প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফল উৎসব, বৃক্ষরোপণ ও ক্রীড়াসামগ্রী বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শুক্রবার (২০ নভেম্বর) জবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল মামুন ডেনি সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে আগামী রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২ প্রকারের ফল নিয়ে ফল উৎসবের আয়োজন করা হবে। একই দিন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হবে।
এ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেরানীগঞ্জে অবস্থিত দ্বিতীয় ক্যাম্পাসে ৬২টি গাছ রোপণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জবি ছাত্রদলের আহ্বায়ক
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ৬২ রকমের ফল নিয়ে উৎসব করবে জবি ছাত্রদল

মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন এ কর্মসূচি ঘোষণা করেছেন। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, দেশ গঠনে ইতিবাচক রাজনীতি এবং সবুজ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার দর্শন তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
Source - www.bd24live.com ↗