রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে মিরপুরের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান পুলককে (৫৬) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
শনিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় ডিএমপির ইনভেস্টিগেশন বিভাগের একটি দল কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে আক্তারুজ্জামান পুলককে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, গ্রেপ্তার পুলক সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মদদদাতা এবং অর্থের জোগানদাতা হিসেবে কাজ করতেন।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাফরুল
রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ভিপি গ্রেপ্তার
থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
Source - www.bd24live.com ↗