Bangladesh · 2026-11-22 10:00:00

যেভাবে জিটিএ সিক্সের ক্যারেক্টার আর্টিস্ট হলেন বাংলাদেশের সালমান রহমান

যেভাবে জিটিএ সিক্সের ক্যারেক্টার আর্টিস্ট হলেন বাংলাদেশের সালমান রহমান
১৩ বছরের অপেক্ষা শেষে গত ১৯ নভেম্বর মুক্তি পেয়েছে জিটিএ সিক্স। সেই গেমের ডিজাইন টিমে কাজ করেছেন ৩৪ বছর বয়সী এই বাংলাদেশি ডিজাইনার।
২০১৩ সাল থেকে গ্র্যান্ড থেফট অটোর (জিটিএ) নতুন সংস্করণের অপেক্ষায় ছিলেন ভক্তরা। ২০২৬ সালে এসে মিলল সেই অপেক্ষার ফল। পাক্কা ১৩ বছর! ১৯ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে জিটিএ সিক্স। স্বভাবতই খেলার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন পুরো বিশ্বের গেমাররা। কোটি ভক্তরা যে গেম খেলছেন, সেই সিরিজের সঙ্গে জড়িয়ে আছে সালমান রহমান অন্তরের নাম। জিটিএ–এর গেম ডেভলপার কোম্পানি রকস্টার টরন্টোর ডিজাইন টিমে কাজ করেন ৩৪ বছর বয়সী এই বাংলাদেশি ডিজাইনার।
ছোটবেলা থেকেই অন্তরের আর্টিস্ট হওয়ার ইচ্ছা ছিল। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এএইচএসসি শেষ করে তাই চারুকলায় প্রবেশ করতে চেয়েছিলেন। কিন্তু বাবা-মায়ের অনিচ্ছায় ভর্তি হন আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, স্থাপত্যে। মনের মধ্যে কিন্তু আর্টিস্ট হওয়ার স্বপ্নটা থেকেই যায়।
স্থাপত্য পাস করে চার বন্ধু মিলে একটি আর্কিটেকচারাল ফার্মও খুলেছিলেন। কিন্তু যে কাজের প্রতি মনের টান, প্রাণের নেশা, সেটাকে কি আর পেশার জালে আটকে রাখা সম্ভব? স্থাপত্যের পাশাপাশি তাই চলতে থাকে গেমের ক্যারেক্টার তৈরির কাজ। এর মধ্যেই সিদ্ধান্ত নেন, গেম নিয়ে পড়তেই বিদেশে যাবেন। ২০১৯ সালে গেম আর্ট বিষয়ে ভর্তি হন কানাডার জর্জ ব্রাউন কলেজে।
কিন্তু পড়াশোনা শুরু হতে না হতেই দুনিয়াজুড়ে হানা দেয় করোনা। কানাডায় থেকেও ক্যাম্পাসে পড়াশোনা করা হলো না। পুরো সময়টা অনলাইনেই শিখতে হয়েছে। সালমান রহমান বলেন, ‘অনলাইনে কাজ করতে গিয়ে বুঝতে পারলাম, এত দিন নিজে নিজে যা শিখেছি, তার থেকে বেশি কিছু এখানে শেখাচ্ছে না। ফলে পড়াশোনার পাশাপাশি নিজের স্কিল বাড়ানোর দিকে নজর দিলাম।’
পুরো বিশ্বে সারা ফেলেছে জিটিএ সিক্স২০২২ সালে শেষ হয় পড়াশোনা, শুরু হলো চাকরি খোঁজা। হঠাৎ একদিন জানতে পারেন, রকস্টারে ক্যারেক্টার ডিজাইনার খোঁজা হচ্ছে। ‘বাকি সব কোম্পানির মতো আমিও পোর্টফোলিও জমা দিই। হঠাৎ একদিন মেইল খুলে দেখি, ওরা ডেকেছে। সরাসরি কথা বলবে। আর সেখান থেকেই শুরু হয় রকস্টার আর জিটিএ সিক্সের সঙ্গে আমার পথচলা।’
বাস্তবে ভিডিও গেমের রেস্তোরাঁ২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে রকস্টার টরন্টোতে যোগদান করেন সালমান রহমান। কাঁটায় কাঁটায় তার ঠিক ৪ বছর পর মুক্তি পেল বহুল প্রতীক্ষিত জিটিএ সিক্স। চার বছরের পরিশ্রম সফলতার মুখ দেখল অবশেষে।
সালমান জানান, ‘প্রথমে যখন কাজ করতে এসেছি, তখন ভাবছিলাম, এত বড় জায়গায় আমার কাজটা কী হবে? কোন কাজটা আমি করব। ভেবেছিলাম হয়তো ছোটখাটো কোনো কাজ দেবে। শুরুতেই জিটিএ সিক্সের ক্যারেক্টার তৈরির কাজ পাব, এমনটা ভাবতেও পারিনি। সেই থেকে টানা চার বছর ক্যারেক্টার নিয়েই কাজ করেছি। আমার মূল কাজ ছিল ব্যাকগ্রাউন্ডে থাকা চরিত্রগুলো নিয়ে। যে চরিত্রগুলো নিয়ে খেলা যায় না, কিন্তু পুরো শহরকে প্রাণোচ্ছ্বল করে রাখে, তাদের তৈরি করা। চরিত্রগুলো দেখতে কেমন হবে, কী পরবে, কী করবে, আমাদের বাকি দলের সঙ্গে মিলে সেটা ঠিক করা।’
গেমের এন্ড ক্রেডিটে আর্টিস্ট হিসেবে সালমান রহমান অন্তরের নামছোটবেলা থেকেই রোল প্লেয়িং গেমের বড় ভক্ত সালমান, ‘জিটিএ সিরিজের সবগুলো গেমই আমার খেলা হয়েছে। এই গেমে এসে তো সরাসরি কাজ করা সুযোগই মিলল। “ডেভিল মে ক্রাই” গেমের দান্তে চরিত্রকে দেখে মনে হয়েছিল, বড় হয়ে আমিও এমন কিছু বানাতে চাই। আর সেই ইচ্ছাটাই পূরণ হয়ে গেল জিটিএ সিক্সে এসে।’
রকস্টারের অফিসে কোনো কাজই একার নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে–ছিটিয়ে থাকা তাদের প্রতিটি স্টুডিওতে একত্রে চলতে থাকে কাজ। সালমানকেও সবার সঙ্গে মিলে কাজ করতে হয়েছে। ‘যখন একটা চরিত্র তৈরি করছি, সেটাকে নিয়ে অ্যানিমেশনের দল কাজ করে। এরপর গেম মেকানিকস দল কাজ করে। সবাই মিলেই গেমটা তৈরি হয়। ফলে এখানে যেমন কাজের চাপ আছে, তেমনই প্রাপ্তির আনন্দও আছে।’
গেম ইন্ডাস্ট্রিতে কাজ করতে আগ্রহীদের জন্য সালমান রহমানের পরামর্শ, ‘সবার আগে উচিত, বেসিকটা ভালোমতো শেখা। যতই প্রযুক্তি আসুক, এআই আসুক, বেসিক যদি শক্ত না থাকে, তবে বেশি দূর আগানো সম্ভব নয়। এত বছর পর এসে আমার জন্যও কথাটা একেবারেই সত্য।’
টানা ৫২ ঘণ্টা না ঘুমিয়ে গেম খেললেন আইশোস্পিড, এতক্ষণ না ঘুমালে শরীরে কী ঘটে

Source - www.prothomalo.com ↗