রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জেসিএক্স বিজনেস টাওয়ারের ১২তম তলায় এস রহমান প্রপার্টিজের নতুন নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকে ৩০ তলা বিশিষ্ট অত্যাধুনিক বাণিজ্যিক ভবন ‘এসআরপি টাওয়ার’ প্রকল্পের শেয়ার বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।