সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা বাড়ছে। এ বিষয়ে চাকরিপ্রার্থীদের সতর্ক করেছে দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় (এমওএইচআরই)। নিয়োগপ্রক্রিয়ার সময় কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির আচরণে পাঁচটি নির্দিষ্ট লক্ষণ দেখা গেলে তাৎক্ষণিক প্রক্রিয়া বন্ধ করে তথ্য যাচাইয়ের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশি কর্মীদের প্রধান শ্রমবাজার। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রতিবছর যত কর্মী বিদেশে যান, তাঁদের ৭০ শতাংশের বেশি যান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এর মধ্যে সৌদি আরবের পরই সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের অন্যতম বড় গন্তব্য। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় এক কোটির কাছাকাছি বাংলাদেশি কর্মী কর্মরত আছেন।
আরব আমিরাতে ভুয়া নিয়োগপত্রের ছড়াছড়ি: প্রতারণা এড়াতে দেশটির ৫ সতর্কবার্তা

বিপুলসংখ্যক কর্মী যাওয়ার সুযোগে একশ্রেণির দালাল ও প্রতারক চক্র ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেয়। এমন প্রেক্ষাপটে আমিরাত সরকারের এই সতর্কবার্তা বাংলাদেশি চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় ভুয়া চাকরির প্রস্তাব চেনার পাঁচটি বিশেষ লক্ষণ চিহ্নিত করেছে। সেগুলো হলো-
১. ব্যাংক হিসাব খোলার অনুরোধ: নিয়োগপ্রক্রিয়ার অংশ হিসেবে চাকরিপ্রার্থীকে তাঁর নিজ নামে নতুন ব্যাংক হিসাব খুলতে বলা।
২. ব্যাংক তথ্য চাওয়া: যাচাই না করা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ব্যাংক হিসাবের গোপন তথ্য চাওয়া।
৩. নিয়োগ ফি দাবি: চাকরি নিশ্চিত করা বা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার বিনিময়ে প্রার্থীর কাছ থেকে টাকা দাবি করা।
১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগে চূড়ান্ত অনুমোদন, যেভাবে নিয়োগপ্রক্রিয়া৪. ব্যাংক হিসাব ব্যবহার করে অর্থ লেনদেন: প্রার্থীর ব্যাংক হিসাবে টাকা পাঠানো বা সেখান থেকে অন্য কোনো হিসাবে টাকা স্থানান্তর করতে বলা।
৫. শুধু মেসেজিং অ্যাপে যোগাযোগ: প্রাতিষ্ঠানিক ফোন নম্বর বা ঠিকানা না দিয়ে কেবল হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মেসেজিং অ্যাপে যোগাযোগের জন্য জোর দেওয়া।
মন্ত্রণালয় জানিয়েছে, চাকরির প্রস্তাব পাওয়ার পর এসব শর্তের মুখোমুখি হলেই বুঝতে হবে সেখানে প্রতারণার ঝুঁকি রয়েছে। তাই নিয়োগপত্রের সত্যতা নিশ্চিত না হয়ে কোনো আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না।
৭০০০ মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগ, বিজ্ঞপ্তি ডিসেম্বরেচাকরির প্রস্তাব যাচাই করবেন যেভাবে
আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সিস্টেমের মাধ্যমে ইস্যু করা প্রতিটি বৈধ নিয়োগপত্রে একটি নির্দিষ্ট সিরিয়াল নম্বর ও বারকোড থাকে। চাকরিপ্রার্থীরা মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট, ‘এমওএইচআরই ইউএই’ (MOHRE UAE) মোবাইল অ্যাপ অথবা ৬০০৫৯০০০০ নম্বরে কল করে সহজেই নিয়োগপত্রের সত্যতা যাচাই করতে পারেন।
মন্ত্রণালয়ের শ্রমবাজার পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ২৬ লাখের বেশি মানুষ মন্ত্রণালয়ের বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে সেবা ও তথ্য যাচাই করেছেন। প্রতারণা এড়াতে বিদেশগামী কর্মীদের সব সময় সরকারি ও বৈধ মাধ্যম ব্যবহারের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা

Source - www.prothomalo.com ↗