তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ৩১’-এ আলোচনা অচলাবস্থায় পড়েছে। নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তির বিষয়ে দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারায় রাতভর আলোচনা চললেও কোনো সমাধান মেলেনি। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।