ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার গভীর রাতে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে একটি দ্রুতগতির ফোর্স ক্রুজার গাড়ি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
রাত ২টার দিকে শম্ভুপুরা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন ছিলেন।... বিস্তারিত