Bangladesh · 2026-11-22 12:20:30

একঝলক (২২ নভেম্বর ২০২৬)

একঝলক (২২ নভেম্বর ২০২৬)
রাতের বৃষ্টির ফোঁটা জমে আছে কুঞ্জলতা ফুলে। সাপছড়ি, রাঙামাটি, ২২ নভেম্বরটানা তিন দিনের বৃষ্টির পর সকালে মেঘ সরিয়ে দেখা দিয়েছে সূর্য। সাপছড়ি, রাঙামাটি, ২২ নভেম্বরপুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের দীর্ঘ সারি। পুলিশ লাইন্সের সামনে, রংপুর, ২২ নভেম্বরবিদ্যালয়ে যাওয়ার পথে বৃষ্টিভেজা শিউলি ফুল কুড়াচ্ছে শিশুশিক্ষার্থীরা। রঘু, রংপুর, ২২ নভেম্বরচা–বাগানের খুঁটিতে শাড়ি বেঁধে তৈরি দোলনায় সন্তানকে রেখে পাশের টিলায় চায়ের কুঁড়ি তুলতে গেছেন মা। দেখাশোনা করছেন শিশুর নানি। জুড়ী, মৌলভীবাজার, ২২ নভেম্বরগাছের ডালে বিশ্রাম নিচ্ছে একটি কাঠশালিক। হেতালবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ২২ নভেম্বর খালে জাল ফেলে মাছ ধরছেন তিনি। কাতিয়ানাংলা, বটিয়াঘাটা, খুলনা, ২২ নভেম্বর সকালেনিচু ফসলি মাঠে জমে থাকা পানিতে
খাবারের খোঁজে নেমেছে একটি মেছো ঈগল। টেংরা, শ্রীপুর, গাজীপুর, ২২ নভেম্বরঅসময়ে চাষ করা বাঙ্গিখেত থেকে ফল তুলছেন এই গৃহবধূ। ঐচারচর, তিতাস, কুমিল্লা, ২২ নভেম্বরটানা তিন দিনের বৃষ্টিতে সরবরাহ কমায় বেড়েছে শাকসবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে দাম। প্রতি কেজি মুলা এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বনরুপা, রাঙামাটি, ২২ নভেম্বর

Source - www.prothomalo.com ↗