খেলার সুযোগ নেই। যথেষ্ট জায়গা না থাকায় সামনে খেলতে গেলে হতে পারে বিপদ। তাই সোজা ব্যাট চালানোর সুযোগ না পেয়ে, পা দুটি ফাঁক করে পায়ের মাঝ দিয়ে বল পাঠান বাউন্ডারিতে, এই অদ্ভুত শটের নামই নাটমেগ। এই শটকেই বিখ্যাত করেছেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার ন্যাটালি শিভার-ব্রান্ট।
যেভাবে দ্য ‘নাটমেগ’ শট খেলা হয়।তবে এই শট শিভার প্রথম খেলেন, তা নয়। আগেও ছেলেদের ক্রিকেটে এমন শট দেখা গেছে। একে একসময় ‘ড্র শট’ বলা হতো। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথও এই শট আগে খেলেছেন। তবে এটি শিভারের শট নামেই বেশি পরিচিত।
ফাইনালের দৌড়ে হোঁচট নাজমুলদের, এখন এগিয়ে কারা

Source - www.prothomalo.com ↗