বালু দিয়ে তৈরি করা হাতির ভাস্কর্য। গত শুক্রবার কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্ট সংলগ্ন ঝাউবাগানেসাগরের পাশে ঝাউবাগান। এর ভেতরে কোথাও বসে আছে হাতি, কোথাও বাঘ। গভীর সমুদ্রে থাকা হাঙর, তিমি, ইলিশেরও দেখা মিলল। তবে এসবের কোনোটাই বাস্তব নয়। গড়ে তোলা হয়েছে বালু দিয়ে।
কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টের পূর্ব পাশের ঝাউবাগানে গিয়ে দেখা মেলে এসব বালুর ভাস্কর্যের। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও কানাডা থেকে আসা শিল্পীরা তৈরি করেছেন এসব ভাস্কর্য। বনের পশু, সাগরের মাছ ছাড়াও গড়ে তোলা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ, সংসদ ভবন, শহীদ মিনারের মতো নানা স্থাপনার প্রতিকৃতিও। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শ্রমজীবী মানুষের বিপন্ন জীবনকেও ফুটিয়ে তোলা হয়েছে বালুর ভাস্কর্যে।
মো. গনী উল আজম, পরিচালক, বাংলাদেশ পর্যটন করপোরেশন।কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকেরা দুই থেকে তিন দিন অবস্থান করেন। দিনের বড় একটি সময় তাঁরা সমুদ্রসৈকত ও বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরে কাটালেও সন্ধ্যার পর সৈকতের আশপাশে বিনোদনের তেমন সুযোগ নেই। পর্যটকদের বাড়তি বিনোদন দিতেই কার্নিভ্যালকে সাজানো হয়েছে।তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভ্যাল’ সামনে রেখে কক্সবাজারে এসব বালুর ভাস্কর্য গড়ে তোলা হয়েছে । ঝাউবাগানের প্রায় ৩৫ একর জায়গাজুড়ে আজ রোববার বিকেল থেকে শুরু হবে এই উৎসব। এর আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।
বালু দিয়ে হাতি-বাঘ, কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে আরও যা দেখা যাবে

উৎসবের জন্য নির্ধারিত এলাকাকে ১৬টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফুড জোন, মার্কেটপ্লেস, ক্রাফট ভিলেজ, ওয়েলনেস সেন্টার, কিডস জোন ও ক্যাম্পিং, গো-কার্টিং, কায়াকিং ও বিচ স্পোর্টস। সাংস্কৃতিক পরিবেশনা, চলচ্চিত্র প্রদর্শনীর জন্যও রাখা হয়েছে নির্ধারিত জায়গা। কার্নিভ্যালের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে স্পেল বাউন্ড কমিউনিকেশনস লিমিটেড।
বিদেশি শিল্পীরা সাগরের বালুকণা দিয়ে তৈরি করেছেন বাঘের এই ভাস্কর্য। গত শুক্রবার বিকেলেবাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম বলেন, কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকেরা দুই থেকে তিন দিন অবস্থান করেন। দিনের বড় একটি সময় তাঁরা সমুদ্রসৈকত ও বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরে কাটালেও সন্ধ্যার পর সৈকতের আশপাশে বিনোদনের তেমন সুযোগ নেই। পর্যটকদের বাড়তি বিনোদন দিতেই কার্নিভ্যালকে সাজানো হয়েছে। এখানে রাত-দিন ২৪ ঘণ্টা সময় কাটানোর সুযোগ রাখা হয়েছে।
স্পেল বাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক আহমেদ সুপ্রতিম বলেন, কক্সবাজারকে বাংলাদেশের পর্যটনের রাজধানী বলা হয়। এখানে পর্যটকদের জন্য দিন-রাত নানা ধরনের বিনোদন ও কার্যক্রম থাকা প্রয়োজন। তিনি বলেন, কার্নিভ্যালে নানা বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরা হবে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে। কার্নিভ্যালের প্রতিপাদ্য ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস’।
কার্নিভ্যালে থাকছে সমুদ্রের কাছাকাছি ক্যাম্পিংয়ের সুযোগ। হোটেলকেন্দ্রিক পর্যটনের বাইরে প্রাকৃতিক পরিবেশে রাত কাটানোর অভিজ্ঞতা দিতে তাঁবুতে রাতযাপনের সুযোগ রাখা হয়েছে। একসঙ্গে এক হাজারের বেশি মানুষের খাবারের আয়োজন, গো-কার্টিং, কায়াকিং, বিচ স্পোর্টস ও ক্যাম্পফায়ারের সুযোগও রাখা হয়েছে কার্নিভ্যালে।বালুর ভাস্কর্য
গত শুক্রবার সরেজমিনে গিয়ে প্রথমেই চোখে পড়ে হাতির ভাস্কর্যটি। খোলামাঠে বসা অবস্থায় হাতিটি নিজের শুঁড় দিয়ে যেন মানুষকে অভিবাদন জানাচ্ছে। সাগরের বালুকণা দিয়ে বিশাল এই হাতির ভাস্কর্যটি তৈরি করেন নেদারল্যান্ডসের দুই শিল্পী পল হোগার্ট ও রেমি হোগার্ট। ইতিমধ্যে তাঁরা বিশ্বের ৩২টি দেশে বালু দিয়ে শিল্পকর্ম তৈরি করেছেন বলে জানান। এর মধ্যে বালু দিয়ে অন্তত ২৫০টি পূর্ণাঙ্গ হাতি ভাস্কর্য বানিয়েছেন।
কক্সবাজারের শিল্পকর্ম ব্যতিক্রম উল্লেখ করে পল হোগার্ট (৬০) বলেন, ‘সাগর আর পাশের ঝাউবনের কারণে এখানকার পরিবেশ অনন্য। এর মধ্যেই বালুকণা দিয়ে শিল্পকর্ম বানানোর এমন অভিজ্ঞতা কোথাও হয়নি।’ কাজের ফাঁকে স্থানীয় বাসিন্দাদের কাছে বাংলা শিখছেন বলে জানালেন পল। তিনি বলেন, ‘দেশ-বিদেশের পর্যটক টানতে এসব বালুর ভাস্কর্য অবদান রাখবে।’
পলের পাশে দাঁড়ানো ছিলেন রেমি হোগার্ট (৫০)। তিনি বলেন, ‘বালু দিয়ে আমরা বাংলাদেশের বনের প্রাণী, সমুদ্রতলের রহস্য তুলে ধরছি। কক্সবাজার দারুণ একটা জায়গা। আমরা কাজের ফাঁকে বাংলাও শিখছি’। হাসতে হাসতে তিনি বলেন, ‘আমি বাংলা পারি, বাংলা ভালোবাসি’।
বালুকণা দিয়ে দুই বিদেশি শিল্পীকে ভাস্কর্য তৈরিতে সহযোগিতা করছেন বাংলাদেশি শিল্পী জীবন রায়। বালু দিয়ে ভাস্কর্য তৈরিতে তাঁরও একযুগের অভিজ্ঞতা রয়েছে জানিয়ে জীবন রায় (৪০) বলেন, পর্যটকদের আকৃষ্ট করতেই বালুকণা দিয়ে ব্যতিক্রমী শিল্পকর্ম গড়ে তোলা হয়েছে।
হাতি ভাস্কর্যের সামনে বালু দিয়ে জাতীয় সংসদ ভবনের ভাস্কর্য তৈরি করছেন কানাডার শিল্পী ডেভিড বিলিংস। হাতে জাতীয় সংসদ ভবনের একটা ছবি। তাঁকেও সহযোগিতা দিচ্ছেন জীবন রায়।
ডান পাশে দেখা যায়, আরেকটি বালুর ঢিবি। সেখানে জাতীয় স্মৃতিসৌধ তৈরি হচ্ছে। এর বাম পাশে তৈরি হচ্ছে জাতীয় শহীদ মিনার। হাতি ভাস্কর্যের পেছনে তৈরি হয়েছে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, সমুদ্রতলের প্রাণী তিমি, হাঙর, ইলিশসহ বিভিন্ন প্রাণীর ভাস্কর্য। পাশে বালু দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে উপকূলের জেলেদের জীবন।
জীবন রায় বলেন, ‘বালু দিয়ে যে সুন্দর স্ট্রাকচার বানানো যায়, গল্প বলা যায়, তা এই ভাস্কর্য জোনে ঘুরলেই আন্দাজ করা যাবে। মূলত আমরা বালু ভাস্কর্যের মাধ্যমে বাংলাদেশের প্রাণপ্রকৃতি, জলবায়ু সংকট, ইতিহাস-ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন ও স্থাপনাগুলো তুলে ধরছি’।
বালু দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে উপকূলের জেলেদের জীবনবিনোদনের ব্যবস্থা
কার্নিভ্যালে থাকছে সমুদ্রের কাছাকাছি ক্যাম্পিংয়ের সুযোগ। হোটেলকেন্দ্রিক পর্যটনের বাইরে প্রাকৃতিক পরিবেশে রাত কাটানোর অভিজ্ঞতা দিতে তাঁবুতে রাতযাপনের সুযোগ রাখা হয়েছে। একসঙ্গে এক হাজারের বেশি মানুষের খাবারের আয়োজন, গো-কার্টিং, কায়াকিং, বিচ স্পোর্টস ও ক্যাম্পফায়ারের সুযোগও রাখা হয়েছে কার্নিভ্যালে।
পর্যটকদের বিনোদনের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা, কুটিরশিল্পী এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পণ্য বিক্রির সুযোগও রাখা হয়েছে কার্নিভ্যালে। পর্যটন করপোরেশনের মালিকানাধীন হোটেল শৈবালের ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ বলেন, ‘কার্নিভ্যালে হেলথ জোন, ইয়োগা জোনসহ প্রায় ১৬টি ভিন্নধর্মী জোন করা হয়েছে। স্থানীয় উদ্যোক্তারা তাঁদের পণ্য দেশি-বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন’।
কার্নিভ্যালের নিরাপত্তা উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ আশিকুর রহমান বলেন, ‘৩৫ একর এলাকাজুড়ে আয়োজিত কার্নিভ্যালে নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে ফেস ডিটেকশনসহ আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।’

Source - www.prothomalo.com ↗