বিশ্ববাজারে সোনার দাম বেশ কিছুদিন ধরে টানা কমছে। ২০ নভেম্বর এ দাম কমে হয়েছে ৩ হাজার ৫১৯ ডলার, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। অথচ চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে সোনার দাম ছিল ইতিহাসে সর্বোচ্চ: প্রতি আউন্স ৫ হাজার ৫৯৫ ডলার। জানুয়ারিতে সোনার সর্বোচ্চ দামের তুলনায় মাত্র ১০ মাসের মাথায় এ দরপতন এক-তৃতীয়াংশের বেশি। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, ২০১৫ সালের পর এবারই সোনার জন্য সবচেয়ে খারাপ বছর হতে যাচ্ছে।
দেশের বাজারেও সোনার দাম কমছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চলতি মাসে নয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩৪ হাজার ৬৯০ টাকা কমিয়েছে। এর মধ্যে ২০ নভেম্বর এক দিনেই কমেছে ১০ হাজার ৯৫৪ টাকা। এখন এক ভরির দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। গত জানুয়ারিতে এক ভরির খরচ ছিল প্রায় ৩ লাখ ৩০০ টাকা। এ হিসাবে ভরিতে দাম কমেছে ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা।
দেশে এ বছর সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবে

এত দ্রুত দাম কমায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সোনার দাম কি আরও কমবে, নাকি আবার বাড়বে? ভবিষ্যৎ কেউ নিশ্চিত করে বলতে পারে না। তবে অতীতে সোনার বড় দরপতনগুলোর পর কী ঘটেছিল, সেটা তথ্য দিয়ে বিশ্লেষণ করে দেখা যেতে পারে।
কেন কমছে সোনার দাম
সোনা কিনে রাখলে কোনো সুদ পাওয়া যায় না। তাই সুদের হার বাড়লে সোনা ধরে রাখার খরচ বেড়ে যায়। চলতি বছর ঠিক সেটাই ঘটেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ গত ১৬ সেপ্টেম্বর সুদের হার ০ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশ করেছে। ২০২৩ সালের পর এটাই ছিল ফেডারেল রিজার্ভের প্রথম সুদহার বৃদ্ধি। বাজার এখন ডিসেম্বরে আরেক দফা সুদের হার বৃদ্ধির অপেক্ষায় আছে। মার্কিন সরকারি বন্ডের সুদও বেড়েছে, পাশাপাশি শক্তিশালী হয়েছে ডলার। এ তিনটি কারণ একসঙ্গে সোনার দামের ওপর চাপ তৈরি করেছে।
ওদিকে মধ্যপ্রাচ্যে শান্তির আশা ফিকে হয়ে আসায় তেলের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতির শঙ্কা যেমন বেড়েছে, তেমনি সুদের হার আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। সাধারণত যুদ্ধ বা অনিশ্চয়তায় সোনার দাম বাড়ে, কিন্তু এবার যুদ্ধের পরোক্ষ প্রভাব উল্টো কাজ করেছে।
আগেও এমন হয়েছে
বিশ্বব্যাংকের সংকলিত মাসিক গড় দামের তথ্য বিশ্লেষণ করেছে প্রথম আলো। ১৯৭১ সালে মার্কিন ডলারের সঙ্গে সোনার নির্দিষ্ট দামের সম্পর্ক ভেঙে গিয়েছিল ‘নিক্সন শক’-এর কারণে। নিক্সন শক মানে, ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের সোনার রিজার্ভে টান পড়ায় প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বিদেশি সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলোকে ডলারের বদলে সোনা দেওয়ার ব্যবস্থা স্থগিত করেন। এরপর সর্বোচ্চ দাম থেকে অন্তত ১৫ শতাংশ দরপতন হয়েছে আটবার (চলতিবারের দরপতনসহ)।
মাসিক গড় দামের হিসাবে চলতি দরপতন এখন পর্যন্ত প্রায় ১৯ শতাংশ। এ বছরের ফেব্রুয়ারিতে মাসিক গড় দাম ছিল আউন্সপ্রতি ৫ হাজার ২০ ডলার, যা জুলাইয়ে কমে হয় ৪ হাজার ৭৩ ডলার। নভেম্বরের দাম এখনকার পর্যায়ে থাকলে দরপতন দাঁড়াবে ২২ থেকে ২৫ শতাংশে।
দরপতন ২৫ শতাংশে পৌঁছালেও ইতিহাসে এর চেয়ে বড় দরপতন হয়েছে তিনবার। প্রতিবারই আগের সর্বোচ্চ দামে ফিরতে লেগেছে কয়েক বছর, কখনো কয়েক দশক।
.pa-gold-fall-01 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-gold-fall-01 iframe{height:618px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-gold-fall-01 iframe{height:603px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-gold-fall-01 iframe{height:665px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-gold-fall-01 iframe{height:733px!important}}@media (min-width:768px){.pa-gold-fall-01 iframe{height:746px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})(); এ গ্রাফ থেকে দেখা যাচ্ছে, ১৯৭৪-৭৬ সালে সোনার দাম কমে গিয়েছিল ৪০ শতাংশ, যা আগের সর্বোচ্চ দামে ফিরতে লেগেছিল সোয়া তিন বছর। এরপর ১৯৮০ সালের জানুয়ারির সর্বোচ্চ দামের পর ১৯৯৯ সাল পর্যন্ত দাম কমেছিল ৬২ শতাংশ। আগের সর্বোচ্চ দামে ফিরতে সেবার লেগেছিল ২৬ বছর। তৃতীয়বার, ২০১১ সালের সেপ্টেম্বরের সর্বোচ্চ দামের পর ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত দাম কমেছিল ৩৯ শতাংশ। আগের সর্বোচ্চ দাম ছাড়াতে সেবার লেগেছিল প্রায় ৯ বছর, ২০২০ সালের জুলাই পর্যন্ত। কিন্তু ছোট দরপতনগুলো দ্রুত কেটে গেছে। যেমন ২০০৮ সালের বিশ্ব আর্থিক সংকটের সময় দাম ২১ শতাংশ কমে গিয়েছিল, দেড় বছরের মধ্যে সোনার দাম আবার আগের সর্বোচ্চ দাম ছাড়িয়ে গেছে।
অর্থাৎ ইতিহাস বলছে, প্রতিটি বড় দরপতনের পর সোনার দাম শেষ পর্যন্ত আগের সর্বোচ্চ দাম ছাড়িয়েছে। কিন্তু কত দিনে ছাড়াবে, তার কোনো নির্দিষ্ট ধরন নেই। ছোট দরপতনে কখনো কয়েক মাস যেমন লেগেছে, তেমনি বড় দরপতনে কখনো সামলে নিতে লেগে গেছে কয়েক দশক।
.pa-gold-fall-02 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-gold-fall-02 iframe{height:542px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-gold-fall-02 iframe{height:579px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-gold-fall-02 iframe{height:620px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-gold-fall-02 iframe{height:692px!important}}@media (min-width:768px){.pa-gold-fall-02 iframe{height:743px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();টাকার হিসাবে বিষয়টা কী দাঁড়ায়
ওপরের সব হিসাব ডলারে। কিন্তু বাংলাদেশের মানুষ সোনা কেনেন টাকা দিয়ে। আর টাকায় হিসাব করতে গেলে বিষয়টা এত সরল থাকে না, এতে আরও দুটি বিষয় যুক্ত হয়।
প্রথমটি ডলারের দাম। সময়ের সঙ্গে ডলারের বিপরীতে টাকার মান কমেছে। ১৯৯০ সালে এক ডলার কিনতে ৩৫ টাকার মতো লাগত, এখন লাগে প্রায় ১২৫ টাকা। ডলারের দাম বাড়লে বিশ্ববাজারে একই দামের সোনা কিনতে বেশি টাকা লাগে। তাই বিশ্ববাজারে সোনার দাম কমলেও টাকার অঙ্কে দাম ততটা কমে না, আবার টাকার অঙ্কে দাম দ্রুত আগের জায়গায় ফিরে যায়।
দ্বিতীয়টি মূল্যস্ফীতি। প্রতিবছর জিনিসপত্রের দাম বাড়ে। ১০ বছর আগে এক লাখ টাকায় যা কেনা যেত, আজ এক লাখ টাকায় তা কেনা যায় না। তাই সোনা বিক্রি করে আগের সমান টাকা ফেরত পাওয়া মানেই লোকসান পুষিয়ে যাওয়া নয়। আসল প্রশ্ন হলো, সেই টাকায় আগের সমান জিনিস কেনা যায় কি না।
অর্থাৎ টাকায় সোনার প্রকৃত মূল্য ঠিক হয় তিনটি জিনিস একসঙ্গে মিলে। একে তো বিশ্ববাজারে সোনার দাম, তার ওপর ডলারের দাম, এর ওপর মূল্যস্ফীতি। ডলারের দাম বাড়লে লোকসান কিছুটা কমে আর মূল্যস্ফীতি লোকসান বাড়ায়। এই সব হিসাবে নিতে বিশ্বব্যাংকের ডলার-টাকা বিনিময় হারের উপাত্ত এবং বাংলাদেশের ভোক্তা মূল্যসূচকের উপাত্ত ব্যবহার করেছে প্রথম আলো।
একটি উদাহরণ ধরা যাক। ২০১২ সালের সেপ্টেম্বরে টাকার হিসাবে সোনার দাম ছিল সর্বোচ্চ। তখন কেউ ১ লাখ টাকার সোনা কিনলে ২০১৫ সালের ডিসেম্বরে সেটার দাম কমে হয়েছিল প্রায় ৫৯ হাজার ৫০০ টাকা, এ ক্ষেত্রে লোকসান প্রায় ৪০ হাজার ৫০০ টাকা। মূল্যস্ফীতি হিসাবে নিলে লোকসান আরও বেশি। তখন সেই সোনা বিক্রি করে যত জিনিস কেনা যেত, ২০১২ সালে তা কেনা যেত মাত্র ৪৮ হাজার টাকায়। অর্থাৎ ক্রয়ক্ষমতা কমেছিল প্রায় ৫২ হাজার টাকার সমান। শুধু টাকার অঙ্কে আগের দামে ফিরতে লেগেছিল সাড়ে ৭ বছর, ২০২০ সালের এপ্রিল পর্যন্ত। আগের সমান জিনিস কেনার অবস্থায় ফিরতে লেগেছিল সাড়ে ১২ বছর, ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।
এবার পরিস্থিতি আরও কঠিন। চলতি বছর ডলারের দাম খুব একটা বাড়েনি, ১২২ টাকা ৩০ পয়সা থেকে হয়েছে ১২৪ টাকা ৭৪ পয়সা। তাই আগের মতো টাকার মান কমে গিয়ে টাকার অঙ্কে সোনার দামের পতন ঢাকা পড়ছে না। অথচ মূল্যস্ফীতি চলছেই। মাসিক গড়ের হিসাবে ফেব্রুয়ারিতে কেউ ১ লাখ টাকার সোনা কিনলে অক্টোবরে তার দাম দাঁড়িয়েছে প্রায় ৮২ হাজার টাকা, লোকসান ১৮ হাজার টাকা। মূল্যস্ফীতি হিসাবে নিলে লোকসান প্রায় ২২ হাজার টাকার সমান। ডলারের হিসাবে একই সময়ে (ফেব্রুয়ারি থেকে অক্টোবর) সোনার দাম কমেছে প্রায় ১৮ শতাংশ। অর্থাৎ বছরের শুরুতে যাঁরা সোনা কিনেছেন, ক্রয়ক্ষমতার হিসাবে তাঁদের ক্ষতি ডলারের হিসাবের চেয়ে বেশি।
.pa-gold-fall-03 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-gold-fall-03 iframe{height:618px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-gold-fall-03 iframe{height:625px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-gold-fall-03 iframe{height:655px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-gold-fall-03 iframe{height:691px!important}}@media (min-width:768px){.pa-gold-fall-03 iframe{height:727px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})(); দেশে কতটা কমল
দেশের বাজারে সোনার দাম সর্বোচ্চ ছিল ২৯ জানুয়ারি, ভরিপ্রতি ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। ২১ নভেম্বর সেই দাম হয়ে গেছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। সংখ্যা দুটির পার্থক্য ৯১ হাজার ৩৭ টাকা, অর্থাৎ প্রায় ৩২ শতাংশ।
তবে এই দুই দাম সরাসরি তুলনীয় নয়। জানুয়ারিতে বাজুসের ঘোষিত দামের সঙ্গে ক্রেতাকে আলাদা করে ৫ শতাংশ ভ্যাট দিতে হতো। জুনে সংসদে পাস হওয়া অর্থ বিলে ৫ শতাংশ ভ্যাটের বদলে ভরিপ্রতি ২ হাজার ৫০০ টাকা নির্দিষ্ট ভ্যাট বসানো হয়। ১৮ জুন থেকে বাজুস ভ্যাটসহ দাম ঘোষণা করছে। ক্রেতাকে আসলে কত টাকা দিতে হচ্ছে, সেই হিসাবে জানুয়ারিতে এক ভরির খরচ ছিল প্রায় ৩ লাখ ৩০০ টাকা। এখন খরচ ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ভ্যাটসহ দাম কমেছে প্রায় ৩৫ শতাংশ। এর বাইরে অলংকারের মজুরি আলাদাভাবে যুক্ত হয়।
এদিকে পুরোনো সোনা বিক্রির নিয়মও বদলেছে। বাজুস জানিয়েছে, আজ রোববার থেকে পুরোনো অলংকার বিক্রির সময় ১৮ শতাংশের বদলে ১৫ শতাংশ বাদ দেওয়া হবে। আর পুরোনো সোনা দিয়ে নতুন সোনা কিনলে বাদ যাবে ১২ শতাংশের বদলে ৯ শতাংশ। এ হিসাবে আজকের দামে ২২ ক্যারেটের এক ভরি পুরোনো সোনা বিক্রি করলে পাওয়া যাবে প্রায় ১ লাখ ৬৫ হাজার ৭১৯ টাকা। অর্থাৎ জানুয়ারিতে প্রায় ৩ লাখ ৩০০ টাকায় যিনি এক ভরি সোনা কিনেছেন, আজ বিক্রি করলে তাঁর লোকসান হবে প্রায় ১ লাখ ৩৪ হাজার ৫৮২ টাকা, প্রায় ৪৫ শতাংশ। অলংকারের মজুরি ধরলে লোকসান আরও বেশি।
.pa-gold-fall-04 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-gold-fall-04 iframe{height:457px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-gold-fall-04 iframe{height:459px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-gold-fall-04 iframe{height:500px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-gold-fall-04 iframe{height:525px!important}}@media (min-width:768px){.pa-gold-fall-04 iframe{height:509px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();দাম ঘন ঘন বদলানোও এ বছরের একটি বৈশিষ্ট্য। ২০২৫ সালে বাজুস পুরো বছরে ৯৩ বার সোনার দাম সমন্বয় করেছিল। চলতি বছর ১৯ সেপ্টেম্বরের মধ্যেই সংখ্যাটা ১১৬-তে পৌঁছায়। এর মধ্যে দাম বেড়েছে ৫৮ বার, কমেছে ৫৮ বার। শুধু নভেম্বরেই ২১ তারিখ পর্যন্ত দাম বদলেছে ১২ বার। অর্থাৎ সোনার দাম এখন আগের চেয়ে ঘন ঘন বাড়ছে-কমছে। সাধারণত মানুষ বিপদের দিনের সঞ্চয় বা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা কিনে রাখেন। কিন্তু গত পাঁচ দশকের তথ্য বলছে, সোনা দীর্ঘ মেয়াদে সুরক্ষা দিলেও সর্বোচ্চ দামের সময় কিনলে এক যুগের বেশি লোকসান বয়ে বেড়াতে হতে পারে।
বিশেষ করে বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য সমীকরণটি আরও জটিল। বিশ্ববাজারে সোনার দাম কমার পর তা আগের অবস্থানে ফিরতে যতটা সময় লাগে, টাকার হিসাবে মূল্যস্ফীতির হিসাব মেলালে প্রকৃত ক্রয়ক্ষমতা ফিরে পেতে কখনো কখনো সময় লাগে তার চেয়ে বেশি। আর লোকসানও হয়েছে ডলারের হিসাবের চেয়ে বেশি। এসবই ইঙ্গিত করে, দাম কমছে দেখে হুট করে বিনিয়োগ করা, কিংবা আরও কমার ভয়ে লোকসানে বিক্রি করে দেওয়া—দুই ক্ষেত্রেই সতর্ক থাকা জরুরি।

Source - www.prothomalo.com ↗