ইউক্রেনের ক্রিভি রিহ শহরে গত শুক্রবার রাতে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলায় ৭ বছর বয়সী এক শিশু ও ২০ বছর বয়সী এক প্যারামেডিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহরে চালানো এ হামলায় প্রথমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি রেস্তোরাঁর গাড়ি পার্কিং এলাকায় আঘাত হানে। পরে উদ্ধারকাজে আসা কর্মীদের লক্ষ্য করে জেট ইঞ্জিনচালিত ড্রোন দিয়ে হামলা চালানো হয়। কিছুক্ষণ পর একই স্থানে তৃতীয় দফায় ড্রোন হামলা চালানো হয়। শহরের মেয়র ওলেক্সান্দর ভিলকুল এ কথা জানিয়েছেন।
রাশিয়ার সর্বশেষ এ হামলার আগে ইউক্রেন যুদ্ধ অবসানে কূটনৈতিক তৎপরতায় বেশ ব্যস্ত একটি সপ্তাহ পার হয়েছে। এ সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক নজিরবিহীন বৈঠক হয়। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হয় ওই বৈঠক।
‘ট্রিপল–ট্যাপ’ হামলা: ইউক্রেনে রাশিয়ার নতুন প্রাণঘাতী যুদ্ধকৌশল
রাশিয়ার হামলার পর ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, রাস্তাজুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষের পাশ দিয়ে লোকজন সরে যাচ্ছেন। এ সময় আরেকটি হামলার শব্দ শোনা গেলে তাঁরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।বৈঠকে ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেন। আর ওই বৈঠকের পর সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমাদের কাছে তিনি (পুতিন) একজন খুনি।’
প্রাথমিক হামলা ও পরবর্তী হামলাগুলোয় উদ্ধারকর্মী, পুলিশ সদস্যসহ প্রায় ৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ভিলকুল। তিনি বলেন, ‘আমাদের শহরের জন্য এটি ছিল এক মর্মান্তিক সন্ধ্যা ও রাত। শিশু দিবসে শহরের কেন্দ্রস্থলে একটি জনপ্রিয় রেস্তোরাঁর কাছে এ হামলা চালানো হয়েছে।’
ইউক্রেনে ২০ নভেম্বর শিশু দিবস পালিত হয়। শিশুদের অধিকার রক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরতেই পালন করা হয় দিবসটি।
যুদ্ধবিরতি শেষে রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৬রাশিয়ার হামলার পর ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, রাস্তাজুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষের পাশ দিয়ে লোকজন সরে যাচ্ছেন। এ সময় আরেকটি হামলার শব্দ শোনা গেলে তাঁরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।
আহত ব্যক্তিদের মধ্যে ২৮ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। এই ২৮ জনের মধ্যে ৫ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
ওলেনা, রুশ হামলায় নিহত শিশুর মাবিপজ্জনক বলে আমরা এখানে থাকতাম না…কিন্তু বিপদই শেষ পর্যন্ত আমাদের গ্রাস করল।মেয়র বলেন, ‘আহত ব্যক্তিদের জীবন বাঁচাতে চিকিৎসকেরা প্রয়োজনীয় সবকিছুই করছেন। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আহত ব্যক্তিরা যত দ্রুত সম্ভব যেন সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা করি।’
স্থানীয় সম্প্রচারমাধ্যম রুদানা জানিয়েছে, রাশিয়ার হামলায় নিহত সাত বছর বয়সী শিশুটির নাম তিখোন। সে ছিল মিশুক, বুদ্ধিদীপ্ত ও প্রতিভাবান। শিশুটির পরিবার ক্রিভি রিহ শহরের বাসিন্দা নয়। ব্যবসায়িক কাজে তার পরিবার মধ্য ইউক্রেনের এ শহরে এসেছিল। ক্রিভি রিহতে আসার পর পরিবারটি তাদের পছন্দের রেস্তোরাঁয় যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেখানেই রাশিয়ার হামলার শিকার হয়।
ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতুর একাংশে ধসস্থানীয় সংবাদমাধ্যমটিকে শিশুটির মা ওলেনা বলেন, ‘বিপজ্জনক বলে আমরা এখানে থাকতাম না…কিন্তু বিপদই শেষ পর্যন্ত আমাদের গ্রাস করল।’ তাঁর অন্য দুই ছেলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।
ওলেক্সান্দর ভিলকুল, ক্রিভি রিহ শহরের মেয়রআমাদের শহরের জন্য এটি ছিল এক মর্মান্তিক সন্ধ্যা ও রাত। শিশু দিবসে শহরের কেন্দ্রস্থলে একটি জনপ্রিয় রেস্তোরাঁর কাছে এ হামলা চালানো হয়েছে।জেলেনস্কি বলেন, শুক্রবার রাতে শহরের একটি বেসামরিক এলাকায় এ হামলা চালানো হয়। এর আশপাশে কোনো সামরিক স্থাপনা নেই। আগে কখনো ছিলও না।
কিয়েভের কাছে গোলাবারুদের গুদামে রাশিয়ার হামলা, নিহত ৩৭

Source - www.prothomalo.com ↗