দেশের বাজারে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরি প্রতি ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা, যা টানা দরপতনের পর অবশেষে ২ লাখ টাকার নিচে নামল। রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।