বিশ্ববাজারে সাম্প্রতিক দরপতনের পরও সোনার দাম নিয়ে আশাবাদী মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। প্রতিষ্ঠানটির পূর্বাভাস, ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬৫০ ডলারে পৌঁছাতে পারে; যদিও এর আগে ব্যাংকটির পূর্বাভাস ছিল ৪ হাজার ৮০০ ডলার।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনা আছে; সে কারণে বেসরকারি বিনিয়োগের চাহিদা কমতে পারে—এ বিবেচনায় পূর্বাভাস সংশোধন করেছে প্রতিষ্ঠানটি। তবে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে সোনার মজুত বাড়াচ্ছে। এ বাস্তবতায় সোনার দাম আবার বাড়বে বলে মনে করছে গোল্ডম্যান স্যাকস।
সোনার বাজারে বড় ধরনের দরপতনের মধ্যে গোল্ডম্যান স্যাকস এ পূর্বাভাস দিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ৫ হাজার ৫৯৪ ডলার ৮২ সেন্টে উঠেছিল। কিন্তু এর পর থেকে দাম কমেছে প্রায় ৩৬ শতাংশ। শুক্রবার আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৮৫ ডলার ৯২ সেন্টে নেমে আসে।
সোনার দামের পূর্বাভাস কমাল গোল্ডম্যান স্যাকস, ২০২৭ সালে হতে পারে ৪,৬৫০ ডলার

শুক্রবার দিনের লেনদেনে একপর্যায়ে দাম নেমেছিল ৩ হাজার ৫১৩ ডলার ৫৪ সেন্টে, ২০২৫ সালের সেপ্টেম্বরের পর যা সর্বনিম্ন। গত সপ্তাহে সোনার দাম কমেছে প্রায় ৮ শতাংশ। আট মাসের মধ্যে এটাই ছিল সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।
গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষণে বলা হয়েছে, সোনার বাজারে স্বল্প মেয়াদে চাপ থাকলেও দীর্ঘ মেয়াদে কেন্দ্রীয় ব্যাংকগুলোর চাহিদার কারণে বাজার ঘুরে দাঁড়াবে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট ৬৭৫ টন সোনা কিনেছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৬ শতাংশ বেশি। শুধু তৃতীয় প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংকগুলো ৩২১ টন সোনা কিনেছে, আগের বছরের একই সময়ের তুলনায় যা ৪২ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বিনিয়োগ তহবিলেও সোনার চাহিদা আছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে সোনাভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) নিট বিনিয়োগ এসেছে ২১১ টন। এসব তহবিলে সোনার মোট মজুত বেড়ে রেকর্ড ৪ হাজার ২৫৬ টনে উঠেছে। তবে ব্যক্তি বিনিয়োগকারীদের সোনা কেনার প্রবণতা কিছুটা কমেছে। তৃতীয় প্রান্তিকে বার ও কয়েনের চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ কমে ২৬৮ টনে নেমেছে।
সোনার দামে সাম্প্রতিক পতনের অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তা। গোল্ডম্যান স্যাকসের অর্থনীতিবিদদের ধারণা, আগামী ডিসেম্বর মাসে ফেড সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়াতে পারে। এরপর ২০২৭ সালের মার্চে আরও এক দফা বাড়ানোর সম্ভাবনা আছে। সুদের হার বাড়লে বন্ডসহ সুদযুক্ত সম্পদে বিনিয়োগের আকর্ষণ তৈরি হয়। অন্যদিকে সোনা থেকে সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বৃদ্ধির প্রত্যাশা তৈরি হলে বিনিয়োগকারীদের কাছে সোনার আকর্ষণ কমে যায়।
এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের শক্তিশালী অবস্থান ও যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের সুদহার বৃদ্ধি। সোনার দাম সাধারণত ডলারে নির্ধারিত হয়। ফলে ডলারের দর বাড়লে অন্যান্য মুদ্রায় যাঁরা সোনা কেনেন, তাঁদের পক্ষে সোনা কেনা ব্যয়বহুল হয়ে ওঠে। তখন চাহিদা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিগুলোর শেয়ারের সাম্প্রতিক দরপতনের পর কিছু বিনিয়োগকারী অন্য খাতের লোকসান সামাল দিতে সোনা বিক্রি করেছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে দাম কমে যাওয়ায় এশিয়ার বাজারে নতুন করে সোনা কেনার প্রবণতা দেখা যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারত ও চীনে সোনার চাহিদা বেড়েছে। কম দামে সোনা কেনার এই প্রবণতা বাজারে কিছুটা হাওয়া দিতে পারে।
গোল্ডম্যান স্যাকসের ধারণা, ২০২৭ সালের ডিসেম্বর থেকে ফেড সুদের হার কমাতে শুরু করলে পশ্চিমা বাজারে বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহ আবার বাড়বে। ফলে সোনাভিত্তিক বিনিয়োগ তহবিলে অর্থের প্রবাহ বাড়তে পারে। কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় অব্যাহত থাকলে তা সোনার মূল্যবৃদ্ধিতে আরও সহায়ক ভূমিকা পালন করবে।
তবে কেন্দ্রীয় ব্যাংকের কেনাকাটার ওপর সোনার দামের ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে না। ফেড সুদের হার আরও বাড়ালে এবং ডলারের চাঙা ভাব অব্যাহত থাকলে সোনার দামের আরও পতন হতে পারে। এর সঙ্গে বাজারে অস্থিরতা বাড়লে অন্যান্য খাতের লোকসান সামাল দিতে বিনিয়োগকারীরা সোনা বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করতে পারেন। সব মিলিয়ে দীর্ঘ মেয়াদে সোনার মূল্যবৃদ্ধির সম্ভাবনা থাকলেও স্বল্প মেয়াদে বাজারে চাপ অব্যাহত থাকার আশঙ্কা আছে। ফলে সোনার বাজার একধরনের টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

Source - www.prothomalo.com ↗