সম্মেলনে প্রধানমন্ত্রীর সরাসরি অংশগ্রহণ এবং ৪৮ ঘণ্টার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরা সম্ভব হয়েছে। এর ফলে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) ও গ্লোবাল শিল্ড থেকে ৬০ মিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত হয়েছে। পাশাপাশি ম্যানগ্রোভ অ্যালায়েন্সেও যুক্ত হয়েছে বাংলাদেশ।