খুলনা নগরীর শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারো কালো রং ছিটিয়ে বিকৃত করেছে দুর্বৃত্তরা। কয়েক সপ্তাহের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল।