শুভ সকাল। আজ ২২ এপ্রিল, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের ২০–৩০টি বাড়িতে হামলা–আগুন
নড়াইলের কালিয়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর একটি বাড়ির চিত্র। আজ শনিবার সকালে উপজেলার বেন্দারচর গ্রামেনড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতাকে হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ কয়েকজন নেতা–কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর গ্রামে এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

ভারত, মিয়ানমার, তাইওয়ান, পাকিস্তান, চীন থেকে এসে বাংলাদেশে অপরাধ
বাংলাদেশে অনলাইনে প্রতারণা, জুয়া, মাদক, সোনা চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বিদেশি নাগরিকদের একটা অংশ। এমন নানা অপরাধের ঘটনায় গত দুই বছরে বিভিন্ন দেশের ৬৩৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত পড়ুন...
কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব
কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান (বাঁয়ে) এবং আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহএখনো পর্যন্ত মহাসচিব পদে নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। শুক্রবার তিনি ১০টি ভোট পেয়েছেন, যা এই পদে নির্বাচিত হওয়ার জন্য যথেষ্ট। তবে নির্বাচিত হতে হলে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন—সবার সমর্থন পেতে হবে, কারও ভেটো বা আপত্তি থাকা চলবে না। এই পাঁচ দেশ থেকে দুটি ভোট গ্রিনস্প্যানের বিপক্ষে গেছে। বিস্তারিত পড়ুন...
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরাই কি এখন হামলার লক্ষ্যবস্তু
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের ওপর একের পর এক হামলা, হুমকি ও হেনস্তার ঘটনা ঘটছে। কারও গ্রামের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, কাউকে চাপাতি নিয়ে হামলা করা হচ্ছে। কেউ পাচ্ছেন হত্যার হুমকি, কেউ বিদেশের মাটিতে হেনস্তার শিকার হচ্ছেন। সম্প্রতি দুই সপ্তাহে এমন অন্তত আটটি ঘটনার খবর সামনে এসেছে। আক্রান্তদের প্রায় সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক কিংবা জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত তরুণ। বিস্তারিত পড়ুন...
মুকুটের আড়ালে কেলেঙ্কারি, ৭৪ বছরের মিস ইউনিভার্সের ১০ বিতর্ক
মিস ইউনিভার্সের আলোচিত ১০ বিতর্ক। কোলাজঝলমলে মঞ্চ, চোখধাঁধানো পোশাক, হাসিমুখে হাত নাড়ানো সুন্দরীরা, আর শেষ মুহূর্তে বিজয়ীর মাথায় বসানো হীরার মুকুট—মিস ইউনিভার্স মানেই যেন রূপকথার এক আয়োজন। কিন্তু সাত দশকের বেশি সময়ের এই প্রতিযোগিতার ইতিহাস ঘাঁটলে দেখা যায়, মুকুটের পেছনে জমে আছে বিতর্ক, অপমান, কান্না, বিচারকদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, এমনকি বিজয়ী ঘোষণার ভয়াবহ ভুলও। বিস্তারিত পড়ুন...

Source - www.prothomalo.com ↗