ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সারা দেশে বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, শনিবার সারা দেশে বৃষ্টি হলেও আজ থেকে তা কমতে শুরু করবে। বৃষ্টি শেষে ২৫ নভেম্বর থেকে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
গত ১৪ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ, সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়। ১৫ নভেম্বর তা আরও ঘনীভূত হয়ে রূপ নেয় নিম্নচাপে। পরদিন যা রূপান্তরিত হয় পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় – আকভান-এ। আকভান ১৭ ও ১৮ নভেম্বর সাগরে অবস্থান নিয়ে শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়। শুক্রবার তা ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হেনে অবশেষে দুর্বল হয়।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, বর্তমানে লঘুচাপ আকারে উড়িষ্যার আশেপাশের এলাকায় অবস্থান করছে এবং দুর্বল হয়ে যেতে পারে পরবর্তীতে। ওটার প্রভাব এখনো কিছুটি রয়ে গেছে বাংলাদেশে। এর প্রভাবে আকাশ কিছুটা মেঘলা। বৃষ্টিপাত হচ্ছে।
আরও দু–তিন দিন বৃষ্টি হয়ে সামান্য বাড়তে পারে ঠান্ডা

তিনি বলেন, আজ থেকে আগামী ২৪ ঘণ্টা সারা দেশেই কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে। কোনো কোনো স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে বৃষ্টি হতে পারে। তবে গতদিনের মত সারা দিনব্যাপী বৃষ্টি না ও হতে পারে। থেমে থেমে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী সোমবার বৃষ্টিপাত অনেকটাই কমে আসতে পারে। এ সময় তৃলনামূলক বেশি বৃষ্টি হবে ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগে। শনিবার সারা দেশেই বৃষ্টিপাত হলেও রোববার বৃষ্টি হতে পারে কেবল ওই পাঁচ বিভাগেই। এ সময় বাকি তিন বিভাগে সামান্য বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ২৩ তারিখে বৃষ্টিপাতে পরিমান আরও অনেক কমে আসতে পারে। সারা দেশে কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি একটু বেশি থাকতে পারে। ২৪ তারিখে বৃষ্টিপাতের পরিমান অনেকাংশে কমে আসতে পারে। কোনো কোনো এলাকা পুরোপুরি শুকনো হয়ে যেতে পারে। রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকতে পারে। ২৫ তারিখ থেকে একেবারে শুকনো আবহাওয়া পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
আবহাওয়াবিদদের মতে, বৃষ্টি শেষে আগামী বুধবার থেকে সারা দেশে রাতের তাপমাত্রা কমে আসতে পারে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। নভেম্বরের শেষ নাগাদ বাড়বে শীতের অনুভূতি। এল নিনোর প্রভাব থাকায় এবার শীতকালে বৃষ্টি নাও হতে পারে। সেক্ষেত্রে শীতের তীব্রতা থাকবে তুলনামূলকভাবে কম।
The post আরও দু–তিন দিন বৃষ্টি হয়ে সামান্য বাড়তে পারে ঠান্ডা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗