মানুষের জীবনে আনন্দের উপলক্ষ আসে নানা পথে। কাঙ্ক্ষিত কোনো সংবাদ, দীর্ঘ প্রতীক্ষার অবসান, বিপদমুক্তি কিংবা প্রিয়জনের সফলতা হৃদয়কে আনন্দে ভরিয়ে দেয়। এমন মুহূর্তে মানুষ সাধারণত উচ্ছ্বাস প্রকাশ করে, আনন্দ উদ্যাপন করে। কিন্তু একজন মুমিনের আনন্দ প্রকাশের সঙ্গে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও জড়িত থাকা উচিত।
ইসলাম আনন্দের মুহূর্তেও আল্লাহকে স্মরণ করার শিক্ষা দিয়েছে। রাসুল (সা.)-এর জীবনাচারে এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। তাঁর সুন্নাহ থেকে জানা যায়, সুসংবাদের সময় কীভাবে একজন মুমিনের আনন্দও ইবাদতে পরিণত হতে পারে।
১. আল্লাহর প্রশংসায় দোয়া পাঠ
সুসংবাদ পেলে আল্লাহর প্রশংসা করা নবীজির একটি বিশেষ আমল ছিল। আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, নবীজি (সা.) পছন্দনীয় কিছু দেখলে এই দোয়া পড়তেন, ‘আলহামদু লিল্লাহিল্লাজি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত।’
কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

অর্থ: ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যাঁর অনুগ্রহে যাবতীয় কল্যাণকর কাজ পূর্ণতা লাভ করে।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৮০৩)
এই ছোট্ট দোয়ায় কৃতজ্ঞতার গভীর শিক্ষা রয়েছে। মানুষ অনেক সময় নিজের যোগ্যতা, চেষ্টা, দূরদর্শিতা, সময়োপযোগী সিদ্ধান্ত ও নিখুঁত পরিকল্পনাকে সফলতার কারণ মনে করে। কিন্তু মুমিনের বিশ্বাস হলো, চেষ্টা মানুষের দায়িত্ব, আর সফলতা হলো আল্লাহর অনুগ্রহ।
যখন কোনো আনন্দের সংবাদ আসত অথবা তাঁকে কোনো সুসংবাদ দেওয়া হতো, তখন তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেজদায় লুটিয়ে পড়তেন।মহানবী (সা.) যেভাবে সুসংবাদ দিতেনতবে আনন্দের মুহূর্তের মতো অপছন্দনীয় পরিস্থিতিতেও নবীজি (সা.) আল্লাহর প্রশংসা করতেন। আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত একই হাদিসের দ্বিতীয় অংশে এসেছে, রাসুল (সা.) অপছন্দনীয় কিছু দেখলে বলতেন, ‘আলহামদু লিল্লাহি আলা কুল্লি হাল।’
অর্থ: ‘সব অবস্থায় আল্লাহর জন্যই যাবতীয় প্রশংসা।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৮০৩)
জীবনের সব প্রত্যাশা পূরণ হয় না। কখনো আনন্দের সংবাদ মেলে, কখনো মন খারাপ করার মতো খবর শুনতে হয়। কিন্তু পরিস্থিতি যেমনই হোক, আল্লাহর প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা বজায় রাখাই মুমিনের বৈশিষ্ট্য। এই দোয়া সেই মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে।
২. কৃতজ্ঞতার সেজদা
সুসংবাদ পেলে নবীজি (সা.) শুধু মুখের প্রশংসায় সীমাবদ্ধ থাকতেন না, যখন কোনো আনন্দের সংবাদ আসত অথবা তাঁকে কোনো সুসংবাদ দেওয়া হতো, তখন তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেজদায় লুটিয়ে পড়তেন। (সুনানে তিরমিজি, হাদিস: ১৫৭৮)
এ আমলকে ইসলামের পরিভাষায় ‘সিজদা আশ–শোকর’ বলা হয়। আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো নিয়ামত লাভ, বিপদমুক্তি কিংবা আনন্দদায়ক সংবাদ পাওয়ার পর কৃতজ্ঞতাস্বরূপ এ সিজদাহ করা হয়। এর মাধ্যমে বান্দা কৃতজ্ঞচিত্তে স্বীকার করে, জীবনের প্রতিটি কল্যাণের প্রকৃত উৎস কেবল আল্লাহ–তাআলা।
নেয়ামতের কৃতজ্ঞতা আদায়ের সঠিক পদ্ধতি কোনটিআমাদের সমাজে আনন্দ এলে নানা আয়োজন হয়, পার্টি বা উদ্যাপন হয়। কিন্তু সেই আনন্দের সঙ্গে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস খুব বেশি চোখে পড়ে না।কৃতজ্ঞতা প্রকাশে সাহাবিদের সিজদা
সাহাবিদের কাছেও এটি ছিল সুপরিচিত আমল। কাব ইবনে মালিক (রা.) তাবুক যুদ্ধে অংশ না নেওয়ায় দীর্ঘ পঞ্চাশ দিন সামাজিকভাবে বর্জিত অবস্থায় কাটান। সেই কঠিন সময়ে তাঁর কাছে পৃথিবী সংকীর্ণ হয়ে এসেছিল।
অবশেষে যখন তাঁর তওবা কবুলের আয়াত নাজিল হলো, তখন সালা পাহাড়ের চূড়া থেকে এক ব্যক্তি উচ্চ স্বরে সুসংবাদ শোনালেন।
সেই আওয়াজ শোনামাত্র কাব (রা.) সিজদাহে লুটিয়ে পড়লেন। সুসংবাদদাতাকে তিনি নিজের পরনের কাপড় উপহার দিলেন। মসজিদে পৌঁছালে তালহা ইবনে ওবাইদুল্লাহ (রা.) দৌড়ে এসে তাঁকে অভিনন্দন জানালেন।
নবীজির চেহারা তখন আনন্দে উজ্জ্বল, আর তিনি একে কাবের জীবনের সর্বোত্তম দিন বলে সুসংবাদ দিলেন। (সহিহ বুখারি, হাদিস: ৪৪১৮)
আমাদের সমাজে আনন্দ এলে নানা আয়োজন হয়, পার্টি বা উদ্যাপন হয়। কিন্তু সেই আনন্দের সঙ্গে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস খুব বেশি চোখে পড়ে না।
অথচ যে আনন্দ আল্লাহর স্মরণের মাধ্যমে শুরু হয়, তা বান্দাকে তাঁর আরও কাছাকাছি নিয়ে যায়। সুসংবাদ তখন কেবল ক্ষণিকের উচ্ছ্বাস থাকে না, হয়ে ওঠে ইবাদতের এক অনন্য উপলক্ষ।
ফয়জুল্লাহ রিয়াদ : শিক্ষক, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, ঢাকা
যে ৪ আমলে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে

Source - www.prothomalo.com ↗