Bangladesh · 2026-11-22 09:11:31

নিউজিল্যান্ডের মাটিতে ভারতের ইতিহাস, ৭২০ রান তুলে গড়েছে রেকর্ডের পর রেকর্ড

নিউজিল্যান্ডের মাটিতে ভারতের ইতিহাস, ৭২০ রান তুলে গড়েছে রেকর্ডের পর রেকর্ড
নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ল ভারত। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। এটি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ সংগ্রহ। নিউজিল্যান্ডের মাটিতেও এক ইনিংসে সর্বোচ্চ।
এর আগে ১৯৯৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৬৬০ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটিও এসেছিল এই মাঠে।
নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল নিউজিল্যান্ডেরই। ২০১৯ সালে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ৭১৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকেরা। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখল ভারত।
ওয়েলিংটনে ৭২০ রান করার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে পঞ্চমবারের মতো ৭০০ রানের বেশি সংগ্রহ গড়ল ভারত। এই তালিকায় এখন দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সাতটি ৭০০ এর বেশি রানের ইনিংস নিয়ে সবার ওপরে শ্রীলঙ্কা।
টেস্ট ক্রিকেটে পঞ্চমবারের মতো ৭০০ রানের বেশি সংগ্রহ গড়ল ভারতওয়েলিংটনে ভারতের ৭২০ রানের ইনিংসটি এখন তাদের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৭ উইকেটে ৭৫৯ রান। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে এই রান করেছিল ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেটে ৭২৬ রান, সেটি এসেছিল ২০০৯ সালে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে।
নিখোঁজ সংবাদ: অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ, পাবে কোথায়ভারতের ইনিংসে হয়েছে আরও একটি বিরল রেকর্ড। ভারতের ইনিংসের প্রথম ৭ জুটিতেই এসেছে পঞ্চাশোর্ধ রানের জুটি, যা টেস্ট ইতিহাসেই প্রথম।
এ ছাড়া ভারতের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের প্রত্যেকেই অন্তত ৮০ রান করেছেন। টেস্ট ক্রিকেটে এমন ঘটনা এর আগে ঘটেছে মাত্র একবার। ২০১৪ সালে আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ৩ উইকেটে ৫৬৬ রানের ইনিংসে দলের প্রথম পাঁচ ব্যাটসম্যানই ৮০ বা তার বেশি রান করেছিলেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম ইনিংস লিড ৩৫২ রানের।
মুশফিক নেই, এবার কি তবে চার পেসার খেলাবে বাংলাদেশ

Source - www.prothomalo.com ↗