একটি নিষিদ্ধ সংগঠন দেশকে অস্থিশীল করতে উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। গ্রাম পুলিশের উদ্দেশে তিনি বলেছেন, “সংগঠনটি চিরাচরিতভাবে অগ্নিসংযোগ, যানবাহন ও অফিস-আদালত পোড়ানো এবং মানুষ হত্যা করছে। এসব নাশকতা প্রতিহত করতে আপনারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন।”